এক্সপ্লোর

Mohammed Rafi birthday: কোন বাঙালি সুরকারের সুরে বিনা পারিশ্রমিকে গান গেয়েছিলেন মহম্মদ রফি?

স্বয়ং মহম্মদ রফিও (Mohd Rafi) বড় ভক্ত ছিলেন নচিকেতা ঘোষের সুরের। কিন্তু নচিকেতা ঘোষের (Nachiketa Ghosh) সুরে কোনও গান গাওয়া হচ্ছিল না তাঁর। সুযোগ হয় 'ইন্দ্রানী' (Indrani) ছবিতে।

কলকাতা: আজ ২৪ ডিসেম্বর। আপাতদৃষ্টিতে এই দিনটা 'বড়দিন'-এর ঠিক আগের দিন। কিন্তু, ভারতবাসীর কাছে বিশেষ করে সঙ্গীতপ্রেমী ভারতীয়দের কাছে এই দিনটার মাহাত্ম্যই আলাদা। কারণ, ২৪ ডিসেম্বর কিংবদন্তি মহম্মদ রফির জন্মদিন (Mohammed Rafi Birthday)। তা সেই মহম্মদ রফির জন্মদিনে আপনাদের শোনাই একটা 'বাঙালি কানেকশনের' গল্প। অথবা ভাল করে বললে, বাঙালির সুরের প্রতিভাকে কতটা স্বীকৃতি দিয়েছিলেন প্রবাদপ্রতিম কণ্ঠশিল্পী মহম্মদ রফি, এ গল্প সেটাকেই তুলে ধরে। মহম্মদ রফি অনেক বাংলা গানই গেয়েছেন। সে 'তোমার নীল দোপাটি' থেকে শুরু করে 'ওই দূর দিগন্তের পাড়ে'। অনেক-অনেক গান। 

আরও পড়ুন - Arjun Bijlani Covid Positive: করোনায় আক্রান্ত 'খতরো কে খিলাড়ি' জয়ী অর্জুন বিজলানি

বাংলায় জন্মেছেন কিংবদন্তি সব সুরকার। তাঁদের মধ্যেই নিজের জন্য একটা বড় অধ্যায় নিজের নামে লিখে রেখে গিয়েছেন সুরকার নচিকেতা ঘোষ। সাতের দশকে সুরকার নচিকেতা ঘোষের সুরে মুগ্ধ হয়নি কোন বাঙালি। শুধুই কী বাঙালি! আজ্ঞে না। স্বয়ং মহম্মদ রফিও বড় ভক্ত ছিলেন নচিকেতা ঘোষের সুরের। কিন্তু নচিকেতা ঘোষের সুরে কোনও গান গাওয়া হচ্ছিল না তাঁর। সুযোগ হয় 'ইন্দ্রানী' ছবিতে। ১৯৫৮ সালে মুক্তি পাওয়া এই ছবির পরিচালক ছিলেন নীরেন লাহিড়ি। উত্তম কুমার এবং সুচিত্রা সেন অভিনীত এই ছবির সবকটি গানই অত্যন্ত জনপ্রিয়। তবু, তার মধ্যে একটি গান নচিকেতা ঘোষ সুর করেছিলেন মহম্মদ রফিকে ভেবেই। গানটি ছিল, 'সভি কুছ লুটাকর...'। এই গানটির সুর যখন মহম্মদ রফি শোনেন, তাঁর এতটাই পছন্দ হয়েছিল যে, গানটি তিনি বিনা পারিশ্রমিকে গেয়েছিলেন। গৌরিপ্রসন্ন মজুমদারের কথায় এবং নচিকেতা ঘোষের সুরে মহম্মদ রফি যখন কণ্ঠ দেন। আর সেই গানে পর্দায় লিপ দেন স্বয়ং উত্তম কুমার। সে গান কালজয়ী হবে না তো কোন গান হবে! 

'ইন্দ্রানী'-র গানটা তো শুনবেনই। পাশাপাশি, ভাবার চেষ্টা করবেন, যদি নচিকেতা ঘোষ মুম্বইতে গিয়ে হিন্দি গানের সুর দিতেন। আর মহম্মদ রফি তাঁর আরও বেশি সংখ্যক গানে কণ্ঠ দিতেন, তাহলে এই জুটি ভারতীয় সঙ্গীতে কী জাদু সৃষ্টি করতে পারতো। যাক, যেটা হয়নি ভেবে আর লাভ নেই। অন্তত, মহম্মদ রফির জন্মদিনে এটুকু ভেবে গর্ব অনুভব করুন যে, এক বাঙালি সুরকার নচিকেতা ঘোষের সুরে মুগ্ধ হয়ে স্বয়ং মহম্মদ রফি বিনা পারিশ্রমিকে বাংলা গান গেয়েছিলেন। কেনই বা করবেন না! নচিকেতা ঘোষ এমনই দোর্দণ্ডপ্রতাপ সুরকার ছিলেন যে, ব্যতিক্রমীভাবে তাঁর একটা গানের প্রথম অংশ লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং অন্য অংশটি লিখেছিলেন গৌরিপ্রসন্ন মজুমদার। আসলে ব্যক্তিগত জীবনে পেশায় ডাক্তার ছিলেন নচিকেতা ঘোষ। পরে সুরকার হন। চিকিৎসক হওয়ার সুবাদে বেশ ভাল বুঝতেন গানপ্রিয় মানুষের হৃদস্পন্দন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget