এক্সপ্লোর

Sreeleela News: ‘মনের ঘরে হামলা’, অনুরাগীদের সুখবর শ্রীলীলার, ২৩ বছর বয়সে তৃতীয় সন্তানকে ঘরে আনলেন নায়িকা

Sreeleela Adopts Baby: একরত্তি সদস্যকে পরিবারে স্বাগত জানিয়েছেন শ্রীলালা।

নয়াদিল্লি: অনুরাগীদের মনে ঝড় তুলেছেন সেই প্রথম দিন থেকেই। কিন্তু তার মধ্যেও নিজেকে হারিয়ে ফেলেননি। আরও একবার তার প্রমাণ দিলেন দক্ষিণের অভিনেত্রী শ্রীলীলা। মাত্র ২৩ বছর বয়সে তাঁর জীবনে এল তৃতীয় সন্তান। আগেই দুই শিশুকে দত্তক নিয়েছিলেন অভিনেত্রী। এবার জীবনে তৃতীয় সন্তানের আগমনের খবর দিলেন সকলকে। (Sreeleela News)

একরত্তি সদস্যকে পরিবারে স্বাগত জানিয়েছেন শ্রীলালা। একদিন আগে সকলের সঙ্গে সেই খবর ভাগ করে নেন। ফুটফুটে শিশুটির গালে চুমু এঁকে দেওয়ার একটি ছবি পোস্ট করেন নায়িকা। তিনি লেখেন, ‘বাড়িতে আরও একজন বাড়ল। হামলা হল মনের ঘরে। আরও আরও শ্বাসরুদ্ধকর আদর’। মিষ্টি ছবিটিও সকলের মন জয় করে নিয়েছে। (Sreeleela Adopts Baby)

শ্রীলীলা ওই ছবি পোস্ট করতেই সোশ্যাল মিডিয়ায় কার্যত ঝড় ওঠে। নায়িকাকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দেন অনুরাগীরা। নায়িকাকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। শ্রীলীলা যদিও বিশদে কিছু খোলসা করেননি। তবে তিনি তৃতীয় সন্তান দত্তক নিয়েছেন বলেই মনে করা হচ্ছে। নায়িকার তৃতীয় সন্তান কন্যা বলে জানা গিয়েছে। শুধু অনুরাগীরাই নন, অন্য তারকারাও নায়িকাকে শুভেচ্ছা জানিয়েছেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sreeleela (@sreeleela14)

২০২২ সালে মাত্র ২১ বছর বয়সে প্রথমবার সন্তান দত্তক নেন শ্রীলীলা। দুই ভিন্ন ভাবে সক্ষম শিশুকে দত্তক নেন তিনি। নাম রাখেন গুরু এবং শোভিতা। একটি অনাথ আশ্রমে গিয়ে শিশু দু’টিকে নিজের করে নেন নায়িকা। সেই সময়ও নায়িকার পদক্ষেপ প্রশংসিত হয়েছিল। এবার আরও এক সন্তানের আগমন ঘটল তাঁর জীবনে। 

তবে শুধু ঘরই সামলাচ্ছেন না নায়িকা। পাশাপাশি, চুটিয়ে অভিনয়ও করে চলেছেন শ্রীলীলা। দক্ষিণের ছবিতে এমনিতেই তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। শীঘ্রই বলিউডে আগমন ঘটছে শ্রীলীলা। কার্তিক আরিয়ানের বিপরীতে হিন্দি ছবিতে দেখা যাবে তাঁকে। ছবিটি পরিচালনা করছেন অনুরাগ বসু।

এমনিতেও অনেক গুণের অধিকারী নায়িকা। MBBS ডিগ্রি রয়েছে তাঁর কাছে। প্রশিক্ষণ রয়েছে ভারতনাট্যমে। পাশাপাশি, অভিনয়েও প্রশংসা কুড়িয়েছেন। আমেরিকার মিশিগানে তেলুগু পরিবারে জন্ম শ্রীলীলার। বেড়ে ওঠা বেঙ্গালুরুতে। শ্রীলীলার মা স্বর্ণলতাও স্ত্রীরোগ বিশেষজ্ঞ। স্বর্ণলতা শিল্পপতি সুরাপানেনি সুভাকর রাওকে বিবাহ করেন। তাঁদের বিবাহবিচ্ছেদের পর জন্মান শ্রীলীলা।

Input By : https://bengali.abplive.com/entertainment/rohit-basfor-family-man-3-actor-dead-body-found-in-assam-garbhanga-forest-1132917

সেরা শিরোনাম

Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
Shilpa Rao: পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী
পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget