এক্সপ্লোর

Srabanti Chatterjee: শ্রাবন্তীর জীবনে নতুন 'বন্ধু', 'ভালোবাসার' ছবি শেয়ার অভিনেত্রীর

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে কয়েকটি ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবিতে তাঁকে দেখা যাচ্ছে লালচে গোলাপি রঙের সালোয়ার কামিজ। কপালে এক চিলতে সিঁদুর। আর সঙ্গে নতুন বন্ধু।

কলকাতা: বিভিন্ন বিষয় নিয়ে নেট দুনিয়ায় আলোচনায় থাকেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। কখনও নতুন ছবি নিয়ে, কখনও রাজনীতি নিয়ে। আবার কখনও তিনি বিতর্কে থাকেন তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। কিছুদিন ধরেই তাঁর জীবনে যে নতুন প্রেম এসেছে, তা নিয়ে চর্চা হচ্ছিল। এবার নিজের নতুন বন্ধুর ছবি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করলেন অভিনেত্রী।

'চ্যাম্পিয়ন' ছবিতে অভিনয়ের পরই ছবি পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিয়ে করে নতুন জীবন শুরু করেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবির জগতে ফিরে আসেন 'ভালোবাসা ভালোবাসা' ছবি দিয়ে। রাজীব বিশ্বাসের সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙে যায়। এরপর আরও দুই সম্পর্কে জড়ান এবং বিয়ে করেন অভিনেত্রী। কিন্তু তাও স্থায়ী হয়নি। শোনা যায়, তিনি এখন তাঁরই আবাসনের এক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে রয়েছেন। তাঁদের বেশ কিছু জায়গায় একসঙ্গে দেখাও যায়। যদিও সম্পর্কের কথা স্বীকার করেননি তাঁরা কেউই। ফলে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতুহলের অভাব নেই নেট নাগরিকদের। 

আরও পড়ুন - Mohit Raina: কেন চুপিসারে বিয়ে সেরেছেন 'মহাদেব' মোহিত রায়না? আসল কারণ ফাঁস

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে কয়েকটি ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবিতে তাঁকে দেখা যাচ্ছে লালচে গোলাপি রঙের সালোয়ার কামিজ। কপালে এক চিলতে সিঁদুর। আর সঙ্গে নতুন বন্ধু। অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের এই নতুন বন্ধু আর কেউ নন, একটি ছোট্ট ইঁদুর। তার গলায় চেন দিয়ে বাঁধা। দুহাতে তাকে ধরে রয়েছেন অভিনেত্রী। ছবি শেয়ার করে শ্রাবন্তী লিখেছেন, 'হঠাৎই ছোট্ট মিষ্টি এই বন্ধুর সঙ্গে দেখা হল'। সঙ্গে লভ অ্যানিমলস বলে হ্যাশট্যাগও ব্যবহার করেছেন অভিনেত্রী। পশুপাখীদের প্রতি তাঁর ভালোবাসার কথা এই ছবিতে টের পাচ্ছেন নেট নাগরিকরা।

প্রসঙ্গত, সদ্যই অভিনেতা ওমের সঙ্গে জুটি বেঁধে নতুন ছবির কাজ শুরু করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবিতে তাঁকে একমাথা সিঁদুরে দেখে ফের আলোচনা শুরু করেছে নেটিজেনরা। যদিও কোনও বিতর্কেই মুখ খোলেন না অভিনেত্রী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rahul Death Issue: 'ভোলে বাবা..'-র পরে লীনার আরও এক ধারাবাহিকে কোপ! তড়ঘড়ি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হল আরেকটি সিরিয়াল
'ভোলে বাবা..'-র পরে লীনার আরও এক ধারাবাহিকে কোপ! তড়ঘড়ি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হল আরেকটি সিরিয়াল
Dev-Swarup Biswas: 'আমরা অপেক্ষায় আছি দাদা'... স্বরূপ বিশ্বাসের বার্তার পরেও প্রসেনজিতকে ৭২ ঘণ্টার সময় বেঁধে দিলেন দেব!
'আমরা অপেক্ষায় আছি দাদা'... স্বরূপ বিশ্বাসের বার্তার পরেও প্রসেনজিতকে ৭২ ঘণ্টার সময় বেঁধে দিলেন দেব!
Rahul Arunoday Banerjee Death: রাহুলের মৃত্যুতে নয়া মোড়! এই ৫ জনের বিরুদ্ধে FIR ওড়িশা পুলিশের, কোন কোন ধারায় মামলা ?
রাহুলের মৃত্যুতে নয়া মোড়! এই ৫ জনের বিরুদ্ধে FIR ওড়িশা পুলিশের, কোন কোন ধারায় মামলা ?
Tollywood News: রাহুলের মৃত্যুতে ঐক্যের বার্তা প্রসেনজিতের, তার পরই দেব-স্বরূপের দ্বন্দ্ব প্রকাশ্যে, অনির্বাণদের কাজে ফেরা হবে কি?
রাহুলের মৃত্যুতে ঐক্যের বার্তা প্রসেনজিতের, তার পরই দেব-স্বরূপের দ্বন্দ্ব প্রকাশ্যে, অনির্বাণদের কাজে ফেরা হবে কি?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৬.০৪.২৬) পর্ব ২: 'আজই যাবতীয় বিচারাধীন নামের নিষ্পত্তি', নির্দেশ সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৬.০৪.২৬) পর্ব ১: 'রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কী করতে হবে জানি', মালদাকাণ্ডে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের
WB Assembly Election 2026: কী বলছেন ভবানীপুর ও কলকাতা বন্দর বিধানসভার সাধারণ মানুষ? ABP Ananda Live
Mani Kumar Chetri Death: প্রয়াত খ্যাতনামা চিকিৎসক মণি ছেত্রী | ABP Ananda
Narendra Modi: মা-বোনেদের অধিকার ৪০ বছর ধরে আটকে রয়েছে, আর বেশি দেরি করা ঠিক হবে না: মোদি

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Artemis 2 Mission: অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
Provident Fund New Rule : ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
8th Pay Commission : ২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
BIMA Sugam : বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
Gold Price Today : সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
Gold Lab : হিরের মতো সোনা তৈরি হবে ল্যাবে ! গয়নার দাম কম হবে ; না বেশি ?
হিরের মতো সোনা তৈরি হবে ল্যাবে ! গয়নার দাম কম হবে ; না বেশি ?
Humayun Kabir: বাবরি মসজিদ নির্মাণে হাত দিয়েছেন, প্রচার করবেন হেলিকপ্টারেও, হুমায়ুন কবীর কত সম্পত্তির মালিক? মিলল হিসেব
বাবরি মসজিদ নির্মাণে হাত দিয়েছেন, প্রচার করবেন হেলিকপ্টারেও, হুমায়ুন কবীর কত সম্পত্তির মালিক? মিলল হিসেব
Liquor Policy Case: আদালতে নিজে সওয়াল করবেন অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়ই কি পথ দেখালেন?
আদালতে নিজে সওয়াল করবেন অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়ই কি পথ দেখালেন?
Embed widget