এক্সপ্লোর

Sidharth Malhotra: কিয়ারার পর এবার বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন সিদ্ধার্থ, জানিয়ে দিলেন সত্যিটা

Sidharth Kiara Wedding: সম্প্রতি বিয়ে প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া দেন কিয়ারা। আর প্রেমিকার পর এবার একই প্রসঙ্গে কথা বলতে শোনা গেল সিদ্ধার্থ মলহোত্রকে।

মুম্বই: বলিউডের অন্যতম চর্চিত জুটি সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra) এবং কিয়ারা আডবাণী (Kiara Advani)। পর্দায় যেমন তাঁদের রসায়ন নজরকাড়া, তেমনই পর্দার বাইরেও তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন কম রটে না। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা (Sidharth Kiara Marriage)। কিছুদিন আগে কর্ণ জোহরের জনপ্রিয় চ্যাট শো 'কফি উইথ করণ'-এ কিয়ারা আডবাণীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খোলেন সিদ্ধার্থ মলহোত্র। সম্প্রতি বিয়ে প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া দেন কিয়ারা। আর প্রেমিকার পর এবার একই প্রসঙ্গে কথা বলতে শোনা গেল সিদ্ধার্থ মলহোত্রকে।

কিয়ারা সঙ্গে বিয়ে প্রসঙ্গে কী বললেন সিদ্ধার্থ মলহোত্র?

বিভিন্ন সূত্র অনুযায়ী শোনা যাচ্ছেস আগামী বছর অর্থাৎ ২০২৩-এর এপ্রিলে বিয়ে সারতে পারেন সিদ্ধার্থ মলহোত্র এবং কিয়ারা আডবাণী। আরও জানা গিয়েছে, দুই তারকা আইনি বিবাহ সেরে ফেলার পর ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের জন্য গ্র্যান্ড পার্টি দিতে পারেন। যার ঘোষণা তাঁরা শীঘ্রই করবেন। আর এবার কিয়ারার সঙ্গে বিয়ে প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া দিলেন সিদ্ধার্থ। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন যে, কিয়ারা আডবাণীর সঙ্গে যদি তাঁর বিয়ে সত্যিই হয়, তাহলে তা লুকিয়ে রাখা সম্ভব নয়। এটা তাঁর কাছে গোপন করা অত্যন্ত কষ্টকর একটা কাজ। অভিনেতা বলেন, 'এই সমস্ত খবর আজ আর আমাকে বিরক্ত করে না। বলিউডে ১০টা বছর কাটিয়ে ফেলেচি। তাই মনে হয় না আজ আর কোনও গুঞ্জন আমার উপর কোনও প্রভাবে ফেলতে পারবে বলে। আমার তো মনে হয়, আজকের দিনে বিয়ের মতো কোনও খবর লুকিয়ে রাখা বেশ কষ্টকর একটা কাজ। আমাদের এটা অনুভব করা প্রয়োজন যে, কোনও না কোনও মাধ্যমে সত্যি খবরটা ঠিক বেরিয়ে আসে।'

আরও পড়ুন - Drishyam 2: 'দৃশ্যম টু' ছবিতে রহস্য বাড়াচ্ছে অক্ষয় খন্নার লুক, উত্তেজিত অনুরাগীরা

প্রসঙ্গত, সম্প্রতি একটি সাক্ষাৎকারে কিয়ারা জানিয়েছেন, সিদ্ধার্থের সঙ্গে সম্পর্ক নিয়ে আর কোনও দোটানা নেই।দুজনেই বিয়ের পরিকল্পনা করছেন তাঁরা। শুধু কি তাই, প্রায় ঠিক হয়ে গিয়েছে বিয়ের দিনও! শোনা যাচ্ছে, আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের এপ্রিল মাসে বিয়ে করবেন এই জুটি। জানা যাচ্ছে, দিল্লিতেই সিদ্ধার্থের বাড়ি। সেখানেই আয়োজন করা হতে পারে এই রাজকীয় বিয়ের। প্রথমে আইনি বিয়ে সারবেন তাঁরা। এরপর থাকবে একটি ককটেল পার্টি ও তারপর বিয়ের অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান কোথায় হবে সেই নিয়ে এখনও মুখ খোলেননি কেউই। বলিউডের কারা এই বিয়েতে উপস্থিত থাকবেন, এই অনুষ্ঠান আদৌ মুম্বইতে হবে নাকি দিল্লিতে হবে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

সেরা শিরোনাম

Shilpa Rao: পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী
পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী
Durga Puja 2026: গঙ্গাজল, ফুল নিয়ে অন্ধকারে মন্দিরে এসেছিলেন কারা? অদ্ভুত অভিজ্ঞতার কথা শোনালেন ভাস্কর চট্টোপাধ্যায়
গঙ্গাজল, ফুল নিয়ে অন্ধকারে মন্দিরে এসেছিলেন কারা? অদ্ভুত অভিজ্ঞতার কথা শোনালেন ভাস্কর চট্টোপাধ্যায়
Big Boss Bangla: দুর্নিবারের ছবি দিয়ে 'তৃতীয়ার শুভেচ্ছা' লিখলেন 'বং গাই' কিরণ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট
দুর্নিবারের ছবি দিয়ে 'তৃতীয়ার শুভেচ্ছা' লিখলেন 'বং গাই' কিরণ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট
Big Boss Bangla: মাইক না পরে, গোপনে সৃজলাকে ভাললাগার কথা বলেছেন দুর্নিবার? প্রশ্নের মুখে গায়ক বললেন..
মাইক না পরে, গোপনে সৃজলাকে ভাললাগার কথা বলেছেন দুর্নিবার? প্রশ্নের মুখে গায়ক বললেন..

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget