এক্সপ্লোর

Sonam Wangchuk: 'থ্রি ইডিয়েটস'-এর শ্যুটিং হয়েছিল না জানিয়েই! ছবিতে তাঁর ছায়া থাকলেও, যোগ্য সম্মান পাননি সোনম ওয়াংচুক

Sonam Wangchuk on Three Idiots: 'থ্রি ইডিয়েটস'। এই ছবি জুড়ে দেখানো হয়েছে, ফুনসুক ওয়াংডুর গল্প।

কলকাতা: অনেকেই মনে করেন, 'থ্রি ইডিয়েটস' (Three Idiots) ছবিটি তৈরি হয়েছিল, তাঁরই জীবন নিয়ে। তবে এই সিনেমা থেকে, নিজেকে চিরকাল সযত্নে দূরেই সরিয়ে রেখেছেন তিনি। সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। তিনি একাধিক সাক্ষাৎকারে একাধিকবার বলেছেন, হতেই পারে 'থ্রি ইডিয়েটস' সিনেমায় তাঁর ছায়া থাকতেই পারে, কিন্তু এই সিনেমার সঙ্গে তাঁর আদৌ কোনও যোগ নেই। এমনকি এই সিনেমা তৈরি করার আগে তাঁকে জানানো পর্যন্ত হয়নি। কোনও আলোচনা করা হয়নি। এমনকি অনুমতি ছাড়াই তাঁর স্কুলে গিয়ে শ্যুটিং করে আসা হয়েছে! 

'থ্রি ইডিয়েটস' -এ তাঁর ছায়া, তবুও যোগ্য সম্মান পাননি সোনম ওয়াংচুক!

'থ্রি ইডিয়েটস'। এই ছবি জুড়ে দেখানো হয়েছে, ফুনসুক ওয়াংডুর গল্প। আর এই সিনেমা মুক্তি পাওয়ার পরেই, এই চরিত্রের সঙ্গে বাস্তবের সোনম ওয়াংচুকের ছায়া দেখতে পেয়েছিলেন অনেকেই। তবে কোনোদিনই এই সিনেমা নিয়ে, বিগলিত হয়ে পড়েননি সোনম ওয়াংচুক স্বয়ং। তিনি বলেছিলেন, এই ছবি তৈরির সময় কখনও তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়নি। তাঁর পরামর্শ ও অনুমতি ও নেওয়া হয়নি। 'কোন বনেগা ক্রোড়পতি' অনুষ্ঠানে এসে তিনি বলেছিলেন, এই ছবিতে মানুষ তাঁর জীবনের ছায়া খুঁজে পেতে পারেন, কিন্তু এই ঘটনা তাঁর জীবনের গল্প নয়। পাশাপাশি, সোনম ওয়াংচুক জানিয়েছিলেন, ২০০৮ সালে একটি অনুষ্ঠানে গিয়ে তাঁর দেখা হয়েছিল আমির খানের সঙ্গে। সেই সময়ে তিনি তারকাকে বলেছিলেন, সিয়াচেন সীমান্ত নিয়ে একটি সিনেমা তৈরি করতে। তিনি অভিনেতা পরামর্শ দিয়েছিলেন, যুদ্ধের গল্প না বলে, শান্তি ও শিক্ষার গল্প বলতে। কিন্তু বাস্তবে তা হয়নি। 

এখানেই শেষ নয়, সোনম ওয়াংচুক বলেছিলেন, পরবর্তীতে 'থ্রি ইডিয়েটস'-এর শ্যুটিংয়ের জন্য তার স্কুলের একটি অংশে শ্যুটিংয়ের অনুমতি নিয়ে এসেছিল আমিরের টিম। কিন্তু পরিবেশের ক্ষতি হবে ভেবে, সেই সময়ে স্কুলে শ্যুটিংয়ের অনুমতি দেওয়া হয়নি। আর সেই কারণেই, অনুমতি না নিয়ে অন্য একটি স্কুলে ওই শ্যুটিংটি করা হয়। অনেক পরে এই বিষয়টি নিয়ে তিনি নির্মাতাদের একটি চিঠি ও দিয়েছিলেন। কিন্তু সেই চিঠির উত্তর পাননি সোনম ওয়াংচুক। সেই সময়ে তিনি বিষয়টা নিয়ে বেশি কথা বলতে চাননি কারণ তাঁর মনে হয়েছিল, তখন সবাই সিনেমার সাফল্য উদযাপনের ব্যস্ত। তখন যদি তিনি এই বিষয়টাকে তুলে ধরেন, অনেকের মনে হতে পারে যে, তিনি এটা টাকার জন্য করছেন। তাই তিনি মনে করেছিলেন, বিষয়টিতে আমল না দিয়ে, এগিয়ে যাওয়াই শ্রেয়।

 

আরও পড়ুন: Sonam Wangchuk: 'এমন অবস্থা নয় যে ২-৪ দিনেই মরে যাব', সাফ বললেন সোনম ওয়াংচুক! ছাত্রছাত্রীদের জন্য দিলেন বিশেষ বার্তা

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Sonam Wangchuk: 'থ্রি ইডিয়েটস'-এর শ্যুটিং হয়েছিল না জানিয়েই! ছবিতে তাঁর ছায়া থাকলেও, যোগ্য সম্মান পাননি সোনম ওয়াংচুক
'থ্রি ইডিয়েটস'-এর শ্যুটিং হয়েছিল না জানিয়েই! ছবিতে তাঁর ছায়া থাকলেও, যোগ্য সম্মান পাননি সোনম ওয়াংচুক
Sonam Wangchuk: 'এমন অবস্থা নয় যে ২-৪ দিনেই মরে যাব', সাফ বললেন সোনম ওয়াংচুক! ছাত্রছাত্রীদের জন্য দিলেন বিশেষ বার্তা
'এমন অবস্থা নয় যে ২-৪ দিনেই মরে যাব', সাফ বললেন সোনম ওয়াংচুক! ছাত্রছাত্রীদের জন্য দিলেন বিশেষ বার্তা
Prosenjit Chatterjee: প্রসেনজিতের সঙ্গে হঠাৎ সাক্ষাৎ অগ্নিমিত্রা-রাহুলের, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট! উদ্দেশ্য কী?
প্রসেনজিতের সঙ্গে হঠাৎ সাক্ষাৎ অগ্নিমিত্রা-রাহুলের, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট! উদ্দেশ্য কী?
Aamir Khan : তিনটি বিয়েই ভিনধর্মে, 'আমিরের লাভ জিহাদ'? ধর্ম বদলেছেন স্ত্রী-রা? উত্তর দিলেন অভিনেতা নিজেই
তিনটি বিয়েই ভিনধর্মে, 'আমিরের লাভ জিহাদ'? ধর্ম বদলেছেন স্ত্রী-রা? উত্তর দিলেন অভিনেতা নিজেই
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৫.৭.২৬): 'ED-র থেকে AB বেশি ভয়ঙ্কর', হিটলারের প্রসঙ্গ টেনে অভিষেককে নিশানা মদনের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৫.৭.২৬): ২১ জুলাইয়ের ঠিক আগে মমতার 'মিত্র'-বিয়োগ, ঋতব্রত শিবিরে ছায়াসঙ্গী মদনও
TMC Turmoil Deepens : পালাবদলের পর শুধুই ভাঙন! চূর্ণ চূর্ণ হয়ে যাচ্ছে কালীঘাট শিবির
TMC News | মমতা ঘনিষ্ঠদের ১৮০ ডিগ্রি টার্ন! কালীঘাট ছেড়ে গেল ঋতব্রত তৃণমূলে
Abhishek Banerjee : অবশেষে ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা অভিষেকের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hydrogen Train: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
Maruti Brezza Facelift : প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
US Navy Cadet: ১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
IRCTC New Website : IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
TMC News: ‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
Madan Mitra Exclusive : 'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
Fairfax IDBI Acquisition: সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
Madan Mitra on Abhishek Banerjee: 'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
Embed widget