এক্সপ্লোর

Singer Death : ইউটিউবে লাখ-লাখ ফলোয়ার, জিম থেকে বেরোতেই গুলিতে ঝাঁঝরা গায়ক, CCTV - তে হাড়হিম করা ছবি

পুলিশকেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও এমন ঘটনা ঘটতে পারে বলেও হুমকি দিয়েছে তারা।  

শামলি : জিম থেকে বেরিয়ে গাড়ির দিকে এগোচ্ছিলেন। হাতে কিট ব্যাগ। গাড়ির কাছে পৌঁছতেই পিছন থেকে এগিয়ে এল চারজন। একজনের হাতে বন্দুক। এরপরই শুরু হল এলোপাথাড়ি গুলি। প্রায় ২৫ সেকেন্ড ধরে চলল লাগাতার ফায়ারিং। CCTV ফুটেজে ধরা পড়েছে সেই হাড়হিম করা হত্যাকাণ্ডের আগের মুহূর্ত। হরিয়ানভি গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ানের জীবনের শেষ সময়টা। গতকাল থেকেই গায়কের মৃত্যু নিয়ে আতঙ্কে উত্তরপ্রদেশের শামলি। অবশেষে সিসিটিভি ফুটেজ হাতে এল পুলিশের। কার্যত হাড়হিম করা ছবি। 

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা ৪৫ মিনিট নাগাদ উত্তরপ্রদেশের শামলির একটি জিম থেকে বেরিয়েছিলেন ৩৫ বছরের অঙ্কিত বালিয়ান। CCTV ফুটেজে দেখা যায়, জিম থেকে বেরিয়ে নিজের গাড়ির দিকে এগোচ্ছিলেন তিনি। ঠিক সেই সময় চার সন্দেহভাজন শ্যুটার তাঁর পিছনে এগিয়ে আসে। কালো পোশাক পরা এক ব্যক্তির হাতে ছিল আগ্নেয়াস্ত্র।

গাড়ির কাছে পৌঁছতেই অঙ্কিতকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা। পরপর গুলির শব্দে কেঁপে ওঠে এলাকা। পুলিশ সূত্রে খবর, মোট ১২ রাউন্ড গুলি চালানো হয়েছিল। আতঙ্ক ছড়াতে শূন্যেও গুলি চালানো হয় বলে অভিযোগ। প্রায় ২৫ সেকেন্ড ধরে চলা এই হামলায় আশপাশের দোকান ও রাস্তায় থাকা মানুষ আতঙ্কে ভিতরে ঢুকে পড়েন।

পুলিশ সূত্রে খবর, হামলাকারীরা .30 এবং .32 ক্যালিবারের পিস্তল ব্যবহার করেছিল। অর্থাৎ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র  নিয়ে হামলা। গুলিবিদ্ধ অবস্থায় অঙ্কিতকে স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের পর অঙ্কিতের শরীরে ঠিক কতগুলি গুলি লেগেছিল এবং কী ধরনের আঘাতের কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা আরও স্পষ্ট হবে।

শামলির যে এলাকায় হত্যাকাণ্ড ঘটেছে, সেটি হরিয়ানা সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে। ফলে তদন্তকারীদের সন্দেহ, হামলাকারীরা হরিয়ানা থেকে শামলিতে এসেছিল কি না। সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। CCTV ফুটেজ এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে শ্যুটারদের শনাক্ত করার চেষ্টা চলছে।

এরই মধ্যে খুনের দায় স্বীকার করেছে কুখ্যাত গোগি গ্যাং। সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি পোস্টে গ্যাংয়ের দাবি, অঙ্কিত তাদের বিরোধী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখতেন , গানও তৈরি করেছিলেন তাদের। তারা সোশ্যাল মিডিয়ায় হুমকি দিয়েছে,“এটা সবে শুরু”। উত্তরপ্রদেশ পুলিশকেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও এমন ঘটনা ঘটতে পারে বলেও হুমকি দিয়েছে তারা।  

৩৫ বছরের অঙ্কিত বালিয়ান ছিলেন হরিয়ানভি গায়ক ও YouTuber। শত শত ফলোয়ার গায়কের। শামলির গ্রামের বাসিন্দা অঙ্কিত হরিয়ানভি মিউজিক ইন্ডাস্ট্রিতে পরিচিত নাম।   তাঁর YouTube চ্যানেলে ৩.৬৮ লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার ছিল।  তাঁর বহু গানে বন্দুক, লড়াই, SUV, হিংসা, প্রতিশোধ ও গ্যাং ইত্যাদি বিষয় উঠে এসেছে।  

মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগেই Instagram-এ শেষ পোস্ট করেছিলেন অঙ্কিত। বুধবার সন্ধ্যার হামলার প্রায় দুই ঘণ্টা আগে পোস্ট করা সেই ভিডিওতে তাঁকে নিজের গাড়িতে বসে হরিয়ানভি গান গাইতে দেখা যায়।

এখন তদন্তকারীদের সামনে একাধিক প্রশ্ন। কেন অঙ্কিতকে টার্গেট করা হয়েছিল? সত্যিই কি গ্যাং-সংঘাতের জেরেই এই খুন? আর চার বন্দুকবাজ কারা? সবকিছু খতিয়ে দেখে উত্তর খুঁজছে পুলিশ।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Prosenjit on Nana Patekar: 'পিঠ চাপড়ে বললেন, খুব ভাল কাজ করছো বেটা', নানা পাটেকরের স্মৃতিচারণায় প্রসেনজিৎ
'পিঠ চাপড়ে বললেন, খুব ভাল কাজ করছো বেটা', নানা পাটেকরের স্মৃতিচারণায় প্রসেনজিৎ
Mithun on Nana Patekar: 'তারকা হয়েও অতি সাধারণ জীবনযাপন', নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণায় মিঠুন চক্রবর্তী
'তারকা হয়েও অতি সাধারণ জীবনযাপন', নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণায় মিঠুন চক্রবর্তী
Nana Patekar Death: অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
Nana Patekar Unknown Story: শৈশব কেটেছে চরম অভাবে, মাত্র ১৩ বছর বয়সে পোস্টার এঁকে উপার্জন করতেন নানা পাটেকর
শৈশব কেটেছে চরম অভাবে, মাত্র ১৩ বছর বয়সে পোস্টার এঁকে উপার্জন করতেন নানা পাটেকর
Advertisement

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget