এক্সপ্লোর

Srijit Mithila: অসুস্থ সৃজিত, বাড়িতে নতুন সদস্য আসার খবর দিতেই কটাক্ষের শিকার মিথিলা

Srijit Mithila News: বাংলাদেশের এই অভিনেত্রী বর্তমানে কাজ করছেন দুই বাংলাতেই। ২০১৯ সালের শেষের দিকে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন পরিচালক সৃজিত ও অভিনেত্রী মিথিলা

কলকাতা: সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) ও রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)-র পরিবারে নতুন সদস্য! সোশ্যাল মিডিয়ায় নতুন সদস্য আসার খবর দিলেন অভিনেত্রী। বাড়িতে এক পোষ্য নিয়ে এসেছেন তিনি। তবে সেই আদুরে পোষ্যর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই কটাক্ষ ধেয়ে এল অভিনেত্রীর দিকে!

বাংলাদেশের এই অভিনেত্রী বর্তমানে কাজ করছেন দুই বাংলাতেই। ২০১৯ সালের শেষের দিকে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন পরিচালক সৃজিত ও অভিনেত্রী মিথিলা। নায়িকার এক মেয়েও রয়েছে, আইরা। কলকাতাতেই পড়াশোনা করছে না। তবে কাজের প্রয়োজনে মাঝে মধ্যেই বাংলাদেশে পাড়ি দিতে হয় মিথিলাকে।

সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি কুকুরের ছবি শেয়ার করেছেন মিথিলা। শিহ তাজু প্রজাতির একটি পোষ্যকে বাড়িতে নিয়ে এসেছেন মিথিলা। গলায় গোলাপি ঘুঙুর, সাদা লোমের মিষ্টি এই পোষ্য দাপিয়ে বেড়াচ্ছে গোটা ঘর জুড়ে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে নিয়েছেন মিথিলা। ইতিমধ্যেই নামকরণ হয়ে গিয়েছে খুদের। তার নাম ইলা। সেই ইলাকে নিয়ে যে মিথিলা খুশি, তা স্পষ্ট তার লেখায়। পোষ্য কেমন করে ঘরে খেলা করে বেড়াচ্ছে, সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে নিয়েছেন মিথিলা। 

তবে নায়িকার এই পোষ্যের খবরকে কটাক্ষ করেছেন নেটিজেনদের একাংশ। সদ্য সৃজিতের পোস্ট থেকে খবর পৌঁছেছিল, তিনি অসুস্থ। তার মধ্যেই এই খুশির পোস্ট দিয়ে কটাক্ষের স্বীকার হতে হয় মিথিলাকে। আক্রমণ করা হয় তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও। তবে এই সমস্ত কটাক্ষের তিনি কোনও উত্তর দেননি। আপাতত তিনি ব্যস্ত তাঁর জীবনের 'বান্ডল অফ জয়' ইলাকে নিয়ে। 

অন্যদিকে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'অভাগীর স্বর্গ'-এর গল্প এবার আসছে বড়পর্দায়, অভিনয়ে রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty)। স্বভূমি এন্টারটেনমেন্টের প্রযোজনায় মুক্তি পাচ্ছে এই ছবি। প্রকাশ্যে এসেছে ছবির প্রথম লুকও। 

বাংলাদেশের অভিনেত্রী মিথিলাকে দেখা যাবে অভাগীর ভূমিকায়। সায়ন ঘোষকে দেখা যাবে রসিকের ভূমিকায়। সুব্রত দত্তকে দেখা যাবে জমিদারের ভূমিকায়। দেবযানী চট্টোপাধ্যায়কে দেখা যাবে জমিদার গিন্নির ভূমিকায়। কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে কেষ্টার ভূমিকায়। সৌরভ হালদারকে দেখা যাবে কাঙালি হিসেবে। ঈশান মজুমদারকে দেখা যাবে যমরাজের ভূমিকায়। ছবির ডিওপি মলয় মণ্ডল। এডিটর সুজয় দত্ত রায় ও সঙ্গীত পরিচালক মৌসুমী চট্টোপাধ্যায়।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rafiath Rashid Mithila (@rafiath_rashid_mithila)

আরও পড়ুন: Gadar 2: ৩০০ কোটির গন্ডি পেরল সানির 'গদর ২', চ্যালেঞ্জ ছুঁড়ল শাহরুখ, সলমনের রেকর্ডকেও!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget