এক্সপ্লোর

Kakababur Protyaborton Release: বড়দিনের আগে বড় চমক, মুক্তি পেল 'কাকাবাবুর প্রত্যাবর্তন'-এর ট্রেলার

যাঁরা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা পড়তে ভালোবাসেন আর যাঁরা অ্যাডভেঞ্চার মূলক গল্প পড়তে ভালোবাসেন এবং সিনেমা দেখতে পছন্দ করেন, তাঁদের জন্য বড়দিনের বড় উপহার নিয়ে এসেছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।

কলকাতা: বড়দিনের (Christmas Day 2021) আগে বড় ঘোষণা বাংলা ছবির দর্শকদের জন্য। দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে আসতে চলেছে 'কাকাবাবুর প্রত্যাবর্তন'। কাকাবাবু আর সন্তুর অ্যাডভেঞ্চারের গল্প নিয়ে ফের আসছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। 'মিশর রহস্য' এবং 'ইয়েতি অভিযান'-এর দুর্দান্ত সাফল্যের পর ফের প্রসেনজিত চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), সৃজিত মুখোপাধ্যায় এবং আরিয়ান ভৌমিকের জুটিকে পেতে চলেছে দর্শক। বড়দিনের প্রাক্কালে মুক্তি পেল বহু প্রতীক্ষিত এই ছবির ট্রেলার। তার সঙ্গে জানা গেল কবে মুক্তি পেতে চলেছে 'কাকাবাবুর প্রত্যাবর্তন'।

যাঁরা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা পড়তে ভালোবাসেন আর যাঁরা অ্যাডভেঞ্চার মূলক গল্প পড়তে ভালোবাসেন এবং সিনেমা দেখতে পছন্দ করেন, তাঁদের জন্য বড়দিনের বড় উপহার নিয়ে এসেছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। বড়দিনের উপহার হিসেবে এদিন তাঁরা ঘোষণা করেন, 'দীর্ঘদিনের অপেক্ষার পর আসতে চলেছে সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি 'কাকাবাবুর প্রত্যাবর্তন'। আগামী ৪ ফেব্রুয়ারী ২০২২-এ মুক্তি পাবে এই ছবি। কাকাবাবু ও সন্তুর চরিত্রে একইরকমভাবে দেখা যাবে প্রসেনজিত চট্টোপাধ্যায় এবং আরিয়ান ভৌমিককে। এই নিয়ে এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি আসতে চলেছে দর্শকদের জন্য। আফ্রিকার জঙ্গলে অ্যাডভেঞ্চারের নানা কর্মকাণ্ড নিয়ে হাজির হবেন তাঁরা। গত বছর এই ছবির টিজার মুক্তির পর দুর্দান্ত প্রতিক্রিয়া আমরা পেয়েছিলাম। আজ বড়দিনের আগেই মুক্তি পেল ট্রেলার।'

আরও পড়ুন - Mohammed Rafi birthday: কোন বাঙালি সুরকারের সুরে বিনা পারিশ্রমিকে গান গেয়েছিলেন মহম্মদ রফি?

প্রসঙ্গত, জানা গিয়েছে, সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের 'জঙ্গলের মধ্যে এক হোটেল'-এর উপরই তৈরি হচ্ছে 'কাকাবাবুর প্রত্যাবর্তন' ছবিটি। এই ছবিতে প্রসেনজিত চট্টোপাধ্যায়, আরিয়ান ভৌমিক এবং অনির্বাণ চক্রবর্তীকে দেখা যাবে মুখ্য চরিত্রে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে ছবির ট্রেলার। আর উচ্ছ্বসিত দর্শকরা ভরিয়ে দিয়েছেন লাইক ও কমেন্টে। এখন শুধু ছবি মুক্তি পাওয়ার অপেক্ষা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
Satabdi Roy: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!

ভিডিও

BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে
Chok Bhanga 6ta: বেঙ্গল STF-র অভিযানে গ্রেফতার জঙ্গি, 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন'
P. C. Sorcar Jr.: 'দাদা দেহ নিয়ে ফিরে গেল, বাবার আংটি পরে বললাম, আজ থেকেই শো শুরু', জন্মদিনে অজানা পি সি সরকার জুনিয়র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget