এক্সপ্লোর

Soumitra Chatterjee Birth Anniversary: 'তোমার তুলনা আমি খুঁজি না কখনও', জন্মদিনে সৌমিত্রের উদ্দেশে পরমব্রত

আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন পরমব্রত। ছবিটা একটা শ্যুটিং ফ্লোরের। ছবিটি ভাগ করে নিয়ে পরমব্রত লিখেছেন, 'তোমার তুলনা আমি খুঁজি না কখনও, বহু ব্যবহার করা কোনও উপমায় ...শুভ জন্মদিন মহীরুহ!'

কলকাতা: ছবিটা একটা শ্যুটিং ফ্লোরের। ইঁটরঙা পাঞ্জাবি আর কালো জহর কোটে বসে আছেন সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। আজ অভিনেতার জন্মদিন। ২০২০ সালে জীবনের রঙ্গমঞ্চ থেকে বিদায় নিয়েছেন তিনি। রুপোলি পর্দার কিংবন্তিকে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানালেন বর্তমান নায়ক, নায়িকারা। শেষবারের মত পরব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় নিজের বায়োপিকে কাজ করেছিলেন তিনি। ছবির নাম ছিল 'অভিযান'। কিন্তু সেই ছবি মুক্তির আগেই বিদায় নিয়েছে ছবির প্রাণকেন্দ্র। সোশ্যাল মিডিয়ায় শ্যুটিংয়ের ছবি শেয়ার করে সৌমিত্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানালেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। 

আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন পরমব্রত। ছবিটা একটা শ্যুটিং ফ্লোরের। ইঁটরঙা পাঞ্জাবি আর কালো জহর কোটে বসে আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সামনে স্যুপের বাটি রাখা থাকলেও অভিনেতার মন অন্যদিকে। পিছন থেকে উঁকি দেওয়া ক্যামেরার লেন্স জানান দেয়, শ্যুটিং চলছে। এই ছবিটি ভাগ করে নিয়ে পরমব্রত লিখেছেন, 'তোমার তুলনা আমি খুঁজি না কখনও, বহু ব্যবহার করা কোনও উপমায় ... শুভ জন্মদিন মহীরুহ!'

এখনও মুক্তি পায়নি 'অভিযান'। পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত এই ছবিতে নিজের বয়সকালের ভূমিকাতেই অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। কিংবদন্তির অল্পবয়সের চরিত্রে অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। 

অন্যদিকে আজ, সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে পোস্ট করলেন বাংলার 'ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। ঠিক দুটো বাক্য। তাতেই প্রিয় 'সৌমিত্র কাকু'-র সঙ্গে সারলেন ছোট্ট কথোপকথন। এদিন সৌমিত্র চট্টোপাধ্যায়ের দুই বয়সের দুটি ছবি একসঙ্গে কোলাজ করে পোস্ট করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আবেগঘন ক্যাপশনে লিখলেন, 'ভালো আছো তো সৌমিত্র কাকু? আমি নিশ্চিত ওখানেও সবাইকে তোমার ফাইটিং স্পিরিট শিখিয়ে দিয়েছ। প্রণাম নিও।' (অপরিবর্তিত)

আরও পড়ুন: 'ট্রোলারদের কথা ভেবে' জিমে গান গাইলেন শ্রীলেখা মিত্র

প্রসেনজিৎ ও সৌমিত্র চট্টোপাধ্যায় একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন। ২০১৬ সালে মুক্তি পায় তাঁদের জনপ্রিয় 'প্রাক্তন' ছবিটি।

২০২০ সালে ১৫ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর নেগেটিভও হন। কিন্তু করোনার জেরে কো-মর্বিডিটি তিনি কাটিয়ে উঠতে পারেননি। শেষ পর্যন্ত সমস্ত লড়াই থামিয়ে পাড়ি দেন পরলোকে।

সেরা শিরোনাম

Tiger Shroff News: টাইগার শ্রফের ওপর হামলাকারীরা রেকি করেছিলেন রণবীর কপূরের বাড়িতেও! বিস্ফোরক তথ্য
টাইগার শ্রফের ওপর হামলাকারীরা রেকি করেছিলেন রণবীর কপূরের বাড়িতেও! বিস্ফোরক তথ্য
Rahul-Moumita: 'মা ওদের ক্ষমা করবে না', রাহুলের মৃত্যু প্রসঙ্গ টেনে পুজো শেষে প্রার্থনা মৌমিতার
'মা ওদের ক্ষমা করবে না', রাহুলের মৃত্যু প্রসঙ্গ টেনে পুজো শেষে প্রার্থনা মৌমিতার
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Tiger Shroff: ২ মহিলার ব্যাগে ট্রেনে করেই আসে অস্ত্র! টাইগার শ্রফের ওপর হামলায় চমকপ্রদ তথ্য প্রকাশ্যে
২ মহিলার ব্যাগে ট্রেনে করেই আসে অস্ত্র! টাইগার শ্রফের ওপর হামলায় চমকপ্রদ তথ্য প্রকাশ্যে

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Rashifal: মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
Asian Para Games: একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
Kolkata News: দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
India vs New Zealand: 'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
Embed widget