এক্সপ্লোর

Mohit Raina: কেন চুপিসারে বিয়ে সেরেছেন 'মহাদেব' মোহিত রায়না? আসল কারণ ফাঁস

কেন এভাবে চুপিসারে বিয়ে সারলেন অভিনেতা? কেনই বা ইন্ডাস্ট্রির কোনও বন্ধুকে উপস্থিত থাকতে দেখা গেল না বিয়ের অনুষ্ঠানে? অবশেষে জানা গেল তার কারণ। অভিনেতা মোহিত রায়নাই চুপিসারে বিয়ের কারণ জানালেন।

মুম্বই: বছরের একেবারে শুরুতেই খুশির খবরটা সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন 'দেবো কা দেব মহাদেব' (Devon Ka Dev Mahadev) খ্যাত অভিনেতা মোহিত রায়না (Mohit Raina)। সকলকে চমকে দিয়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিয়ের ছবি শেয়ার করেন অভিনেতা। 'মহাদেব' অভিনেতা মোহিত রায়নায় বিয়ের ছবি দেখে চমক লাগে নেট নাগরিকদের। একেবারেই ঘনিষ্ঠ আত্মীয় পরিজন ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ে সেরেছেন তিনি। নিজে বিয়ের ছবি শেয়ার না করলে কাকপক্ষীতেও হয়তো টের পেত না। কিন্তু কেন এভাবে চুপিসারে বিয়ে সারলেন অভিনেতা? কেনই বা ইন্ডাস্ট্রির কোনও বন্ধুকে উপস্থিত থাকতে দেখা গেল না বিয়ের অনুষ্ঠানে? অবশেষে জানা গেল তার কারণ। অভিনেতা মোহিত রায়নাই চুপিসারে বিয়ের কারণ জানালেন।

বছরের প্রথমদিনই বিয়ের ছবি শেয়ার করে মোহিত রায়না লেখেন, 'ভালোবাসার মধ্যে কোনও বাধা আসে না। যেকোনও বাধা, যেকোনও প্রতিবন্ধকতা পেরিয়ে ভালোবাসা তার লক্ষ্যে পৌঁছে যায়। অনেক আশা অনেক আকাঙ্খা নিয়ে। মনে অনেক আশা আর অভিভাবকদের আশির্বাদ নিয়ে নতুন জীবন শুরু করছি। আপনাদের সকলের ভালোবাসা এবং আশির্বাদ প্রয়োজন আমাদের এই নতুন জীবনের শুরুতে।' মোহিত রায়না ও তাঁর সদ্য বিবাহিতা স্ত্রী অদিতি দুজনে এভাবেই বিয়ের ছবি শেয়ার করে সুখবর দেন।

আরও পড়ুন - Vivek Oberoi: নতুন ছবির ঘোষণা করলেন বিবেক ওবেরয়

সম্প্রতি এক সাক্ষাৎকারে মোহিত রায়না এভাবে চুপিসারে বিয়ে সেরে ফেলার কারণ হিসেবে জানান, তাঁদের বিয়ে খুবই সাধারণভাবে হয়েছে। রাজস্থানে ডেস্টিনেশন ওয়েডিং হলেও একাবেরই ঘনিষ্ঠ ব্যক্তিদের উপস্থিতিতে তাঁরা বিয়ে সেরেছেন। কারণ হিসেবে অভিনেতা জানান, তাঁর স্ত্রী অদিতি একেবারেই অভিনয় জগতের মানুষ নন। তিনি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের মানুষ। ছবির জগতের দুনিয়া থেকে অনেক দূরের মানুষ অদিতি। তিনি আরও জানান, এই মুহূর্তে তাঁদের বিয়ের কোনও পরিকল্পনা ছিল না। দুই পরিবারের সম্মতিতে খুব দ্রুতই বিয়ের বন্দোবস্ত করা হয়েছিল।

মোহিত রায়নার কথায়, মাত্র কয়েক বছর আগেই অদিতির সঙ্গে দেখা হয় তাঁর। তাঁদের সম্পর্কও কয়েক বছরের। করোনার দ্বিতীয় ঢেউ চলার মধ্যেই অদিতির পরিবার তাঁর পরিবারের সঙ্গে বিয়ের কথাবার্তা বলে। দুই পরিবারের সম্মতিতে বিয়ে ঠিক হয়। তাছাড়া, যেহেতু অদিতি এবং তাঁর পরিবারের সদস্যরা বিনোদনের জগত থেকে অনেক দূরের মানুষ, তাই তাঁরা চেয়েছিলেন নিজেদের মধ্যেই বিয়েটা হোক। এত বেশি লাইমলাইটে তাঁরা থাকতে চাননি। তাই এভাবে ঘনিষ্ঠ ব্যক্তিদের উপস্থিতিতে বিয়ে সারেন তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget