এক্সপ্লোর

Sourav Ganguly Exclusive: উঠে এল জিতু-রাজবীর প্রসঙ্গ, 'বিগ বস বাংলা'য় হোস্ট হিসেবে কেমন অভিজ্ঞতা, কী বলছেন সৌরভ?

Sourav On Bigg Boss Bangla: প্রতিটি ক্ষেত্রে কঠিন পরিস্থিতি অনায়াস দক্ষতায় সামলানোই যাঁর নিজস্ব শৈলী, সেই 'মহারাজ' এবার বিগ বসের জটিল গেমপ্ল্যান ও প্রতিযোগীদের আচরণ বিশ্লেষণ করছেন নিজের অনন্য ভঙ্গিতে।

কলকাতা: 'বিগ বস বাংলা'-র মঞ্চে সঞ্চালকের নতুন ভুমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly) এবং এ নিয়ে এবিপি আনন্দকে দেওয়া তাঁর এক্সক্লুসিভ সাক্ষাৎকার ঘিরে অনুরাগী ও দর্শকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ক্রিকেটের সবুজ মাঠ থেকে ছোট পর্দার রিয়্যালিটি শো— প্রতিটি ক্ষেত্রে কঠিন পরিস্থিতি অনায়াস দক্ষতায় সামলানোই যাঁর নিজস্ব শৈলী, সেই 'মহারাজ' এবার বিগ বসের জটিল গেমপ্ল্যান এবং প্রতিযোগীদের আচরণ বিশ্লেষণ করছেন নিজের অনন্য ভঙ্গিতে। অফ-সাইডে চাবুক কভার ড্রাইভের মতোই তিনি সামলে নিচ্ছেন প্রতিযোগীদের মানসিক টানাপোড়েন ও অন-স্ক্রিন বিতর্ক। EXCLUSIVE কথোপকথনে সৌরভ জানান, বিগ বসের ঘর মানেই নানা চরিত্রের সমাগম এবং তাদের নিজস্ব মানসিকতা ও কৌশলের লড়াই। 

প্রশ্ন: বিগ বস বাংলার কোন বিষয়টি আপনার নজর কেড়েছে? আর কোন বিষয়টি একেবারেই ভাল লাগছে না আপনার?

সৌরভ: প্রত্যেক প্রতিযোগী পারফর্ম করছে। আমার সবাইকে বেশ ভাল লেগেছে। প্রত্যেকে কম্পিটিটিভ। ভাল লাগা, খারাপ লাগা এভাবে দেখিনা। এটা পুরোটাই একটা গেম শো। এই খেলার নিয়মই এটা। রিয়াল লাইফ গেম শো। সবার ব্যবহার বিভিন্ন সময়ে পাল্টেছে। কিন্তু তার জন্য আমার খারাপ লাগার কিছু নেই। খেলার নিয়মই এটা।

প্রশ্ন: যাঁরা যাঁরা এখনও শোয়ে আছেন, তাঁদের ইতিবাচক ও নেতিবাচক দিক নিয়ে কী বলবেন?

সৌরভ: এভাবে ইতিবাচক ও নেতিবাচক কিছু বলা যায় না। সবাই নিজের মত করে খেলছে। খেলার নিয়ম এটা। প্রত্যেকের আলাদা আলাদা গেমপ্ল্যান রয়েছে। সেভাবেই তাঁরা খেলছে।

প্রশ্ন: সৌরভ দাস ওয়াইল্ড কার্ড হিসেবে এসে খেলায় নিজেকে মেলে ধরেছে, কিন্তু রনিতা পারছেন না। দীপেন্দুর এভিকশন যেভাবে হয়েছিল, সেভাবে রণিতার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না কেন? যাঁরা শুরু থেকে আছেন, তাঁদের প্রতি এটা অন্য়ায় হচ্ছে না?

সৌরভ: প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা। তাঁদের স্বভাব, চরিত্র আলাদা হয়। খেলায় বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ নিজেকে মেলে ধরে। রণিতা সবে এসেছে। তাঁর খেলাটা ধরার হয়ত একটু সময় লাগছে। সৌরভ দাস টিভির লোক। ও রিয়্য়ালিটি শো অনেক বেশি দেখেছে। তাই হয়ত দ্রুত খেলার মধ্য়ে ঢুকতে পেরেছে। নিরঞ্জনও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেছে নিজেকে। তাই প্রত্যেককে একইরকম ভাবাটা ঠিক না। সময় দিতে হবে।

প্রশ্ন: গত সপ্তাহে যেভাবে জিতু, রাজবীর আপনার সামনে যে আচরণ করেছে, তা একেবারেই কাম্য় নয়। আপনি বা বিগ বসের তরফে জোরালো কোনও প্রতিবাদ কেন দেখা যায় না?

সৌরভ: এটা খেলার নিয়ম। আমাকে সব প্রতিযোগীকে সমানভাবে দেখতে হবে। রোজ বকলে কোনও কাজে দেয় না তা, মাঝে মাঝে বকা দেওয়াটা কাজে দেয়। আমি কোনওকিছু নেতিবাচকভাবে নেইনি। এটা খেলা। মানুষের ইমোশন রয়েছে। প্রত্যেকের কথা বলার ভঙ্গি আলাদা হয়। সেগুলো বুঝতে পারি আমি।

প্রশ্ন: অ্য়াক্টর vs নন অ্য়াক্টর যে গ্রুপিজমের কথা বারবার ওঠে, তা নিয়ে কী বলবেন?

সৌরভ: আমি আলাদা কোনওভাবেই মনে করি না কাউকে। ১০ সপ্তাহ হয়ে গেল এই শোয়ের। আমার নিজের কাছেও চ্যালেঞ্জিং ছিল বিষয়টা। এখন ধীরে ধীরে খেলাটার একটা অংশ আমিও হয়ে উঠেছি। কোনও গ্রুপিজম নেই এখানে। সবাই সবার নিজস্ব ভঙ্গিতে খেলাটা খেলছে। আমার সঙ্গে আশা করি দর্শকদেরও খুব ভাল লাগছে বিগ বস বাংলা।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
Bollywood News: এবার হুমকি পেলেন অভিনেতা তুষার কপূর, ৫ কোটি টাকা চেয়ে এল ফোন, নেপথ্যে সেই বিশ্নোই গ্যাং?
এবার হুমকি পেলেন অভিনেতা তুষার কপূর, ৫ কোটি টাকা চেয়ে এল ফোন, নেপথ্যে সেই বিশ্নোই গ্যাং?
R. Madhavan: ফের 'হরর' ছবির মুখ্যভূমিকায় আর মাধবন, পরিচালনায় বিশাল
ফের 'হরর' ছবির মুখ্যভূমিকায় আর মাধবন, পরিচালনায় বিশাল
Imran Khan: ‘শুধু মুচলেকা নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে’, অভিনেতা ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাই কোর্টের
‘শুধু মুচলেকা নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে’, অভিনেতা ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাই কোর্টের
Advertisement

ভিডিও

Indranil Sen Arrested: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে নতুন ধারা যুক্ত করার আর্জি পুলিশের | ABP Ananda
Nepal Helicopter Collision: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ, মৃত্যু এক ভারতীয়র | ABP
CM Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশ-প্রশংসায় পোস্ট মুখ্যমন্ত্রীর
Debra BJP News: তোলাবাজির প্রতিবাদ, আক্রান্ত খোদ BJP বিধায়ক! দলীয় কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Part-time Teachers Protest | বিকাশ ভবনের সামনে পার্ট টাইম শিক্ষকদের টানা অবস্থান-বিক্ষোভ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget