এক্সপ্লোর

Sidharth Kiara Wedding First Pic: হাতের উপর হাত, ঠোঁট ছুঁইয়ে সাতজন্মের অঙ্গীকার, ফ্রেমবন্দি কিয়ারা-সিদ্ধার্থের গোলাপি মুহূর্ত

Sidharth Kiara Wedding: প্রেমের বয়স স্বল্প হলেও, মায়ানগরীর 'দ্য ইট কাপল' বলেই পরিচিতি তৈরি হয়েছিল কিয়ারা এবং সিদ্ধার্থের। 

মুম্বই: হাতের উপর হাত রাখা, সারা জীবন বইতে পারার প্রতিশ্রুতি। বাস্তব জীবনে সহজ না হলেও, চিত্রনাট্যে খাপ খেয়ে যায় বেমালুম। সেই দুঃসাধ্য কাজকেই এ বার সহজতর করে দেখালেন তারকা যুগল কিয়ারা আডবাণী এবং সিদ্ধার্থ মালহোত্র। মরুশহরের বুকে এরসঙ্গে সাতজন্ম কাটানোর অঙ্গীকার করলেন তাঁরা। জানালেন, পাকাপাকি বুকিং হয়ে গিয়েছে তাঁদের। 

প্রেমের বয়স স্বল্প হলেও, মায়ানগরীর 'দ্য ইট কাপল' বলেই পরিচিতি তৈরি হয়েছিল কিয়ারা এবং সিদ্ধার্থের। 'শেরশাহ' ছবিতে প্রথম একসঙ্গে দেখা যায় তাঁদের। সেখান থেকেই নাকি প্রেমপর্বের সূচনা। পার্টিতে, রেস্তরাঁয় এমনকি বিমানবন্দরেও দেখা গিয়েছে একসঙ্গে। তবুও খুল্লমখুল্লা প্রেমের স্বীকারোক্তির দিকে যাননি কেউই। বরং ধরি মাছ, না ছুঁই পানি আচরণ ছিল আগাগোড়া।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KIARA (@kiaraaliaadvani)

কিন্তু কিয়ারা এবং সিদ্ধার্থের বিয়ের খবর চাপা থাকেনি। 'কবীর সিং' শাহিদ কপূর প্রথম সতীর্থের বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন গতবছর। তার পর থেকেই শুরু হয় গুঞ্জন। ৫, ৬, ৭ জানুয়ারির মধ্যে কোনও একদিন বিয়ে হতে পারে বলে শোনা যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত, মঙ্গলবারই চারহাত হয়েছে তারকা যুগলের। তার পর থেকে নবদম্পতির বিশেষ মুহূর্তের দর্শন পেতে মুখিয়ে ছিলেন অনুরাগীরা। শেষ পর্যন্ত রাতে আশ মেটালেন কিয়ারা এবং সিদ্ধার্থ। 

এ দিন বিয়ে ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে কিয়ারার লেখায় উঠে আসে 'শেরশাহ' ছবির সংলাপ। জানান, পাকাপাকি বুকিংয় হয়ে গিয়েছে। কিয়ারা লেখেন, 'আমাদের পার্মানেন্ট বুকিং হয়ে গেল। আগামীর যাত্রার জন্য আপনাদের আশীর্বাদ এবং ভালবাসা চাই'। এর পর আলাদা করে সিদ্ধার্থও বিয়ের ছবি পোস্ট করেন। তাঁর বার্তাও ছিল হুবহু এক। 

তবে লাল নয়, বিয়ের জন্য গোলাপি রংই বেছে নিয়েছিলেন কিয়ারা এবং সিদ্ধার্থ। তারকা ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্র তৈরি গোলাপি রংয়ের লেহঙ্গা পরেছিলেন কিয়ারা। সিদ্ধার্থের পরনে ছিল রং মেলানো শেরওয়ানি। নতুন জীবনের শুরুে কখনও ঝুঁকে পরস্পরের সামনে হাতজোড়ে করেছেন তাঁরা, কখনও হাতের উপর হাত রেখে, চোখে চোখ রেখে অঙ্গীকার করেছেন পাশাপাশি থাকার। কোথাও আবার স্বামীর গালে চুমু এঁকে দিয়েছেন কিয়ারা, আবার সিদ্ধার্থও তাঁর গালে চুমু এঁকেছেন, যা দেখে উৎফুল্ল তাঁদের অনুরাগীরা।

সেরা শিরোনাম

Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Imran Khan Leave India Notice: হঠাৎ রাজ ঠাকরের কাছে আমির খান, ভাগ্নে ইমরানকে দেশ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ সরকারের, জোর গুঞ্জন
হঠাৎ রাজ ঠাকরের কাছে আমির খান, ভাগ্নে ইমরানকে দেশ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ সরকারের, জোর গুঞ্জন
Tiger Shroff: 'সলমন খানের সঙ্গে কাজ করলেই..', টাইগার শ্রফের ওপর গুলি চালানোর ঘটনার নেপথ্য কারণ কী? প্রকাশ্যে এল..
'সলমন খানের সঙ্গে কাজ করলেই..', টাইগার শ্রফের ওপর গুলি চালানোর ঘটনার নেপথ্য কারণ কী? প্রকাশ্যে এল..
Tiger Shroff: জুহুতে টাইগার শ্রফের ওপর চলল গুলি! আহত ৩, কেমন আছেন অভিনেতা?
জুহুতে টাইগার শ্রফের ওপর চলল গুলি! আহত ৩, কেমন আছেন অভিনেতা?

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget