এক্সপ্লোর

পরিস্থিতি কঠিন কিন্তু ছবি নির্মাতাদের সাহসী হতে হবে, বললেন সুজিত সরকার

মুম্বই: সিনেমার প্রতি অসহিষ্ণুতা প্রকাশ ও পরিচালকদের হুমকি দেওয়ার ঘটনা আচমকা যেন বেড়ে গিয়েছে। পরিস্থিতি অবশ্যই কঠিন কিন্তু পরিচালকদের সাহস হারালে চলবে না। ‘পিকু’, ‘ভিকি ডোনার’-এর মত ছবির পরিচালক সুজিত সরকার এ কথা বলেছেন। তবে একইসঙ্গে সুজিতের বক্তব্য, পরিচালকদেরও নিজেদের নিয়ন্ত্রণ করা উচিত। সাম্প্রতিককালে পরিচালক অনুরাগ কাশ্যপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি নানা বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন। বিশেষ কোনও পরিচালকের নাম না করে সুজিত বলেছেন, বহু ঘটনা ঘটছে, যেখানে দেখা যাচ্ছে, পরিচালকরাই নিজেদের পরিস্থিতি খারাপ করে ফেলেছেন। তাই সেল্ফ সেন্সরশিপ জরুরি। কিছুদিন আগে ‘পদ্মাবতী’-র সেটে ইতিহাস বিকৃতির অভিযোগে ভাঙচুর চালায় একটি গোষ্ঠী। ‘মহম্মদ: দ্য মেসেঞ্জার অফ গড’ ছবিতে সুর দেওয়ায় ফতোয়া জারি করা হয় সুরকার এ আর রহমানের বিরুদ্ধে। সত্যিই কি আজকাল কঠিন হয়ে পড়েছে সিনেমা করা? মাঝে মধ্যেই দেখা যাচ্ছে এক শ্রেণির মানুষ ছবির বিষয়বস্তু নিয়ে ক্ষোভ দেখাচ্ছেন, অশান্তির জেরে ব্যাহত হচ্ছে ছবির কাজ। সুজিত মেনে নিয়েছেন, একদম তাই ঘটছে। তবে এই মুহূর্তে সাহসী না হয়ে উপায় নেই। নির্মাতারা কেউ বাইরে থেকে আসেননি। তাঁরা এ দেশেরই মানুষ। একই মাটির সন্তান। অন্যেরা তাঁদের থেকে বেশি দেশপ্রেমিক, তা হতেই পারে না। ছবিনির্মাতা ও দেশের নাগরিক হিসেবে তাঁর নিজেরই দায়িত্ব রয়েছে। কেউ তাঁকে বলে দিতে পারেন না, কোনটা করা যাবে আর কোনটা নয়। সুজিতের কথায়, গণতান্ত্রিক দেশে প্রতিবাদের অধিকার সকলের রয়েছে, ঠিক তেমনই তাঁরও অধিকার রয়েছে, নিজের পছন্দমত ছবি করার। আইন নিজের হাতে তুলে নেওয়া কখনওই উচিত নয় বলে মন্তব্য করেছেন তিনি।

সেরা শিরোনাম

Shiboprosad-Nandita: নতুন পরিচালক-অভিনেতাদের পাশে দাঁড়াচ্ছেন নন্দিতা-শিবপ্রসাদ, আসছে নতুন সিনেমা
নতুন পরিচালক-অভিনেতাদের পাশে দাঁড়াচ্ছেন নন্দিতা-শিবপ্রসাদ, আসছে নতুন সিনেমা
Rajesh Sharma: 'বাড়ছে ইনফেকশন, ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়লে...', গুরুতর হচ্ছে রাজেশ শর্মার অবস্থা! এমন কী ঘটেছিল শ্যুটিং ফ্লোরে?
'বাড়ছে ইনফেকশন, ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়লে...', গুরুতর হচ্ছে রাজেশ শর্মার অবস্থা! এমন কী ঘটেছিল শ্যুটিং ফ্লোরে?
Prithvi Shaw Marriage: বাগদান ভাঙছে পৃথ্বী শয়ের? জল্পনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট বাগদত্তা আকৃতির!
বাগদান ভাঙছে পৃথ্বী শয়ের? জল্পনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট বাগদত্তা আকৃতির!
Sourav Ganguly: সৌরভের জন্মদিনে 'সেরা উপহার'-টি দিলেন রাজকুমার রাও! সেটা কী?
সৌরভের জন্মদিনে 'সেরা উপহার'-টি দিলেন রাজকুমার রাও! সেটা কী?

ভিডিও

Baruipur News |
Baruipur News |
Baruipur News |
Baruipur Incident News | তদন্ত মুখ্যমন্ত্রী করতে দিয়েছে, যেই হোক তাঁর বিরুদ্ধে ব্যবস্থা হবে
Baruipur Incident News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget