এক্সপ্লোর

Sidharth Kiara Wedding: রোমান স্থাপত্যের প্রতি নবদম্পতির বিশেষ ভালবাসা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি কিয়ারার লেহঙ্গা

Sidharth Malhotra and Kiara Advani: নিজেদের এই বিশেষ দিনের জন্য বর ও কনে দু'জনেই বেছে নিয়েছিলেন মণীশ মালহোত্রর (Manish Malhotra) ডিজাইন করা পোশাক। তারকা ডিজাইনার মণীশ অবশ্য কনের ঘনিষ্ঠ বন্ধুও বটে।

নয়াদিল্লি: অপেক্ষার অবসান। বিয়ে সারলেন কিয়ারা আডবাণী (Kiara Advani) ও সিদ্ধার্থ মালহোত্র (Sidharth Malhotra)। করলেন নিজেদের 'পার্মানেন্ট বুকিং' (permanent booking)। 'শেরশাহ' (Shershah) কায়দায় পোস্টও করেন সেই ছবি। জয়সলমেরের সূর্যগড় প্যালেসে ৭ ফেব্রুয়ারি বসেছিল 'স্বপ্নিল গোলাপি' বিয়ের আসর। বিয়ের ছবি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়া (Social Media) উপচে পড়ছে শুভেচ্ছাবার্তায়। 

নিজেদের এই বিশেষ দিনের জন্য বর ও কনে দু'জনেই বেছে নিয়েছিলেন মণীশ মালহোত্রর (Manish Malhotra) ডিজাইন করা পোশাক। তারকা ডিজাইনার মণীশ অবশ্য কনের ঘনিষ্ঠ বন্ধুও বটে। পোশাকের খুঁটিনাটি বিবরণ দিয়ে ছবি পোস্ট করে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন মণীশ।

সিড-কিয়ারার বিয়ের পোশাক

কিয়ারা এদিন পরেছিলেন কাস্টম অম্বরে মণীশ মালহোত্রর লেহঙ্গা যাতে 'এম্প্রেস রোজ' রঙের আভা সেটিকে আরও সুন্দর করে তোলে। এই লেহঙ্গায় রোমান স্থাপত্যের বিবরণ রয়েছে সূক্ষ্ম এমব্রয়ডারির মাধ্যমে। 'সিটি অফ ডোমস' রোমের প্রতি সমানভাবেই আকৃষ্ট কিয়ারা ও সিদ্ধার্থ। আর তাঁদের সেই বিশেষ প্রেম-ভালবাসার কথা মাথায় রেখেই এই ডিজাইন। মণীশ মালহোত্র তাঁর পোস্টে লেখেন, 'আমাদের সিগনেচার স্পার্কল আনার জন্য আসল স্বরভস্কি ক্রিস্টাল দিয়ে অলংকরণ করা হয়েছে।' মণীশ মালহোত্রর ডিজাইন করা হিরের গয়না পরেছিলেন কিয়ারা। অভিনেত্রীর নজরকাড়া সবুজ গয়না আলট্রা ফাইন হ্যান্ডকাট ডায়মন্ডের সঙ্গে বিরল জাম্বিয়ান এমারেল্ডের মিশেলে তৈরি। এই সব তথ্যই মণীশ তাঁর পোস্টে জানান।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manish Malhotra World (@manishmalhotraworld)

অন্যদিকে সিদ্ধার্থ মালহোত্রর গয়নার ব্যাপারে মণীশ জানান, 'রানিওয়ালা ১৮৮১'-র তৈরি পোল্কি গয়নার সঙ্গে তাঁর পোশাকটি 'ওল্ড ওয়ার্ল্ড চার্ম' অনুপ্রাণিত। তাতে ছিল সূক্ষ্ম আনকাট হিরে। সিদ্ধার্থের পরনে ছিল মেটালিক সোনালী শেরওয়ানি, সঙ্গে রাজকীয় ছোঁয়া। শেরওয়ানিতে ছিল আইভরি সুতোর কাজ, সোনালি জারদৌসি ও বাদলা কাজ।

আরও পড়ুন: Sidharth Kiara Wedding First Pic: হাতের উপর হাত, ঠোঁট ছুঁইয়ে সাতজন্মের অঙ্গীকার, ফ্রেমবন্দি কিয়ারা-সিদ্ধার্থের গোলাপি মুহূর্ত

বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই যদিও অনুরাগীরাও উচ্ছ্বসিত। তবে বিয়ের দিনের আরও ছবি দেখতেও আগ্রহী তাঁরা। 

এ দিন বিয়ে ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে কিয়ারা ও সিদ্ধার্থের লেখায় উঠে আসে 'শেরশাহ' ছবির সংলাপ। জানান, পাকাপাকি বুকিং হয়ে গিয়েছে তাঁদের। তাঁরা লেখেন, 'আমাদের পার্মানেন্ট বুকিং হয়ে গেল। আগামীর যাত্রার জন্য আপনাদের আশীর্বাদ এবং ভালবাসা চাই'। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget