এক্সপ্লোর

'Tilottoma': হারিয়ে ফিরে পাওয়ার গল্প, জীবনের পথে 'জিতে যাওয়া'র গল্প বলবে 'তিলোত্তমা', প্রকাশ্যে টিজার

'Tilottoma' Teaser Out: তিলোত্তমা মানেই কি শুধু এই শহরের গল্প? না তা একেবারেই নয়। সাধারণ মানুষের জীবনের গল্প, একে অপরের প্রতি ভরসার গল্প, অচেনা থেকে পরিচিত হয়ে ওঠার গল্প।

কলকাতা: সৌম্যজিৎ আদকের (Soumojit Adak & Team) পরিচালনায় মুক্তির অপেক্ষায় 'তিলোত্তমা' (Tilottoma Teaser Out)। ২১ জানুয়ারি প্রকাশ্যে এল ছবির অফিসিয়াল টিজার। শহরেই বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে টিজার প্রকাশ করা হয়। 

প্রকাশ্যে 'তিলোত্তমা' ছবির টিজার

হারিয়ে ফেলার পর আবার ফিরে পাওয়ার গল্প বলবে 'তিলোত্তমা'। মুক্তি পেল ছবির অফিসিয়াল টিজার। চমক লাগালেন অভিনেত্রী তৃণা সাহা। অবশ্যই নজর কাড়লেন পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandyopadhyay)।

গতকাল অর্থাৎ ২১ জানুয়ারি ছিল অভিনেত্রী তৃনা সাহার জন্মদিন। তাঁর জন্মদিনকে আরও বিশেষ করে তুলতে সেই দিনই মুক্তি পেল তাঁর আগামী ছবি 'তিলোত্তমা'-র অফিসিয়াল টিজার। অনুষ্ঠানিকভাবে 'কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার' অনুষ্ঠানে দেখানো হয়েছে এই ছবির টিজার। উপস্থিত ছিলেন ছবির সমস্ত কলাকূশলীরা।

তিলোত্তমা মানেই কি শুধু এই শহরের গল্প? না তা একেবারেই নয়। সাধারণ মানুষের জীবনের গল্প, একে অপরের প্রতি ভরসার গল্প, অচেনা থেকে পরিচিত হয়ে ওঠার গল্প। এবার এই শহরকে কেন্দ্র করেই এক নিঃস্বার্থ ভালবাসার গল্প বলতে আসছে সৌম্যজিৎ আদক পরিচালিত ছবি 'তিলোত্তমা'। এই ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে। ছবির গল্প অনুযায়ী পরাণ বন্দ্যোপাধ্যায় 'তিলোত্তমা' নামের একটি অনাথ আশ্রম চালান। বেশ কিছু অনাথ শিশুদের মাথার ছাদ ও সেই সঙ্গে শিক্ষা দেন তিনি। এর পাশাপাশি 'সিঙ্গল মাদার' অর্থাৎ একলা মায়ের চরিত্রে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহাকে। একজন সঙ্গীতশিল্পীর চরিত্রে দেখা যাবে নীল ভট্টাচার্যকে। বড়পর্দায় একসঙ্গে রয়েছেন এই দম্পতি তবে পর্দায় জুটি বাঁধছেন না তাঁরা। তাঁদের দুজনের গল্প একেবারেই আলাদা। এমনকী একসঙ্গে পর্দায় দেখাও যাবে না তাঁদের। 

 

পরাণ বন্দ্যোপাধ্যায়, নীল ভট্টাচার্য, তৃণা সাহা ছাড়াও এই ছবিতে আরও দুই বিশেষ চরিত্রে রয়েছে ঋতব্রত মুখোপাধ্যায় ও রাই দাস। নীল-তৃণার প্রেম না থাকলেও প্রেমের ছোঁয়া রয়েছে ঋতব্রত ও রাইয়ের চরিত্রে। ঋতব্রত এক জন অ্যাকাউন্ট্যান্টের চরিত্রে অভিনয় করছেন যাঁর লিভ ইন পার্টনার রাই। পেশায় সে একজন কস্টিউম স্টাইলিস্ট। এছাড়াও ছবিতে রয়েছেন রজত গঙ্গোপাধ্যায়, পূষণ দাসগুপ্ত, পূজা সরকার, রূপদীপ্তা মুখোপাধ্যায়, শিশুশিল্পী আকর্ষিণী শেঠ-সহ আরও অনেকে।

আরও পড়ুন: Alia Bhatt: শাড়িজুড়ে নকশা কেটে 'রামায়ণ' কাহিনি, রামমন্দির উদ্বোধনে নজর কাড়ল আলিয়া ভট্টের পোশাক

এই সমস্ত চরিত্র কীভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে, কীভাবে জীবনের চড়াই উতরাই পেরিয়ে আসে, এই আশ্রমের শ্যামাপদবাবু কীভাবে সবাইকে জীবনের নতুন দিশা খুঁজে পেতে সাহায্য করে, সেই নিয়েই 'তিলোত্তমা'র গল্প। নতুন বছরে 'অঞ্জনা প্রেজেন্টস'-এর প্রযোজনায় বড়পর্দায় মুক্তি পাবে 'তিলোত্তমা'।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget