এক্সপ্লোর

Somu Sarkar Exclusive: অবসরের সঙ্গী গল্পের বই, কোন নায়কের সিনেমা সোমুর দেখা চাই-ই চাই?

Bengali Serial: আপাতত কাজের সূত্রে কলকাতায় থাকেন সোমু। পড়াশোনার জন্য ভাইও থাকেন তাঁর কাছেই

তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: আগামীকাল থেকেই শুরু হচ্ছে নতুন ধারাবাহিকের শ্যুটিং। নতুন চরিত্র, নতুন গল্প.. সব মিলিয়ে বেশ ব্যস্ত এখন তিনি। প্রথম ধারাবাহিকে অভিনয় করেছেন কৌশিক সেনের (Kaushik Sen) বিপরীতে। তবে, ব্যক্তিগত জীবনে কেমন সোমু সরকার (Somu Sarkar)? ধারাবাহিকের ব্যস্ততা সামলে, কীভাবে কাটান অবসর সময়? খোঁজ নিল এবিপি লাইভ (ABP Live)। 

একটু বিরতি পেলেই, গল্পের বই পড়ছে ভালবাসেন সোমু। অভিনেত্রী বলছেন, 'ছোটবেলায় বাড়িতে বই মানেই ছিল পড়াশোনার বই। গল্পের বই, সাহিত্য পড়ার চল ছিল না কোনোদিনই। স্কুলে প্রথম কিছু গল্পের বই পুরস্কার পেয়েছিলাম। সেই গল্পের বই পড়া শুরু। আমার তেমন কোনো পছন্দ নেই, সবরকম বই পড়তেই ভালবাসি।' স্কুল থেকে প্রথম একটি রূপকথার বই উপহার পেয়েছিলেন সোমু। সেই থেকেই শুরু বই পড়া। প্রথম পড়া গোয়েন্দা গল্প শার্লক হোমস।

বই পড়ার বাইরে আর কী পছন্দ সোমুর? অভিনেত্রী বলছেন, 'সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে ভীষণ ভালবাসি। আমার একটা বদভ্যাসই রয়েছে। সিরিজ শুরু করলে না শেষ করে থামতে পারি না। একটা সময় এই সিরিজ দেখার নেশায় খাওয়া দাওয়া ভুলেছি। টানা ২ দিন ওয়েব সিরিজ দেখছি। খুব খিদে পেলে দোকান থেকে ম্যাগি কিনে এনে খেয়ে নিচ্ছি। তবে হ্যাঁ.. এখন একটু শরীরের যত্ন নিতে শিখেছি। এত অনিয়ম করলে তো কাজ করতেই পারব না।' সিরিজ দেখার ক্ষেত্রেও তেমন বাছবিচার নেই সোমুর, তবে এড়িয়ে চলেন অ্যাকশন সিরিজ। সিনেমার দুনিয়ায় রণবীর কপূরের (Ranbir Kapoor) বিশেষ ভক্ত সোমু। তাই রণবীরের কোনও সিনেমা প্রেক্ষাগৃহে এলে.. তাঁর দেখা চাইই চাই।

আপাতত কাজের সূত্রে কলকাতায় থাকেন সোমু। পড়াশোনার জন্য ভাইও থাকেন তাঁর কাছেই। মাঝে মাঝেই আসা-যাওয়া করেন মা। আর তাই, এখন ঘরের কাজ একটি কম করতে হয় তাঁকে। সোমু বলছেন, 'প্রথম যখন কলকাতায় আসি, ঘরের সমস্ত কাজই নিজেকে করতে হত। রান্না থেকে শুরু করে গোছগাছ... সব কিছু করতাম। তবে রোজ কাজ থেকে ফিরে ক্লান্ত হয়ে পড়তাম। রান্না না করেই শুয়ে পড়তাম, না খেয়ে। তবে এখন সেই জীবনধারা বদলেছে। আর আগের এত অনিয়মের জন্য শরীরও খারাপ হয়েছে। নতুন কাজ শুরু হচ্ছে.. এখন কাজের সঙ্গে সঙ্গে শরীরের দিকেও নজর রাখব।'

আরও পড়ুন: Srabanti Chatterjee: শ্রাবন্তীর পরিবারে নতুন সদস্য, পরিচয় করিয়ে দিলেন সমাজমাধ্যমেই

 

 

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget