এক্সপ্লোর

Sonu Sood: সেবামূলক কাজে বদলেছে ইমেজ, আর ভিলেন নয়, এবার পজিটিভ রোল চান সোনু সুদ

সোনু এ ব্যাপারে বলছেন, গত এক বছরে আমার জীবনে অনেক পরিবর্তন এসেছে এবং পুরো পরিবর্তনটাই পজিটিভ চেঞ্জ। আর আমার আগামী দিনের কেরিয়ারের ব্যাপারে বলতে পারি আর সেই আগের মতো নেগেটিভ রোল করে যাব না। পজিটিভ এবং অথার ব্যাকড রোল করে যাওয়ার কথাই ভাবছি এখন থেকে।

মুম্বই: আর ভিলেনের রোল করতে চাইছেন না দাবাং-সহ নানা হিন্দি ছবির খলনায়ক সোনু সুদ। তিনি ভাল পজিটিভ গল্প নিয়ে কাজ করতে চাইছেন। ফ্লোরে রয়েছে সোনুর নতুন তেলুগু ছবি আল্লু আধুরস। সন্তোষ শ্রীনিবাস পরিচালিত এই ছবি যেভাবে হওয়ার কথা ঠিক হয়েছিল, তার চেয়ে অনেক পরিবর্তন ঘটেছে তাতে। ছবির অফিসিয়াল লিড-ম্যান সাই শ্রীনিবাস বাল্লাকোন্ডা। তুলনায় সোনুর রোল কম ছিল আগে। কিন্তু তাঁর রোলটিকে মজবুত করে এবং অনেকখানি জায়গা বাড়িয়ে দিতে চাইছেন নির্মাতারা। সোনুর রোলটায় প্রচুর পজিটিভ দিক জুড়ে দেওয়া হয়েছে। এই ছবিটিতে তাঁর রোলকে নতুন করে গড়ে তোলার প্রসঙ্গেই পজিটিভ রোলে কাজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন সোনু। ডায়ালগ, স্ক্রিনের সময় বাড়ানোর জন্য এমনকী সোনুর উপর দু-দুটি গান চিত্রায়িত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। চিত্রনাট্যে পরিবর্তন করা হচ্ছে, কাহিনিতে নতুন বাঁক নিয়ে আসা হচ্ছে, অ্যাকশন সিকোয়েন্স বাড়ানো হচ্ছে এবং এই সবই করা হচ্ছে সোনুকে মাথায় রেখে। সোনু এ ব্যাপারে বলছেন, গত এক বছরে আমার জীবনে অনেক পরিবর্তন এসেছে এবং পুরো পরিবর্তনটাই পজিটিভ চেঞ্জ। আর আমার আগামী দিনের কেরিয়ারের ব্যাপারে বলতে পারি আর সেই আগের মতো নেগেটিভ রোল করে যাব না। পজিটিভ এবং অথার ব্যাকড রোল করে যাওয়ার কথাই ভাবছি এখন থেকে। আমাকে ইতিমধ্যেই অনেকে ভাল ভাল রোলের প্রস্তাব দিয়েছেন। আমি সময় নিয়ে বসে সেগুলি বিবেচনা করতে চাই। প্রতি বছর কয়েকটা করে ভাল ছবি করতে চাই আমি। গত কয়েক মাসে মহামারী কালে কৃষককে সাহায্য করা, ছোট ব্যবসায়ীকে সাহায্য করা, বেকার যুবক-যুবতীদের কাজের খোঁজ দেওয়া, পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করা-এমন নানা সেবামূলক কাজ করে রাতারাতি খবরের শিরোনামে চলে এসেছেন সোনু। তাই একদিকে তিনি যেমন পজিটিভ রোল করতে চাইছেন, তেমনই পরিচালক ও প্রযোজকরাও তাঁকে অন্য রকম রোল দেওয়া নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন।

সেরা শিরোনাম

Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
Imran Khan in CJP Protest: CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের
CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget