এক্সপ্লোর

Jr. NTR: 'সিনেমা করাই ছেড়ে দেব', জুনিয়র এনটিআরের কথায় হতবাক অনুরাগীরা

Jr. NTR Update: সাম্প্রতিককালের খবর অনুযায়ী, জুনিয়র এনটিআরের আগামী ছবি জাহ্নবী কপূরের সঙ্গে। ছবির নাম 'এনটিআর ৩০', পরিচালক কোরাতালা শিবা। এই ছবির হাত ধরেই তেলুগু ডেবিউ হতে চলেছে জাহ্নবীর।

নয়াদিল্লি: অস্কার (Oscars 2023) পেয়েছে 'নাটু নাটু' (Naatu Naatu)। আপাতত সাফল্যের শিখরে ছবির অন্যতম প্রধান অভিনেতা, দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর (Jr NTR)। সম্প্রতি বিশ্বক সেনের আগামী ছবি 'কা ধমকি'র (Ka Dhamki) প্রি-রিলিজ ইভেন্টে দেখা গেল তাঁকে। মিডিয়ার সঙ্গে কথা বলেন তিনি, একাধিক প্রশ্নের উত্তর দেন। তার মধ্যে একটি উত্তর শুনে তো হতবাক অনুরাগীরা। অনেকেই তাঁকে যখন তাঁর আগামী কাজ নিয়ে প্রশ্ন করছেন, তখন তাঁর উত্তর চমকে দিল সকলকে। 

জুনিয়র এনটিআরের উত্তরে হতবাক সকলে

এনটিআরকে যখন তাঁর আগামী কাজ নিয়ে একের পর এক প্রশ্ন করতে থাকেন অনুরাগীরা, তখন হঠাৎই সিনেমা ছেড়ে দেওয়ার কথা বলেন অভিনেতা। বারবার একই প্রশ্ন শুনে জুনিয়র এনটিআরের উত্তর, 'আমি কোনও সিনেমা করছি না। যদি বারবার একই প্রশ্ন করতে থাকেন তাহলে আমি সিনেমা করাই ছেড়ে দেব।' তবে সঙ্গে সঙ্গেই সিরিয়াস হয়ে তিনি জানান যে এমন কিছুই তিনি করবেন না। খুব শীঘ্রই বড়পর্দায় ফিরবেন অভিনেতা, জানালেন অনুরাগীদের। 

সাম্প্রতিককালের খবর অনুযায়ী, জুনিয়র এনটিআরের আগামী ছবি জাহ্নবী কপূরের সঙ্গে। ছবির নাম 'এনটিআর ৩০', পরিচালক কোরাতালা শিবা। এই ছবির হাত ধরেই তেলুগু ডেবিউ হতে চলেছে জাহ্নবীর। এই প্রথম জুটি বাঁধবেন জাহ্নবী ও এনটিআর। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jr NTR😎 (@jrntr_abhimani9999)

প্রসঙ্গত, অস্কার জয়ের ঘোর কাটিয়ে কাজেও ফিরছেন জুনিয়র এনটিআর। মার্চ মাসের শেষ থেকেই নতুন ছবির কাজে হাত দিচ্ছেন দক্ষিণী তারকা। তাঁর নতুন ছবি 'এনটিআর ৩০'-র মহরত মার্চ মাসের ২৩ তারিখ। হায়দরাবাদে হবে এই মহরত এবং এরপরেই শুরু হয়ে যাবে শ্যুটিং।

আরও পড়ুন: 'Dostojee' at New York: 'টাইমস স্কোয়্যার'-এ উজ্জ্বল 'দোস্তজী'র ট্রেলার, উচ্ছ্বাস প্রকাশ পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়ের

প্রসঙ্গত, মুক্তির পর থেকে একের পর এক আন্তর্জাতিক খ্যাতি ভারতে এনে দিচ্ছে রাম চরণ ও জুনিয়র এনটিআর অভিনীত 'আর আর আর' ছবির গান 'নাটু নাটু'। এই গানের হাত ধরেই ভারতে প্রথম 'গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড' আসে। এরপর এই গান অস্কারও পায়। দুই পুরস্কারই 'বেস্ট অরিজিন্যাল সং' বিভাগে। তবে এই দুটিই শুধু নয়, মোট ৬টি পুরস্কার পেয়েছে এই গান। 'জর্জ ফিল্ম ক্রিটিক্স অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড', 'দ্য ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ড', 'দ্য অনলাইন ফিল্ম ক্রিটিক্স সোসাইটি অ্যাওয়ার্ড' ও 'হিউস্টন ফিল্ম ক্রিটিক্স অ্যাওয়ার্ড'ও পেয়েছে এই গান। ফলে বোঝাই যাচ্ছে হলিউডের দুই বড় মাপের স্বীকৃতি ছাড়াও এম এম কীরাবাণীর সৃষ্টি 'নাটু নাটু' মন জয় করেছে মার্কিনি সমালোচকদেরও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
Tollywood News: 'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
Tollywood News: ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ

ভিডিও

Anubrata Mondal:
BJP Government: সবং-এ সমবায় সমিতির টাকা তছরুপ, কারাদণ্ডপ্রাপ্ত তৃণমূল নেতা | TMC News
Burdwa News: বর্ধমানে অবাধে চলছে বালি পাচার,অভিযুক্তদের পুলিশের হাতে তুলে গ্রামবাসীরা।
Fraud Case : খাবারের হোম ডেলিভারির ব্যবসা, আচমকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪৮ কোটি টাকা! ABP Ananda
Kolkata News: 'ব্যাঙ্কে ব্যালেন্স চেক করতে গিয়ে দেখি বিশাল বড় ব্যালেন্স', বললেন অভিযোগকারী।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget