এক্সপ্লোর

Sidharth and Kiara: দিল্লিতে ডিনার ডেটে সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Dinner Date: চলতি বছরের শুরুর দিকেই জয়সলমেরের সূর্যগড় প্যালেসে রাজকীয় ঢঙে সাত পাকে বাঁধা পড়েন সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী। ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে রোম্যান্টিক ডেটে গিয়েছিলেন দুজনে।

নয়াদিল্লি: বলিউডের অন্যতম রোম্যান্টিক জুটি (Romantic Couple) সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী (Sidharth Malhotra and Kiara Advani)। 'কাপল গোলস'-এ (Couple Goals) দর্শকদের কখনও নিরাশ করেন না এই তারকা জুটি। প্রায়ই একে অপরের সঙ্গে মিষ্টি ছবি পোস্ট করেন তাঁরা। এবার সিড কিয়ারার ছবি ভাইরাল হল এক ডিনার ডেটে (dinner date) গিয়ে। 

ডিনার ডেটে সিড-কিয়ারা, ভাইরাল ছবি

চলতি বছরের শুরুর দিকেই জয়সলমেরের সূর্যগড় প্যালেসে রাজকীয় ঢঙে সাত পাকে বাঁধা পড়েন সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী। সম্প্রতি তাঁদের ছবির কাজ সামলে, ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে রোম্যান্টিক ডেটে গিয়েছিলেন দুজনে। দিল্লির এক রেস্তোরাঁয় হাজির হন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে পোজ দিয়েছেন তারকা জুটি। 

ভাইরাল ছবিতে সিদ্ধার্থকে দেখা যাচ্ছে ক্যাসুয়াল পোশাকে, সাদা টি-শার্ট ও কালো প্যান্ট পরেছেন অভিনেতা। অন্যদিকে কিয়ারা আডবাণীকে দেখা যাচ্ছে ভি-নেক অফ হোয়াইট ওয়েস্ট টপ এবং বেইজ রঙের আরামদায়ক প্যান্টে। সিদ্ধার্থ নিজের লুক পূর্ণ করেন বাদামী রঙের সানগ্লাস দিয়ে। কিয়ারার মুখে ন্যুড মেকআপ, হাতে কিছু সোনালী ব্রেসলেট। সঙ্গে মিষ্টি একটা সি-গ্রিন ও বেইজ রঙের স্লিং ব্যাগও নজর কাড়ে। 

ছবি ভাইরাল হতেই তা শোরগোল ফেলেছে অনুরাগীদের মধ্যে। পোস্টের কমেন্ট বক্স ভেসেছে মিষ্টি বার্তায়। কেউ লিখলেন, 'ওঁদের একসঙ্গে অত্যন্ত সুন্দর লাগে', কেউ লিখলেন, 'সবচেয়ে সুন্দর দম্পতি'। আবার একজন লেখেন, 'শান্ত ও সুন্দর জুটি'। হ্যাশট্যাগ 'সিডকিয়ারা'ও ফের ব্যবহার হতে দেখা যায়। 

আরও পড়ুন: Josephine Chaplin: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন চার্লি চ্যাপলিন কন্যা জোসেফিন, বয়স হয়েছিল ৭৪

সিদ্ধার্থ ও কিয়ারার আগামী ছবি

সিদ্ধার্থ মলহোত্রকে শেষ দেখা গিয়েছিল রশ্মিকা মান্দান্নার বিপরীতে 'মিশন মজনু' ছবিতে। এরপর তাঁকে দেখা যাবে 'যোদ্ধা' ছবিতে যেখানে তিনি ফের সৈনিকের ভূমিকায় অভিনয় করবেন। এছাড়া খুব শীঘ্রই ওটিটিতে পা রাখবেন তিনি। রোহিত শেট্টির বহু প্রতীক্ষিত 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স' ওয়েব সিরিজে দেখা যাবে তাঁকে মুখ্য চরিত্রে। অন্যদিকে কিয়ারা আডবাণীকে শেষ দেখা গেছে সম্প্রতি মুক্তি প্রাপ্ত 'সত্যপ্রেম কি কথা' ছবিতে, কার্তিক আরিয়ানের বিপরীতে। এরপর তাঁকে দেখা যাবে দক্ষিণী তারকা রাম চরণের সঙ্গে 'গেম চেঞ্জার'-এ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget