এক্সপ্লোর

Shovan-Sohini: 'যেন কিছু মনে করো না...', সোহিনীর সঙ্গে 'আদুরে' ছবি পোস্ট শোভনের, প্রেমের জল্পনায় সিলমোহর?

Tollywood News: সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে জল্পনা বেশ অনেকদিনের। টলিপাড়ায় কান পাতলে শোনা যায় তাঁদের মধ্যে প্রেমের গুঞ্জন। প্রায়ই নানা স্থানে তাঁদের একসঙ্গে দেখা যায়।

কলকাতা: 'যেন কিছু মনে করো না...', গানে গানে মিষ্টি ছবি পোস্ট করলেন শোভন গঙ্গোপাধ্যায় (Shovan Ganguly)। সঙ্গে কে? হ্যাঁ। সঙ্গে অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar)। তাহলে কি এতদিনের জল্পনায় সিলমোহর দিলেন গায়ক? প্রেমের সম্পর্কে রয়েছেন গায়ক ও অভিনেত্রী? (Dating Rumours)

সোহিনী ও শোভনের প্রেমের সম্পর্কে সিলমোহর?

বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়। সবুজ পাঞ্জাবী পরে শোভন, তাঁর বুকে মাথা এলিয়ে সোহিনী, পরনে সাদা কুর্তি। সবুজ গাছপালার মধ্যে আরও খানিক টাটকা সম্পর্কের ছোঁয়া? ছবির সঙ্গে একটি গানই কেবল বাজছে, 'যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। কত কী যে সয়ে যেতে হয়, ভালবাসা হলে...'। তাহলে কি 'ভালবাসা'র কথা না বলেও গানে গানে মেনে নিলেন দু'জনেই। গানটি কেবল এমনিই নাকি কোনও ইঙ্গিত রয়েছে তাতে? কিন্তু স্টোরিতে আর কিছুই লেখা নেই। অন্য কোনও ছবিও নেই। ফলে সম্পর্কের কথা স্বীকার করে নিলেন একথাও ঠিক বলা চলে না। 

সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে জল্পনা বেশ অনেকদিনের। টলিপাড়ায় কান পাতলে শোনা যায় তাঁদের মধ্যে প্রেমের গুঞ্জন। কখনও তাঁদের একসঙ্গে বন্ধুর বিয়েতে দেখা যায় তো কখনও একসঙ্গে উৎসব উদযাপন, জন্মদিনের পার্টিতে দেখা যায়। কিছুদিন আগেই ঘুরতে গিয়েছিলেন দু'জনেই। ছবি দেখে মনে হবে তাঁরা একসঙ্গেই ঘুরছেন। কিন্তু একসঙ্গে কোনও ছবি তাঁদের দেখা যায়নি। তবে লোকেশন দেখে দু'য়ে দু'য়ে চার করতে বেশি সময় নেননি অনুরাগীরা।


Shovan-Sohini: 'যেন কিছু মনে করো না...', সোহিনীর সঙ্গে 'আদুরে' ছবি পোস্ট শোভনের, প্রেমের জল্পনায় সিলমোহর?

আরও পড়ুন: Siddharth-Aditi Wedding: বাগদান সেরেছেন অদিতি রাও হায়দরি ও সিদ্ধার্থ, পোস্ট করে ঘোষণা দুই তারকার

জন্মদিন থেকে শুরু করে পুজো... বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় শোভন ও সোহিনীকে। শোভনের সঙ্গে যে সম্পর্ক ভেঙেছে অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta)-র, সেই খবর ইতিমধ্যেই সবার জানা। অন্যদিকে, রণজয় বিষ্ণুর (Ronojoy Bishnu)-র সঙ্গেও সম্পর্ক ভেঙেছে সোহিনীর। তারপর থেকেই টলিউডে নতুন প্রেমের গুঞ্জন শোভন-সোহিনীকে ঘিরে। এর আগে, জন্মদিনে ছুটি কাটাতে সোহিনী পাড়ি দিয়েছিলেন সমুদ্রতটে। সেখানে তাঁর সঙ্গে ছিলেন টলিউডের বন্ধুবান্ধবেরা। আর সেই তালিকায় ছিলেন শোভনও। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেওয়া ছবি থেকেই প্রকাশ্যে আসে সেই কথা। বন্ধুদের দলে দেখা গিয়েছিল শোভনকেও। দীপাবলির সময়েও একসঙ্গে সোশ্যাল মিডিয়ায় তাঁরা শেয়ার করে নিয়েছিলেন সেলফি। তারপর গত ফেব্রুয়ারি মাসে বরফের দেশে পাড়ি দিয়েছিলেন সোহিনী। একাধিক রিল ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে একই ধরনের লোকেশনে বরফে ঢাকা রাস্তায় শীতবস্ত্র পরে ছবি পোস্ট করেন শোভনও। তাতেই সকলে ধরে নেন যে তাঁরা হয়তো একসঙ্গেই ছুটি কাটাচ্ছেন। যদিও না তখন, না এখন, নিজেদের সম্পর্ক নিয়ে কেউই মুখ খোলেননি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

Jadavpur University Chaos | ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? কেন গ্রেফতার করল না পুলিশ? | ABVP-SFI
Jadavpur University News:
Kolkata Fire News | কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জেরে শো কজ নোটিস দমকলের | Fire Brigade News
New Market Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার আবু জাফর | ABP Ananda
Islampur News: ইসলামপুরে STF-এর হাতে আটক তৃণমূল নেতার ভাই | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget