এক্সপ্লোর

Zubeen Garg: জুবিন গর্গের আপ্তসহায়কের বাড়িতে বিশেষ দল, তালা ভেঙে চলল তল্লাশি

Zubeen Garg News: জুবিনের আপ্তসহায়ক সিদ্ধার্থের বাড়ি গুয়াহাটির দাতালপাড়ায়। বৃহস্পতিবার সেখানে তল্লাশি চালায় SIT

কলকাতা: অকালে প্রয়াত হয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গ (Zubeen Garg)। সিঙ্গাপুরে একটি শো করতে গিয়েছিলেন তিনি। আর সেখানেই, স্কুবা ডাইভিং করার সময় মৃত্যু হয়েছে তাঁর। এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে জুবিনের আপ্তসহায়ক আর ওই অনুষ্ঠানের আয়োজকের বিরুদ্ধে। জুবিন গর্গের মৃত্যুরহস্য প্রকাশ্যে আসবেই, এই আশ্বাস দিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি জানিয়েছেন, জুবিনের মৃত্যু তদন্তে বিশেষ দল গঠন হয়েছে। আর এই মৃত্যুর তদন্তেই আজ জুবিনের আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মার বাড়িতে অভিযান চালায় স্পেশাল ইনভেস্টিগেসন টিম বা SIT-র একটি দল।

জুবিনের আপ্তসহায়ক সিদ্ধার্থের বাড়ি গুয়াহাটির দাতালপাড়ায়। বৃহস্পতিবার সেখানে তল্লাশি চালায় SIT (স্পেশাল ইনভেস্টিগেশন টিম)। প্রথমে এই দলের আধিকারিকেরা গিয়ে টানা ২ ঘণ্টা অপেক্ষা করেন ফ্ল্যাটের সামনে। তবে ফ্ল্যাটের দরজা খোলা পান না। জানা যাচ্ছে, এই ফ্ল্যাটের চারতলায় পরিবার নিয়ে ২০১৯ সাল থেকে থাকেন সিদ্ধার্থ। সিদ্ধার্থের ফ্ল্যাটে তালা দেওয়া ছিল। তার পরে তালা ভেঙে তল্লাশি শুরু হয়। প্রতিবেশীদের থেকে জানা গিয়েছে, জুবিনের মৃত্যুর পরে, সিদ্ধার্থকে আর এই ফ্ল্যাটে দেখা যায়নি। তিনি আর এই ফ্ল্যাটে ফিরে আসেননি। জুবিনের মৃত্যুর পরে তাঁর আপ্তসহায়ক ও শ্যামকানুর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। যদিও জুবিনের স্ত্রী চেয়েছিলেন, জুবিনের আপ্তসহায়ককে মামলা থেকে অব্যহতি দেওয়া হোক।

সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে 'দুর্ঘটনায়' মৃত্যু হয়েছিল ৫২ বছর বয়সি জনপ্রিয় গায়ক জুবিন গর্গের। অসমের রকস্টারের মৃত্যুতে শোকের ছায়া নেমেছিল সঙ্গীত জগতে ও অনুরাগীদের মনে। এই মৃত্যুতে কাঠগড়ায় সিঙ্গাপুরের অনুষ্ঠান উদ্যোক্তাদেরই। মরিগাঁও থানায় দায়ের হয়েছিল এফআইআর। এরই মধ্যে সেদিন জুবিনের সঙ্গে ইয়টে পার্টি করতে যাওয়া সঙ্গীতশিল্পী শেখর জ্যোতি গোস্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য SIT গ্রেফতার করেছে। জুবিন গর্গের আকস্মিক মৃত্যুর ঘটনা তদন্তের মধ্যে এই গ্রেফতারের ঘটনা ঘটেছে। যদিও এখনও অভিযোগের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। সূত্রের খবর, সিঙ্গাপুরে উত্তর-পূর্ব উৎসবের আয়োজক উদ্যোক্তা শ্যামকানু মহন্ত, যেখানে জুবিন গর্গের অনুষ্ঠান করার কথা ছিল, তাঁকেও শীঘ্রই গ্রেফতার করা হতে পারে। এও জানা গিয়েছে, বর্তমানে বিমানবন্দর লাউঞ্জে আছেন এবং আত্মসমর্পণের জন্য সিআইডির সঙ্গেও যোগাযোগ করেছেন বলে সূত্রের খবর।

মহন্ত ছাড়াও, সিঙ্গাপুর আসাম অ্যাসোসিয়েশনের বেশ কয়েকজন সদস্যকেও সিআইডি হেফাজতে নেওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে, হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, “শ্যামকানু মোহন্ত এবং তাঁর সঙ্গে যুক্ত যে কোনও সংস্থাকে অসমে কোনওরকম অনুষ্ঠান বা উৎসব আয়োজনে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য  সরকার। শুধু তাই নয়, মোহন্তের আর কোনও অনুষ্ঠানের জন্যে অসম সরকারের পৃষ্ঠপোষকতা করবে না। আেরর্থিক অনুদান, বিজ্ঞাপন কিংবা স্পনসরশিপ কিছুই দেওয়া হবে না। 

সেরা শিরোনাম

Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Govinda-Sunita Controversy: বিচ্ছেদের মামলা তুলে নিলেন নিজেই, গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন সুনীতা?
বিচ্ছেদের মামলা তুলে নিলেন নিজেই, গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন সুনীতা?
Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget