এক্সপ্লোর

Soumitrisha Birthday: শহর থেকে দূরে সৌমিতৃষা, কেক নয়, কৃষ্ণদর্শন-প্রসাদে পালন জন্মদিন

Soumitrisha Kundoo News: একাধিক সাক্ষাৎকারে সৌমিতৃষা জানিয়েছেন, তিনি বাবা-মায়ের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন। বাবা-মাই তাঁর অন্যতম সঙ্গী

কলকাতা: জন্মদিন মানেই যেন কেক, বন্ধু-প্রিয়জনদের নিয়ে পার্টি আর জমকালো আয়োজন। কিন্তু, তিনি তো ছোটপর্দার 'মিঠাই' (Mithaai)। ধারাবাহিকে তাঁর চরিত্র ছিল কৃষ্ণভক্ত। ব্যক্তিগত জীবনেও যেন তাঁর মধ্যে বেঁচে রয়েছে 'মিঠাই'। আর তাই... জন্মদিনে তিনি পাড়ি দিলেন বৃন্দাবন। কেক নয়, প্রসাদ খেয়েই পালন করলেন জন্মদিন। 

সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo)। ইতিমধ্যেই তিনি নিজের জায়গা তৈরি করে নিয়েছেন টলিউডে। ছোটপর্দায় চূড়ান্ত জনপ্রিয়তা পেয়েছেন, কাজ করেছেন বড়পর্দাতেও। তাও আবার দেব (Dev) -এর বিপরীতে। বক্সঅফিসে সাফল্য পেয়েছে 'প্রধান' (Pradhaan) ছবিটি। আগামীতেও একাধিক ছবিতে কাজ করার কথা রয়েছে সৌমিতৃষার। ব্যস্ততা পেরিয়ে আপাতত পাড়ি দিয়েছেন বৃন্দাবন। বাবা-মায়ের সঙ্গে। 

একাধিক সাক্ষাৎকারে সৌমিতৃষা জানিয়েছেন, তিনি বাবা-মায়ের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন। বাবা-মাই তাঁর অন্যতম সঙ্গী। অবসরে বাবা-মায়ের সঙ্গে বসে কফি খাওয়া, টিভি দেখা বা আড্ডা তাঁর ভীষণ প্রিয়। আর সেই দুই প্রিয় সঙ্গীকে নিয়েই সৌমিতৃষা বৃন্দাবনে গিয়েছেন। বিখ্যাত বাঁকে-বিহারী মন্দিরে দর্শন করেছেন, প্রসাদ খেয়েই পালন করেছেন জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করে নিয়েছেন সেই সব ছবিও। ক্যাপশানে সৌমিতৃষা লিখেছেন, 'জন্মদিনে মাঘীপূর্নিমায় ব্রজভূমিতে , বাঁকে বিহারীজীর কাছে, ইস্কন মন্দিরে ,বৃন্দাবনের প্রেম গলিতে।'

সদ্য, একটি বিজ্ঞাপনী শ্যুটিং করতে গিয়ে আহত হয়েছিলেন সৌমিতৃষা। পায়ে আঘাত লেগেছিল তাঁর। সেই কারণে কয়েরদিন বাড়িতেই ছিলে সৌমিতৃষা। বিশ্রাম নিচ্ছিলেন। সুস্থ হওয়ার পরেই বাবা-মায়ের সঙ্গে বৃন্দাবনে গিয়েছেন তিনি। বাড়িতে সৌমিতৃষা ভীষণ আদুরে। তাঁর কথায়, 'বাইরে আমি ভীষণ খাটতে পারি। কিন্তু বাড়িতে এলেই সবটা ছেড়ে দিই বাবা-মায়ের ওপর। এমনকি জল খেতে হলেও, বোতলটা বাবাকে এগিয়ে দিতে বলি। বাবাই আমার জন্য ফলের রস করে রাখেন রোজ। মায়ের হাতের রান্না তো বটেই, খাওয়াটাও মা খাইয়ে দিলে আমার ভাল হয়।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

আরও পড়ুন: Sushmita Sen: হাত দিয়ে খেতে বেশি স্বচ্ছন্দ 'মিস ইউনিভার্স' সুস্মিতা সেন, ভালবাসেন সর্ষে মাছ, মিষ্টি দই

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

Burdwan Medical: থ্রেট কালচারে নাম জড়ানো অভীক দে-কে জিজ্ঞাসাবাদ তদন্ত কমিটির
Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget