এক্সপ্লোর

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?

Sonu Nigam Surgery: স্ত্রোপচারের জন্য অপারেশন টেবিলে শুয়েও রফির সংগীতেই মন জিতলেন সোনু।

নয়াদিল্লি: ভারতীয় সংগীত জগতে সর্বকালের সর্বসেরাদের প্রসঙ্গ উঠলে সোনু নিগমের (Sonu Nigam) নাম অবশ্যই উঠে আসবে। তাঁর জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সংগীত। এমনকী অস্ত্রোপচারের টেবিলে শুয়েও ডাক্তারদের নিজের মধুর সংগীতে মন মাতালেন সোনু।

সোনু নিগমের রফিপ্রীতি সর্বজনবিদিত। অতীতে তাঁর বহু কনসার্টেও তাঁকে মহম্মদ রফির গান গাইতে শোনা গিয়েছে। অস্ত্রোপচারের জন্য অপারেশন টেবিলে শুয়েও রফির সংগীতেই মন জিতলেন সোনু। নিজের সোশ্যাল মিডিয়ায় সোনু নিগম অস্ত্রোপচারের সময় বেডে শুয়েই ডাক্তারদের জন্য গান গাওয়ার একটি ভিডিও শেয়ার করেন। সেখানে তিনি ১৯৪৯ সালের 'দুলারি' সিনেমায় কিংবদন্তি রফির গাওয়া 'সুহানি রাত ঢল চুকি' গানটি গান।

আরও পড়ুন:- 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক 

সেই গান গাওয়ার ভিডিওটি তিনি ডাক্তার নিলেশ সাতভাই এবং তাঁর দলের জন্য গান। সোনু ভিডিওটির ক্যাপশনে লেখেন, 'আমার অস্ত্রোপচারের সময় ডাক্তার নীলেশ সাতভাই এবং তাঁর সুন্দর দলের জন্য তাৎক্ষণিক একটি পারফরম্যান্স। ব্যথার মধ্যেও গান গাইছি কারণ গানটা হল আনন্দদায়ক।' অস্ত্রোপচার করতে করতেই সোনু নিগমের খালি গলা গাওয়া গানটিকে ডাক্তাররা যে খুবই উপভোগ করছিলেন, তা তাঁদের হাবভাবই স্পষ্ট করে দেয়।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sonu Nigam (@sonunigamofficial)

অস্ত্রোপচারের ব্য়থাও তাঁকে নিজের প্রিয় সংগীতশিল্পীর গান গাওয়া থেকে আটকাতে পারেনি। নিঃসন্দেহেই এই ভিডিওটি সোনু নিগমের নিজের শিল্পকলার প্রতি ভালবাসা এবং সেটা যে কঠিন সময়ে চরম কষ্টে, যন্ত্রণাতেও তাঁর মুক্তির, তাঁর আনন্দের জায়গা, তা প্রমাণ করে দেয়।        

সোনু নিজের অস্ত্রোপচারের এই ছবি শেয়ার করতেই অনেকে উদ্বেগ প্রকাশ করেন। বহু লোক তাঁর দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্টের কমেন্টবক্স ভরিয়ে দেন। এই চ্যালেঞ্জিং পরিস্থিতিতে প্রবল ব্যথা, কষ্টের মধ্যেও সোনু নিগমের এই ইতিবাচক মানসিকতা ও দৃষ্টিভঙ্গিকে সকলেই বাহবা জানিয়েছেন।                                           

                  

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

R. Madhavan: ফের 'হরর' ছবির মুখ্যভূমিকায় আর মাধবন, পরিচালনায় বিশাল
ফের 'হরর' ছবির মুখ্যভূমিকায় আর মাধবন, পরিচালনায় বিশাল
Imran Khan: ‘শুধু মুচলেকা নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে’, অভিনেতা ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাই কোর্টের
‘শুধু মুচলেকা নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে’, অভিনেতা ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাই কোর্টের
Sabyasachi Chowdhury: কারণ 'রামায়ণ'? পিছিয়ে যাচ্ছে সব্যসাচীর প্রথম ছবি, 'সাধক বামাক্ষ্যাপা'-র মুক্তি
কারণ 'রামায়ণ'? পিছিয়ে যাচ্ছে সব্যসাচীর প্রথম ছবি, 'সাধক বামাক্ষ্যাপা'-র মুক্তি
Shah Rukh Khan: অপেক্ষার অবসান, জন্মদিনে 'বাদশাহি' দর্শন... মন্নতে এলেন শাহরুখ খান!
অপেক্ষার অবসান, জন্মদিনে 'বাদশাহি' দর্শন... মন্নতে এলেন শাহরুখ খান!
Advertisement

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget