এক্সপ্লোর

Siddharth-Aditi Wedding: বাগদান সেরেছেন অদিতি রাও হায়দরি ও সিদ্ধার্থ, পোস্ট করে ঘোষণা দুই তারকার

Siddharth-Aditi Engagement: অবশেষে সিলমোহর। আংটি বদল সেরে ফেলেছেন অদিতি রাও হায়দরি ও সিদ্ধার্থ। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা।

নয়াদিল্লি: অবশেষে জল্পনার অবসান। বিয়ে নয়, বাগদান সেরেছেন অভিনেত্রী অদিতি রাও হায়দরি (Aditi Rao Hydari) ও অভিনেতা সিদ্ধার্থ (Siddharth)। বৃহস্পতিবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন দুই তারকা। দু'জনের হাতেই দেখা গেল বিয়ের আংটি। (Engagement Announced) 

'ENGAGED' অদিতি ও সিদ্ধার্থ

তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা চলছে বহুদিনই। তবে প্রকাশ্যে কেউ কখনও মুখ খোলেননি। যদিও প্রায়ই একসঙ্গে তাঁদের দেখা যেত। এমনকী একসঙ্গে ঘুরতে গিয়ে ছবিও পোস্ট করেছেন অদিতি রাও হায়দরি ও সিদ্ধার্থ। সেই থেকেই গাঢ় হয় জল্পনা। প্রায়ই তাঁদের একসঙ্গে মজার রিলে ভালবাসা জানাতেন অনুরাগীরা। তবে ব্যক্তিগত বিষয় ব্যক্তিগতই রেখেছিলেন তাঁরা। এবার একেবারে আংটি বদল সেরেই সোশ্যাল মিডিয়ায় ঘোষণা। সম্পর্কের জল্পনা থেকে একে অপরের হাত ধরে নতুন জীবন শুরুর জল্পনা, সবেতেই একসঙ্গে সিলমোহর দিলেন অদিতি ও সিদ্ধার্থ। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aditi Rao Hydari (@aditiraohydari)

গতকাল, বুধবার খবর ছড়িয়ে পড়ে যে বিয়ে সেরেছেন অদিতি ও সিদ্ধার্থ। তবে আজ তাঁদের পোস্ট দেখে স্পষ্ট যে বিয়ে নয়, বাগদান সেরেছেন তাঁরা, যদিও একেবারেই চুপিসাড়ে। তবে সেই জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার সিদ্ধার্থ একটি ছবি পোস্ট করেন, যেখানে দুই তারকার হাতে উজ্জ্বল আংটি। লেখেন, 'শি সেড ইয়েস। এনগেজড।' অর্থাৎ, প্রস্তাব গৃহীত হয়েছে। বাগদান সারা হয়েছে। একই ছবি পোস্ট করে অদিতি লেখেন, 'হি সেড ইয়েস। এনগেজড।' স্বভাবতই শুভেচ্ছার বন্যা তাঁদের পোস্টে। ইন্ডাস্ট্রির অজস্র সহকর্মী থেকে শুরু করে অনুরাগীরা, সকলেই ভালবাসায় ভরিয়েছেন তাঁদের। জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তাঁরা। 

আরও পড়ুন: Top Social Post: অন্ধ গোয়েন্দার ভূমিকায় চঞ্চল, বাবা সিদ্দিকির পার্টিতে ঋতাভরী, দেখুন আজকের সোশ্যালের সেরা পোস্টগুলি

২০২১ সালের তামিল-তেলুগু দোভাষী 'মহা সমুদ্রম' ছবির সেটে সিদ্ধার্থ ও অদিতির প্রথম আলাপ। এরপর তাঁদের একসঙ্গে একাধিক জায়গায় দেখতে পাওয়া যায়, বিভিন্ন সিনেমার ইভেন্টে একসঙ্গে যাওয়া থেকে একসঙ্গে ঘুরতে যাওয়া, সব দেখে তাঁদের মধ্যে সম্পর্কের আন্দাজ করতে পারেন সকলে। তাঁদের একসঙ্গে দেখতে অনুরাগীরা বেশ পছন্দই করেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget