এক্সপ্লোর

World Siblings Day: 'ভয়ঙ্কর', সারার গান শুনে মন্তব্য ইব্রাহিমের, 'সহোদর দিবস'-এ ভাইবোনের খুনসুটি ভাইরাল

World Siblings Day: সারা ভিডিওয় গান গেয়েও শোনাচ্ছেন। 'পাকিজা' ছবির বিখ্যাত গান 'চলো দিলদার চলো' শোনা গেল 'চকা চক গার্ল'-এর কণ্ঠে। আর দিদির গান শুনে ভাইয়ের প্রতিক্রিয়া দেখার মতো!

মুম্বই: সোশ্যাল মিডিয়ায় প্রবলভাবে সক্রিয় অভিনেত্রী সারা আলি খান (Sara Ali Khan)। কেবল নিজের ফটোশ্যুট বা ছবির প্রচারের জন্য পোস্টই নয়, মাঝে মাঝেই একাধিক মজার ভিডিও শেয়ার করে থাকেন তিনি। সেখানে কখনও দেখা যায় ভাই ইব্রাহিম খানকে (Ibrahim Khan) তো কখনও থাকেন মা অমৃতা সিংহ (Amrita Singh)। সঙ্গে ছন্দ মিলিয়ে ক্যাপশন সারার পোস্টের বিশেষত্ব।

বিশ্ব সহোদর দিবসে বিশেষ পোস্ট সারা আলি খানের

আজ ১০ এপ্রিল। বিশ্ব সহোদর দিবস। আর এই বিশেষ দিনে ভাইয়ের সঙ্গে একাধিক মজার মুহূর্তের কোলাজ করে পোস্ট করলেন সারা আলি খান। ভিডিও দেখে হাসতে হাসতে পেটে খিল অনুরাগীদের। 

সারা সেখানে গান গেয়েও শোনাচ্ছেন। 'পাকিজা' ছবির বিখ্যাত গান 'চলো দিলদার চলো' শোনা গেল 'চকা চক গার্ল'-এর কণ্ঠে। আর দিদির গান শুনে ভাইয়ের প্রতিক্রিয়া দেখার মতো!

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sara Ali Khan (@saraalikhan95)

সারার গানে ইব্রাহিমের প্রতিক্রিয়া

আপনার যদি ভাই বা বোন থাকে, তাহলে এমন প্রতিক্রিয়ায় অবাক হওয়ার কিছুই নেই। দিদির গান শুনে নাক সিঁটকে ভাই। যেন এমন খারাপ ও বেসুরো গান পৃথিবীতে আর কেউ গাইতেই পারে না। ইব্রাহিমের মজার এক্সপ্রেশন ভাইরাল।

ভিডিও পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, 'শুভ সহোদর দিবস। আমাদের হাসতে, গাইতে ও খেলতে দেখুন। অবশ্য আমি জানি আমি বিরক্তিকর।'

আরও পড়ুন: Prakash Raj Update: 'আমরা আমাদের মাতৃভাষাকে ভালবাসি', প্রকাশ রাজের নিশানায় কেন্দ্রের হিন্দি প্রীতি

ভিডিওর শুরুতে এক ঝলক তাঁদের মা অভিনেত্রী অমৃতা সিংহকেও দেখা যায়। যেখানে সারা তাঁর ভাইকে জিজ্ঞেস করে তারা একরকমের কি না। ইব্রাহিমের সপাট জবাব, 'না'। সঙ্গে সঙ্গে তাঁদের মায়ের উত্তর, 'দুজনেই উপদ্রব, দাবি-দাওয়া সমেত উপদ্রব।' এরপর ভিডিওর শেষের দিকে সারার গান শুনে ইব্রাহিমের প্রতিক্রিয়া 'ভয়ঙ্কর'। 

সারা ও ইব্রাহিমের এই দুষ্টুমিষ্টি খুনসুটির সম্পর্ক দর্শকেরা বেশ পছন্দ করেন। সহোদর দিবসে তাঁদের শুভেচ্ছাও জানিয়েছেন সকলে। 

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget