এক্সপ্লোর

Srijit Mukherjee: 'এক্স=প্রেম'-এর চিত্রনাট্যের জন্য আবীর, অনির্বাণ, যীশু নয়, প্রয়োজন ছিল নতুন মুখের'

সামনেই মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন বাংলা ছবি 'X=প্রেম' (X=Prem)। খিলাৎ বন্দ্যোপাধ্যায়, জয়ী চৌধুরী, অর্ণব দত্ত ও অদিতি দত্তের জীবনের ওঠাপড়ার গল্পই বলবে সৃজিতের নতুন ছবি।

কলকাতা: পরিকল্পনা করে প্রেমে পড়া যায় না, প্রেম নাকি আসে হঠাৎ করে। ঠিক তেমনই প্রেমের ছবিরও নাকি কোনও পরিকল্পনা থাকে না, কোনও গান, কারও মুখ মনে পড়লেই বানাতে ইচ্ছা করে প্রেমের ছবি। সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি 'X=প্রেম'-এর পরিকল্পনাও নাকি এসেছিল এমনই হঠাৎ করে! শুধু কী নতুন ছবি? অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে ছবির সঙ্গীতশিল্পী, সবাই নতুন। সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) কথায়, 'নতুনের জোয়ার কখনও পরিকল্পনা করে আসে না, হঠাৎ এসে ভাসিয়ে নিয়ে যায়।'

সামনেই মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন বাংলা ছবি 'X=প্রেম' (X=Prem)। খিলাৎ বন্দ্যোপাধ্যায়, জয়ী চৌধুরী, অর্ণব দত্ত ও অদিতি দত্তের জীবনের ওঠাপড়ার গল্পই বলবে সৃজিতের নতুন ছবি। মুখ্য দুটি ভূমিকায় অভিনয় করছেন অনিন্দ্য সেনগুপ্ত ও শ্রুতি দাস। এছাড়াও এই ছবিতে রয়েছেন মধুরিমা বসাক ও অর্জুন চক্রবর্তী। ছবির সুরের দায়িত্বেরও সিংহভাগ অংশে রয়েছে নতুনরা।

আরও পড়ুন: 'ভয়ঙ্কর', সারার গান শুনে মন্তব্য ইব্রাহিমের, 'সহোদর দিবস'-এ ভাইবোনের খুনসুটি ভাইরাল

 

নতুন মুখ কেন?

একঝাঁক নতুন মুখ, কাজ করার অভিজ্ঞতা কেমন হল? সৃজিত বলছেন, 'কাজেরও বয়স হয়। কাজেও শ্যাওলা পড়ে, বুড়িয়ে যায়। কোথাও গিয়ে নতুন রক্তের চাহিদা তৈরি হয়। ড্রাকুলারা যেমন রক্ত খেয়ে চিরযৌবন লাভ করে, আমার ছবিও যেন এক ধরনের ড্রাকুলা, আমি নই..' কথা থামিয়ে হেসে ফেললেন সৃজিত। তারপর বললেন, 'আমার ছবি নতুনদের থেকে তারুণ্য নিয়ে যেন চিরযৌবন লাভ করল। আমি এভাবেই বিষয়টা দেখি।'

কেবল টলিউড নয়, বলিউডেও কাজ করছেন সৃজিত। কোনও অভিনেতা বা অভিনেত্রীর সঙ্গে কাজ করার ইচ্ছা রয়েছে? সৃজিত বলছেন, 'ইচ্ছা তো নতুন পুরনো মিলিয়ে অনেকের সঙ্গেই রয়েছে। আমি আসলে খুব চিত্রনাট্য দ্বারা চালিত হই। যেমন, 'X=প্রেম'। এই ছবিতে আবীর (চট্টোপাধ্যায়), পরম (পরমব্রত চট্টোপাধ্যায়), অনির্বাণ (ভট্টাচার্য্য), যীশু (সেনগুপ্ত) হত না। আমাদের বুঝতে হবে ইউনিভার্সিটি, কলেজ অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। আমাদের আর কচি সাজার জায়গা নেই। চিত্রনাট্যের তাগিদে নতুনদের আনতেই হবে আমাদের।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Aamir Khan : তিনটি বিয়েই ভিনধর্মে, 'আমিরের লাভ জিহাদ'? ধর্ম বদলেছেন স্ত্রী-রা? উত্তর দিলেন অভিনেতা নিজেই
তিনটি বিয়েই ভিনধর্মে, 'আমিরের লাভ জিহাদ'? ধর্ম বদলেছেন স্ত্রী-রা? উত্তর দিলেন অভিনেতা নিজেই
Sonam Wangchuk: আরও খারাপ হচ্ছে শরীর, গুরুতর অবস্থা সোনম ওয়াংচুকের! দেখা করতে যন্তর-মন্তরে ছুটে গেলেন স্বরা ভাস্কর
আরও খারাপ হচ্ছে শরীর, গুরুতর অবস্থা সোনম ওয়াংচুকের! দেখা করতে যন্তর-মন্তরে ছুটে গেলেন স্বরা ভাস্কর
Satluj Controversy: কেন সরিয়ে নেওয়া হল দিলজিতের 'সতলুজ'? সরকারের তরফ থেকে কী জানানো হল?
কেন সরিয়ে নেওয়া হল দিলজিতের 'সতলুজ'? সরকারের তরফ থেকে কী জানানো হল?
Sonam Wangchuk: 'অনেক দূরের লড়াই, সুস্থ থাকতে হবে... দয়া করে..', সোনম ওয়াংচুককে গভীর বার্তা শাবানা আজমির
'অনেক দূরের লড়াই, সুস্থ থাকতে হবে... দয়া করে..', সোনম ওয়াংচুককে গভীর বার্তা শাবানা আজমির

ভিডিও

Madan Mitra:
Abhishek Banerjee: বেলা ১১.৪৯ মিনিটে বিধাননগর আদালতে পৌঁছল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৪ গাড়ির কনভয়
Weather Update | রথেও বৃষ্টির ভ্রূকুটি, হলুদ সতর্কতা জারি বিভিন্ন জেলায় | ABP ANANDA LIVE
Madan Mitra News | 'ঋতব্রত-তৃণমূল'-এর উত্তর কলকাতা জেলা সভাপতি সন্দীপন সাহার বাড়িতে মদন মিত্র?
Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর সমস্ত পদ ছাড়লেন মদন মিত্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: তৃণমূলের সব পদ ছেড়ে দিলেন মদন মিত্র, মমতার হাত ছেড়ে ঋতব্রত শিবিরে
তৃণমূলের সব পদ ছেড়ে দিলেন মদন মিত্র, মমতার হাত ছেড়ে ঋতব্রত শিবিরে
Sonam Wangchuk: 'আর দু'দিন দেরি হলে মৃত্যু হতে পারে', সোনম ওয়াংচুককে বাঁচাতে দিল্লি হাইকোর্টে জরুরি আবেদন
'আর দু'দিন দেরি হলে মৃত্যু হতে পারে', সোনম ওয়াংচুককে বাঁচাতে দিল্লি হাইকোর্টে জরুরি আবেদন
Satluj Controversy: কেন সরিয়ে নেওয়া হল দিলজিতের 'সতলুজ'? সরকারের তরফ থেকে কী জানানো হল?
কেন সরিয়ে নেওয়া হল দিলজিতের 'সতলুজ'? সরকারের তরফ থেকে কী জানানো হল?
Gold Price Today: রথযাত্রার আগেই সোনার অবিশ্বাস্য দাম! আজ কিনলে বিরাট লাভ ক্রেতাদের? জেনে নিন দাম
রথযাত্রার আগেই সোনার অবিশ্বাস্য দাম! আজ কিনলে বিরাট লাভ ক্রেতাদের? জেনে নিন দাম
Darjeeling Accident : ফের দুর্ঘটনা দার্জিলিংয়ে, চার জন যাত্রী নিয়ে সোজা নদীতে, ভয়ঙ্কর ঘটনা
ফের দুর্ঘটনা দার্জিলিংয়ে, চার জন যাত্রী নিয়ে সোজা নদীতে, ভয়ঙ্কর ঘটনা
Avishek Banerjee : অবশেষে DJ মন্তব্য মামলায় কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক, আদালত থেকে বেরিয়েই ...
অবশেষে DJ মন্তব্য মামলায় কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক, আদালত থেকে বেরিয়েই ...
Expired Maggi: মেয়াদোত্তীর্ণ ম্যাগি খেয়ে অসুস্থ ক্রেতা, এই জনপ্রিয় দোকানকে ২.৮ লক্ষ টাকা জরিমানা করল আদালত
মেয়াদোত্তীর্ণ ম্যাগি খেয়ে অসুস্থ ক্রেতা, এই জনপ্রিয় দোকানকে ২.৮ লক্ষ টাকা জরিমানা করল আদালত
FIFA World Cup 2026: মেসির রেকর্ড ছোঁয়ার সুযোগ হাতছাড়া করলেন, বিশ্বকাপে দৌড় শেষ এমবাপের
মেসির রেকর্ড ছোঁয়ার সুযোগ হাতছাড়া করলেন, বিশ্বকাপে দৌড় শেষ এমবাপের
Embed widget