এক্সপ্লোর

Srijit Mukherjee Exclusive: 'বাংলায় প্রেক্ষাগৃহের সংখ্যা না বাড়লে শো পাওয়া নিয়ে প্রতিযোগিতা চলবেই'

Srijit Mukherjee Exclusive: কেবল বাংলা নয়, বলিউডেও ছবি পরিচালনা করছেন সৃজিত। হিন্দির সঙ্গে বাংলা ছবি টক্কর দিতে পারবে? এবিপি লাইভকে সৃজিত বলছেন, 'বাংলা ছবির সঙ্গে কোনও লড়াই নেই। কারণ লড়াই হয় সমানে সমানে। বাংলা ছবি বাজেট, প্রযুক্তি সবদিক থেকেই অনেক পিছিয়ে

কলকাতা: বলিউডের একছত্র সাম্রাজ্যে ধীরে ধীরে থাবা বসাচ্ছে দক্ষিণী ছবি। 'বাহুবলী' থেকে শুরু করে 'পুষ্পা, দ্য রাইস' হলে দর্শক টানতে দক্ষিণী ছবিরা কড়া টক্কর দিচ্ছে বলিউডকে। আর বাংলা ছবি? করোনা পরিস্থিতির পরে হলে 'পুষ্পা' বা 'স্পাইডারম্যান' দেখতে দর্শকদের ভীড় দেখে আশার আলো দেখেছিলেন অনেক পরিচালক প্রযোজকই। এই বছরের প্রায় গোটাটা জুড়েই একের পর এক বাংলা ছবি মুক্তি পাবে। বাংলা ছবির প্রতিযোগীতা ঠিক কোথায়? কাদের সঙ্গে? কী বলছেন বাংলা ইন্ডাস্ট্রির প্রথম সারির পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)?

বাংলা ছবিতে বিনিয়োগ

কেবল বাংলা নয়, বলিউডেও ছবি পরিচালনা করছেন সৃজিত। হিন্দির সঙ্গে বাংলা ছবি টক্কর দিতে পারবে? এবিপি লাইভকে সৃজিত বলছেন, 'বাংলা ছবির সঙ্গে কোনও লড়াই নেই। কারণ লড়াই হয় সমানে সমানে। বাংলা ছবি বাজেট, প্রযুক্তি সবদিক থেকেই অনেক পিছিয়ে। আমাদের ব্যবসা, বিনিয়োগ যতদিন না বাড়ছে, যতদিন না প্রেক্ষাগৃহের সংখ্যা বাড়ছে, লড়াই শব্দটা ব্যবহারই করা উচিত নয়। আমাদের সবার আগে পাগলের মতো প্রেক্ষাগৃহ বাড়ানো উচিত। আমাদের প্রেক্ষাগৃহ কম, শো-এর সংখ্যা কম আর তাই স্বল্পসংখ্যক শো নিয়েই আমরা মারামারি করি। যতদিন না হলের সংখ্যা বাড়ছে এই রেশারেশিটা চলতে থাকবে। সবকিছুরই মূলে হলে অত্যন্ত কম প্রেক্ষাগৃহের সংখ্যা। শেষ ১০ বছরে কতগুলো প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে গেল, আমরা ছবিটা দেখাব কোথায়!

আরও পড়ুন: কবিতা লিখেছেন দীপিকা পাড়ুকোন, সঙ্গে দিলেন বিশেষ বার্তা

নতুন ছবি ও সৃজিত

সামনেই মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন বাংলা ছবি 'X=প্রেম'। খিলাৎ বন্দ্যোপাধ্যায়, জয়ী চৌধুরী, অর্ণব দত্ত ও অদিতি দত্তের জীবনের ওঠাপড়ার গল্পই বলবে সৃজিতের নতুন ছবি। মুখ্য দুটি ভূমিকায় অভিনয় করছেন অনিন্দ্য সেনগুপ্ত ও শ্রুতি দাস। এছাড়াও এই ছবিতে রয়েছেন মধুরিমা বসাক ও অর্জুন চক্রবর্তী। ছবির সুরের দায়িত্বেরও সিংহভাগ অংশে রয়েছে নতুনরা। সৃজিতের মতে, কলেজ প্রেমের গল্প বলতে নতুন মুখেদেরই দরকার ছিল। যাঁরা বহুদিন আগে কলেজ জীবন পেরিয়ে এসেছেন, এই চিত্রনাট্যে তাঁদের কাস্ট করলে মানাত না। তাঁর থেকে নতুন মুখেরা দর্শকদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হবেন বলেই আশা সৃজিতের। তাঁর কথায়, 'আমার ছবি নতুনদের কাছ থেকে যৌবন শুষে নিয়ে চিরনতুন থাকে।'

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Agnimitra Paul |
Jaish-E-Mohammed Terrorist Arrested | বাণিজ্য বিভাগের কলেজ পড়ুয়া, কীভাবে জড়ালে জঙ্গি নেটওয়ার্কে?
Jaish-E-Mohammed Terrorist Arrested | প্রতিমন্ত্রী উমেশ রাই সম্পর্কিত তথ্য হামিমকে চালান করত এই আদিত্য সিং?
Jaish-E-Mohammed Terrorist Arrested in Bengal | জঙ্গি-যোগে এবার তৃতীয় গ্রেফতারি! STF-এর জালে হামিম-সহযোগী রাজু
Saugata Roy |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget