এক্সপ্লোর
প্রিয়ঙ্কা চোপড়ার ইউটিউব শো-তে প্রথম অতিথি সাইমোন বাইলস

লস অ্যাঞ্জেলেস: অলিম্পিকে সোনার পদকজয়ী মার্কিন জিমন্যাস্ট সাইমোন বাইলস হবেন প্রিয়ঙ্কা চোপড়ার আসন্ন ইউটিউব শো ‘ইফ আই কুড টেল ইউ জাস্ট ওয়ান থিং’-এ প্রথম অতিথি। বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা নিজেই এ কথা জানিয়েছেন। তাঁর এই শো সম্পর্কে ইনস্টাগ্রামের মাধ্যমে অনুরাগীদের জানিয়েছেন প্রিয়ঙ্কা। তিনি বলেছেন, ওই শো-তে তিনি যাঁদের শ্রদ্ধার চোখে দেখেন, তাঁদের সঙ্গে কথা বলবেন। ওই ব্যক্তিদের কাছে তাঁদের উত্থানের কারণ জানতে চাইবেন প্রিয়ঙ্কা। বলিউডের গণ্ডি ছাড়িয়ে হলিউডেও পা রেখেছেন প্রিয়ঙ্কা। কিন্তু এরপরও তাঁর শেখার চেষ্টার খামতি নেই বলে জানিয়েছেন কোয়ান্টিকো তারকা।
প্রিয়ঙ্কা বলেছেন, আজ আমি যা হয়ে উঠতে পেরেছি, সেজন্য আমার কৌতুহলেরও একটা ভূমিকা রয়েছে। তাই নতুন একটা যাত্রার মাধ্যমে আমার সেই কৌতুহলী মনের তৃপ্তির সিদ্ধান্ত নিয়েছে। আর এই যাত্রায় পথে বেশ কিছু আসাধারণ মানুষের সঙ্গে দেখা হবে। শো-এর প্রথম পর্বের অতিথি বাইলসের প্রশংসা করেছেন প্রিয়ঙ্কা। তিনি বলেছেন, বাইলস দুর্দান্ত অতিথি। এই তরুণীকে আমি দারুণ শ্রদ্ধা করি। তিনি শুধু বিশ্ব চ্যাম্পিয়নও নন, অলিম্পিকেও একাধিকবার মেডেল পেয়েছেন।
Before You Go
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন






















