এক্সপ্লোর

Aryan Khan Drug Case: ছেলের জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা শাহরুখ-গৌরির? খবর সূত্রের

২৩ দিন পর জেলমুক্তি আরিয়ানের। বেল বক্সে পৌঁছয় রিলিজ অর্ডার। মন্নত থেকে ছেলেকে আনতে যান খোদ শাহরুখ খান।  ২ নভেম্বর শাহরুখের জন্মদিন। তার ৩ দিন আগে ছেলেকে নিয়ে মন্নতে ফিরলেন অভিনেতা। 

মুম্বই:  দীপাবলিতে কি এবার মন্নত অন্ধকারই থাকবে? খান পরিবারে কি জ্বলবে না দীপের আলো? বারবার আরিয়ানের জামিনের আর্জি খারিজ হয়ে যাওয়ায় এই প্রশ্নগুলোই উঠে আসছিল অনুরাগীদের মনে। তবে সেই অন্ধকারেও আলো ফোটে বৃহস্পতিবার। জামিন মঞ্জুর হয় আরিয়ান খানের। শুক্রবারই প্রথম শাহরুখ খানের (Shah Rukh Khan ) বাংলো মন্নতের ছাদে আলোর মালা দেখা যায়।

অবশেষে আজ ২৩ দিন পর জেলমুক্তি হয় আরিয়ানের ( Aryan Khan drug case )। বেল বক্সে পৌঁছয় রিলিজ অর্ডার। মন্নত থেকে ছেলেকে আনতে যান খোদ শাহরুখ খান।  ২৮ দিন পর বাড়ি ফিরলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান। ২ নভেম্বর শাহরুখের জন্মদিন। তার ৩ দিন আগে ছেলেকে নিয়ে মন্নতে ফিরলেন অভিনেতা। 

আরিয়ানের জন্য শাহরুখ-গৌরির পরিকল্পনা (SRK-Gauri's Plans For Aryan )

এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, শাহরুখ খান ও গৌরি খান ছেলের জন্য মেডিক্যাল চেক-আপের ব্যবস্থা করেছেন। একইসঙ্গে কাউন্সেলিং সেশনেরও ব্যবস্থা করেছেন তিনি। প্রায় তিন সপ্তাহ জেলে কাটানোর পর আরিয়ানকে সেই ট্রমা থেকে বেরিয়ে আসতে সাহায্য করতেই কাউন্সেলিংয়ের আয়োজন, খবর সূত্রের। 

করোনা অতিমারীর আবহে এবং জেলের ভিতরের পরিস্থিতির কথা মাথায় রেখেই শাহরুখ-গৌরি চাইছেন আরিয়ানের বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিতে, খবর সূত্রের।

জামিন মঞ্জুর হয়েছিল বৃহস্পতিবার। কিন্তু, নির্ধারিত সময়ের মধ্যে সেই নথি আর্থার রোড জেলে না পৌঁছনোয়, শুক্রবারও ছাড়া পাননি আরিয়ান। শনিবার সকাল থেকে শুরু হয় তাঁকে ছাড়ার আইনি প্রক্রিয়া। মন্নত থেকে রওনা হয়ে যান শাহরুখ খান। সূত্রের খবর, আর্থার রোড জেলের কাছে একটি হোটেলে অপেক্ষা করছিলেন শাহরুখ।

এরপর আর্থার রোড জেল থেকে মহালক্ষ্মী, ওরলি-বান্দ্রা সি লিঙ্ক, লীলাবতী হাসপাতাল হয়ে মন্নতের দিকে এগোয় গাড়ি। শাহরুখ খানের বাংলোয় তখন অপেক্ষায় পরিবারের সদস্যরা। কয়েকজনকে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতেও দেখা যায়। মন্নতের সামনে জড়ো হয়ে যান শাহরুখ খানের ভক্তরাও। শাহরুখ ও আরিয়ানের গাড়ি সেখানে পৌঁছতেই, গাড়ি ঘিরে ভিড় জমে যায়। উচ্ছ্বসিত অনুরাগীদের আনন্দ করতেও দেখা যায়।

আরও পড়ুন: Kareena Kapoor Update: 'আমার জীবনের ভালবাসার সঙ্গে', জয়সলমির থেকে কার ছবি পোস্ট করলেন করিনা? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Prices : গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
West Bengal Election 2026: শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
Howrah : ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
IPL 2026: গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের

ভিডিও

BJP News: কাউন্টিং নিয়ে রণকৌশল সাজাচ্ছে বিজেপি। জেলায় জেলায় দলীয় প্রার্থী ও এজেন্টদের সঙ্গে বৈঠক
Tmc vs Bjp: ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ক্যামেরাহীন ঘরে পোস্টাল ব্য়ালট বক্স ঢোকানোর অভিযোগ তৃণমূলের।
WB Assembly Election 2026: নির্বিঘ্নে ভোটগণনা করতে অতিরিক্ত অবজার্ভার নিয়োগ নির্বাচন কমিশনের
WB Assembly Election 2026: পুনর্নির্বাচনের সঙ্গে নিরাপত্তার দাবিতে পথে নামলেন মহিলারা | ABP Ananda
WB Assembly Vote: ভোটযুদ্ধে নেমেছে শান্তনু ঠাকুরের স্ত্রী ,ভোটের ফল বেরোনোর আগে কীভাবে কাটছে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Prices : গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
West Bengal Election 2026: শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
Howrah : ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
IPL 2026: গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
Indian Cricket Team: টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরবির্তে কে?
টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরবির্তে কে?
Election Commission Of India: অবাধ ও নিশ্চিন্ত নির্বাচন করতে এবার ৮ দফা 'দাওয়াই' নির্বাচন কমিশনের!
অবাধ ও নিশ্চিন্ত নির্বাচন করতে এবার ৮ দফা 'দাওয়াই' নির্বাচন কমিশনের!
IPL 2026: কোথায় দাঁড়িয়ে কেকেআর? আরসিবি-দিল্লি ম্য়াচের পর এক নজরে আইপিএলের পয়েন্টস টেবিল
কোথায় দাঁড়িয়ে কেকেআর? আরসিবি-দিল্লি ম্য়াচের পর এক নজরে আইপিএলের পয়েন্টস টেবিল
News Live: ৩০০০ তৃণমূল কর্মীর আটক মামলায় কী নির্দেশ হাইকোর্টের ?
৩০০০ তৃণমূল কর্মীর আটক মামলায় কী নির্দেশ হাইকোর্টের ?
Embed widget