এক্সপ্লোর

'১০০ বার ক্ষমা চাইতে পারি', অনুষ্ঠানে পহেলগাঁও নিয়ে সেই বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমাপ্রার্থনা সোনুর

পাহেলগাঁও মন্তব্য ঘিরে বিতর্কের মাঝেই কন্নড়ভাষী মানুষের কাছে ক্ষমা চাইলেন সোনু নিগম। ২৪ অক্টোবরের বেঙ্গালুরু কনসার্টের আগে কী সিদ্ধান্ত নিল KRV?

মুম্বই :  যাদের ভালবাসি, তাদের হাজারবার সরি বলতে পারি। কর্নাটকে একটি অনুষ্ঠানে গান গাওয়ার সময় পহেলগাঁও কাণ্ডের প্রসঙ্গ টেনে এক বিতর্কিত মন্তব্য করেন সোনু নিগম। তারপর থেকেই কর্নাটকের একাংশে সোনু নিগমকে নিয়ে বিতর্ক শুরু হয়। এবার একটি কনসার্ট শুরুর আগে, সোনু সেই বিতর্কেরই ইতি টানতে চাইলেন । সঙ্গীতশিল্পী সোনু নিগম ( Sonu Nigam) এর এই পুরনো মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে কর্নাটকে। সেই বিতর্কের মাঝেই এবার কন্নড়ভাষী মানুষের কাছে ক্ষমা চাইলেন সোনু। 

বেঙ্গালুরুতে আগামী ২৪ অক্টোবর তাঁর কনসার্টের আগে একটি ভিডিও বার্তায় সোনুর আর্জি, সম্পর্ক বাঁচাতে প্রয়োজনে হাজার বার ক্ষমা চাইতেও তাঁর আপত্তি নেই। তাঁর এই বার্তার পরেই কনসার্টের বিরোধিতায় প্রস্তাবিত আন্দোলন প্রত্যাহার করে নেয় কন্নড়পন্থী সংগঠন কর্নাটক রক্ষণ বেদি। পুরনো মন্তব্য নিয়ে বিতর্ক সামলাতে কর্নাটকের মানুষের উদ্দেশে দেওয়া ভিডিও বার্তায় সোনু বলেন, কাউকে ভালবাসলে এবং তাঁর সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চাইলে হাজার বার ‘সরি’ বলতেও সমস্যা হওয়ার কথা নয়।  গত ৩০ বছর ধরে কর্নাটকের মানুষ তাঁকে যে ভালবাসা ও সম্মান দিয়েছেন, তা তিনি কখনও ভুলতে পারবেন না। 
সোনুর বক্তব্য, তাঁর কোনও কথায় অনিচ্ছাকৃতভাবে কারও মনে আঘাত লেগে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত। কর্নাটকের মানুষের সঙ্গে তাঁর সম্পর্ককে কোনও ভুল বোঝাবুঝি বা তিক্ততার কারণে নষ্ট হতে দিতে চান না। 

এই বিতর্কের সূত্রপাত ২০২৫ সালের এপ্রিলে। বেঙ্গালুরুর একটি কলেজে অনুষ্ঠানে গান গাইছিলেন সোনু নিগম। সেই সময় দর্শকদের একাংশ বারবার তাঁকে কন্নড় ভাষায় গান গাওয়ার অনুরোধ করেন। অভিযোগ, সেই অনুরোধের জবাবে সোনু কিছুটা বিরক্ত হন। ও পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রসঙ্গ টেনে আনেন। এই মন্তব্যে চূড়ান্ত অসন্তুষ্ট হন কন্নড়ভাষী মানুষ।  সোনুর মন্তব্যের পরেই সমালোচনায় সরব হন অনেকে। তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগও দায়ের হয় এবং বিতর্ক ছড়িয়ে পড়ে কন্নড় চলচ্চিত্র জগতেও। পরে অবশ্য সোনু নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে জানিয়েছিলেন, দর্শকদের মধ্যে কয়েকজনের আচরণেই তিনি ক্ষুব্ধ হয়েছিলেন। মন্তব্যটি কন্নড়ভাষী সকলকে উদ্দেশ্য করে নয়। 

আগামী ২৪ অক্টোবর শহরে তাঁর একটি অনুষ্ঠান রয়েছে।  কিন্তু কন্নড়পন্থী সংগঠন KRV-র তরফে বেঙ্গালুরু পুলিশ কমিশনারের কাছে চিঠি দিয়ে ওই অনুষ্ঠানের অনুমতি না দেওয়ার দাবি জানানো হয়।  সেই সঙ্গে প্রতিবাদ আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়। এর পরেই KRV-র রাজ্য সভাপতি টি এ নারায়ণ গৌড়ার সঙ্গে কথা বলেন সোনু। সেই আলোচনার পর প্রকাশ্যে ক্ষমা চাওয়ার ভিডিও বার্তা দেন তিনি। সোনুর ক্ষমা চাওয়ার পর প্রস্তাবিত আন্দোলন প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে সংগঠনটি। 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget