এক্সপ্লোর

Jamal Kudu Trend: তাল ঠিক রইল 'জামাল কুদু'র তালে নাচতে গিয়ে ? কী করলেন সৃজিত

Srijit Mukherji: সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি পার্টিতে 'জামাল কুদু'র তালে নাচে মত্ত সৃজিত (Srijit Mukherji) । নাচের তালে পা মেলালেন পরমব্রত চট্টোপাধ্যায়ও।

কলকাতা:  সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'অ্যানিম্যাল' (Animal) মুক্তি পাবার পর থেকেই ববি দেওল আব্রার চরিত্রের এন্ট্রি সং 'জামাল কুদু' (Jamal Kudu) নিয়ে ঝড় উঠেছে নেটপাড়ায়। মাথায় মদের গ্লাস নিয়ে গানের তালে তালে ববি দেওলের ডান্স স্টেপ ভাইরাল দেশজুড়ে। আর তাকে অনুসরণ করে অনেকেই একইভাবে নাচের চেষ্টা করছেন। সমাজমাধ্যমে এখন শুধুই 'জামাল কুদু' ট্রেন্ড। আর এই ট্রেন্ডে গা ভাসিয়ে গানের তালে পা মেলালেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও (Srijit Mukherji)। রাতের পার্টিতে 'জামাল কুদু' নেচে মুহূর্তে ভাইরাল সৃজিতের ভিডিয়ো।

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি পার্টিতে নাচে মত্ত সৃজিত (Srijit Mukherji) । সঙ্গে দেখা গেল পরমব্রত চট্টোপাধ্যায়কেও। পার্টিতে 'অ্যানিম্যাল' ছবির সেই 'জামাল কুদু' গানে মাথায় মদের গ্লাস নিয়ে নাচতে শুরু করেন সৃজিত। তাঁর সেই নাচের ভঙ্গি দেখে হতবাক নেটিজেনরা। আবার এরই মধ্যে পরমব্রত (Parambrata Chattopadhyay) সৃজিতের মাথার উপর থেকে মদের গ্লাস তুলে নিয়ে মদ্যপান করে আবার রেখে দেন সৃজিতের মাথায়। তবে কিছুক্ষণ নাচার পরেই মাথা থেকে গ্লাসটি পড়ে যায়। এই মুহূর্তে দেখা যায় টালমাটাল সৃজিতকে সামাল দিতে আসেন স্বস্তিকা মুখোপাধ্যায়। 

জানা গিয়েছে হইচই-এর (Hoi Choi) নিউ ইয়ার পার্টিতেই এই একসঙ্গে নাচে-গানে মেতে উঠেছিলেন সৃজিত, স্বস্তিকা এবং পরম। এদিন পরম এবং স্বস্তিকার সঙ্গে ছবিও তোলেন সৃজিত। আর সেই ছবি ইন্সটাগ্রামে পোস্ট করতেই স্বস্তিকা-সৃজিতের পুরনো সম্পর্ককে ঘিরে ফের জলঘোলা শুরু হয় নেটপাড়ায়। পরমব্রতর সঙ্গে স্বস্তিকার সম্পর্কের গুঞ্জন চলত একসময় টলিপাড়ায়, সৃজিতের সঙ্গে স্বস্তিকার সম্পর্কের গুঞ্জন ছিল। তবে সম্পর্কের ব্যাপারে কেউই সেভাবে মুখ খোলেননি কখনও। এদিনের পার্টিতে একফ্রেমে তিনজনকে দেখে উত্তেজনা ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে।

সম্প্রতি দেবের সঙ্গে কাজ শুরু করতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। দেবের (Dev) জন্মদিনেই প্রকাশ্যে আসে 'টেক্কা' ছবির পোস্টার। এই প্রথম সৃজিতের ছবিতে অভিনয় করবেন দেব। আগামী বড়দিনে মুক্তি পাবে 'টেক্কা', আর সৃজিত-দেবের কম্বিনেশন কতটা জমে তা দেখার অপেক্ষাতেই সিনেপ্রেমী বাঙালি।    

আরও পড়ুন: Kabuliwala: প্রশংসিত তাঁর ছবি, হঠাৎ কেন 'কাবুলিওয়ালা'-র পরিচালক লিখলেন, 'এতদিনে যেন কাজটা শেষ হল'..?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

RJ Mitte Death : বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget