এক্সপ্লোর

Mission Majnu: সিদ্ধার্থ-রশ্মিকা জুটির 'মিশন মজনু' ছবির মুক্তির দিন ঘোষণা

এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে বলিউড অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র 'মিশন মজনু' ছবির একটি পোস্টার শেয়ার করেছেন। যেখানে তাঁকে বন্দুক হাতে দেখা যাচ্ছে।

মুম্বই: পর্দায় জুটি বাঁধছেন সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra) এবং রশ্মিকা মন্দানা (Rashmika Mandana)। জানা যাচ্ছে, 'মিশন মজনু' (Mission Majnu) নামে ছবিকে দেখা যেতে চলেছে এই জুটিকে। এদিন এই ছবির মুক্তির দিনও ঘোষণা করা হল। নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'মিশন মজনু' ছবির মুক্তির দিন ঘোষণা করলেন সিদ্ধার্থ মলহোত্র এবং রশ্মিকা মন্দানা।

এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে বলিউড অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র 'মিশন মজনু' ছবির একটি পোস্টার শেয়ার করেছেন। যেখানে তাঁকে বন্দুক হাতে দেখা যাচ্ছে। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'আগামী ১০ জুন মুক্তি পেতে চলেছে 'মিশন মজনু'। দেখা হচ্ছে সিনেমা হলে।' এই ছবির প্রযোজনা সংস্থার পক্ষ থেকেও সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মুক্তির দিন ঘোষণা করা হয়েছে। সঙ্গে লেখা হয়, 'সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত ছবি 'মিশন মজনু' মুক্তি পেতে চলেছে আগামী ১০ জুন। দেশের সবথেকে ডাকাবুকো র এজেন্টের বিশেষ মিশনের অংশ হতে তৈরি থাকুন।' পরিচালক শান্তনু বাগচির এই ছবিতে একজন র এজেন্টের ভূমিকায় দেখা যেতে চলেছে সিদ্ধার্থ মলহোত্রকে। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শও তাঁর সোশ্য়াল মিডিয়ায় এই ছবির মুক্তির দিন শেয়ার করেছেন।

আরও পড়ুন - Sharmaji Namkeen: কবে মুক্তি পাবে ঋষি কপূরের শেষ ছবি 'শর্মাজি নমকিন'?

প্রসঙ্গত, গত বছর থেকেই দর্শকের বিশেষ নজরে পড়েছেন সিদ্ধার্থ মলহোত্র। তাঁর অভিনীত 'শেরশাহ' ছবিটি মুক্তি পায় কার্গিল দিবসের প্রাক্কালে। এই ছবিতে অভিনয় করে দর্শকের নেক নজরে পড়ে গিয়েছেন অভিনেতা। শুধু দর্শকেরাই নন, 'শেরশাহ' ছবিতে সিদ্ধার্থ মলহোত্রর অভিনয়ে প্রশংসায় পঞ্চমুখ বলিউতের অন্যান্য তারকারাও। বলা হচ্ছে, এই ছবিটিই অভিনেতার কেরিয়ারের সবথেকে উল্লেখযোগ্য ছবি। অন্যদিকে রশ্মিকা মন্দানাকে দেখা গিয়েছে গতবছরের অন্যতম সফল এবং চর্চিত ছবি 'পুষ্পা দ্য রাইজ'-এ। দক্ষিণী তারকা আল্লু অর্জুনের সঙ্গে জুটি বেধে বক্স অফিসে ঝড় তোলেন তিনি। এই ছবির হিট ডায়লগ থেকে গানে আজও মজে রয়েছেন নেট নাগরিকরা। এবার সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে রশ্মিকা মন্দানার জুটি পর্দায় কতটা প্রভাব ফেলতে পারে, তা দেখার অপেক্ষায় দর্শকেরা।

সেরা শিরোনাম

Jeetu-Srijla: 'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
Big Boss Bangla: টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
Alka Yagnik: হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
Jeetu Kamal: সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget