এক্সপ্লোর

স্থিতিশীল সুপারস্টার রজনীকান্ত, রয়েছেন ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ব্লাডপ্রেসারে ব্যাপক ওঠা-নামা সংক্রান্ত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন রজনীকান্ত। চিকিৎসকরা জানান, অভিনেতার সব রিপোর্ট হাতে এসেছে। ভয়ের কিছু নেই। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখছেন চিকিৎসকরা।

হায়দরাবাদ: শারীরিক অবস্থা স্থিতিশীল দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের। রক্তচাপজনিত সমস্যা নিয়ে শুক্রবার হাসপাতালে ভর্তি হন তিনি। রক্তচাপ স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাঁর স্বাস্থ্যের দিকে নজর রাখা হবে আগেই জানিয়েছিলেন চিকিৎসকরা। শনিবার হায়দরাবাদে অ্যাপলো হাসপাতাল জানিয়েছে, দ্রুত সুস্থ হয়ে উঠছেন অভিনেতা। সাড়া দিচ্ছেন চিকিৎসায়। আগের থেকে অনেকটাই সুস্থ আন্ধা কানুন অভিনেতা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ব্লাডপ্রেসারে ব্যাপক ওঠা-নামা সংক্রান্ত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন রজনীকান্ত। চিকিৎসকরা জানান, অভিনেতার সব রিপোর্ট হাতে এসেছে। ভয়ের কিছু নেই। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখছেন চিকিৎসকরা। এদিন বিকেলের পর ফের তাঁকে দেখবেনে চিকিৎসকরা। কবে অভিনেতাকে ছুটি দেওয়া হবে সে সম্পর্কেও সিদ্ধান্ত নেবেন তাঁরা। করোনা আবহে গত ১৪ ডিসেম্বর থেকে শ্যুটিং শুরু করেছেন রজনীকান্ত। কোভিড মেনেই শ্যুটিং শুরু করেন তিনি। যদিও কয়েকদিন আগে 'অন্নাত্থে'-র সেটে আট জনের করোনাভাইরাস টেস্ট পজিটিভ এসেছে। গত ২২ ডিসেম্বর রজনীকান্তের করোনা টেস্ট কর হয়। ওই পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল। তারপর থেকেই তিনি নিজেকে আইসোলেট করে নিয়েছিলেন। তাঁর স্বাস্থ্যের ওপর নজর রাখা হচ্ছিল। কিন্তু রক্তচাপের ওঠা-নামা সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন তিনি। উচ্চ রক্তচাপ ওঠানামা ও ক্লান্তির জন্য তাঁকে হায়দরাবাদের হাসপাতালে ভর্তি করা হয়। ১৯৭৫ সালে কে বালাচন্দরের অপূর্ব রাগাঙ্গালের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ রজনীকান্তের। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। দর্শকদের একাধিক ছবি উপহার দিয়েছেন তিনি। পুরষ্কার পেয়েছেন অনেক। তাঁর ঝুলিতে আছে পদ্ম ভূষণ থেকে পদ্মবিভূষণ। পেয়েছেন একাধিক আন্তর্জাতিক পুরষ্কার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Aamir Khan : তিনটি বিয়েই ভিনধর্মে, 'আমিরের লাভ জিহাদ'? ধর্ম বদলেছেন স্ত্রী-রা? উত্তর দিলেন অভিনেতা নিজেই
তিনটি বিয়েই ভিনধর্মে, 'আমিরের লাভ জিহাদ'? ধর্ম বদলেছেন স্ত্রী-রা? উত্তর দিলেন অভিনেতা নিজেই
Sonam Wangchuk: আরও খারাপ হচ্ছে শরীর, গুরুতর অবস্থা সোনম ওয়াংচুকের! দেখা করতে যন্তর-মন্তরে ছুটে গেলেন স্বরা ভাস্কর
আরও খারাপ হচ্ছে শরীর, গুরুতর অবস্থা সোনম ওয়াংচুকের! দেখা করতে যন্তর-মন্তরে ছুটে গেলেন স্বরা ভাস্কর
Satluj Controversy: কেন সরিয়ে নেওয়া হল দিলজিতের 'সতলুজ'? সরকারের তরফ থেকে কী জানানো হল?
কেন সরিয়ে নেওয়া হল দিলজিতের 'সতলুজ'? সরকারের তরফ থেকে কী জানানো হল?
Sonam Wangchuk: 'অনেক দূরের লড়াই, সুস্থ থাকতে হবে... দয়া করে..', সোনম ওয়াংচুককে গভীর বার্তা শাবানা আজমির
'অনেক দূরের লড়াই, সুস্থ থাকতে হবে... দয়া করে..', সোনম ওয়াংচুককে গভীর বার্তা শাবানা আজমির

ভিডিও

Madan Mitra:
Abhishek Banerjee: বেলা ১১.৪৯ মিনিটে বিধাননগর আদালতে পৌঁছল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৪ গাড়ির কনভয়
Weather Update | রথেও বৃষ্টির ভ্রূকুটি, হলুদ সতর্কতা জারি বিভিন্ন জেলায় | ABP ANANDA LIVE
Madan Mitra News | 'ঋতব্রত-তৃণমূল'-এর উত্তর কলকাতা জেলা সভাপতি সন্দীপন সাহার বাড়িতে মদন মিত্র?
Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর সমস্ত পদ ছাড়লেন মদন মিত্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: তৃণমূলের সব পদ ছেড়ে দিলেন মদন মিত্র, মমতার হাত ছেড়ে ঋতব্রত শিবিরে
তৃণমূলের সব পদ ছেড়ে দিলেন মদন মিত্র, মমতার হাত ছেড়ে ঋতব্রত শিবিরে
Sonam Wangchuk: 'আর দু'দিন দেরি হলে মৃত্যু হতে পারে', সোনম ওয়াংচুককে বাঁচাতে দিল্লি হাইকোর্টে জরুরি আবেদন
'আর দু'দিন দেরি হলে মৃত্যু হতে পারে', সোনম ওয়াংচুককে বাঁচাতে দিল্লি হাইকোর্টে জরুরি আবেদন
Satluj Controversy: কেন সরিয়ে নেওয়া হল দিলজিতের 'সতলুজ'? সরকারের তরফ থেকে কী জানানো হল?
কেন সরিয়ে নেওয়া হল দিলজিতের 'সতলুজ'? সরকারের তরফ থেকে কী জানানো হল?
Gold Price Today: রথযাত্রার আগেই সোনার অবিশ্বাস্য দাম! আজ কিনলে বিরাট লাভ ক্রেতাদের? জেনে নিন দাম
রথযাত্রার আগেই সোনার অবিশ্বাস্য দাম! আজ কিনলে বিরাট লাভ ক্রেতাদের? জেনে নিন দাম
Darjeeling Accident : ফের দুর্ঘটনা দার্জিলিংয়ে, চার জন যাত্রী নিয়ে সোজা নদীতে, ভয়ঙ্কর ঘটনা
ফের দুর্ঘটনা দার্জিলিংয়ে, চার জন যাত্রী নিয়ে সোজা নদীতে, ভয়ঙ্কর ঘটনা
Avishek Banerjee : অবশেষে DJ মন্তব্য মামলায় কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক, আদালত থেকে বেরিয়েই ...
অবশেষে DJ মন্তব্য মামলায় কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক, আদালত থেকে বেরিয়েই ...
Expired Maggi: মেয়াদোত্তীর্ণ ম্যাগি খেয়ে অসুস্থ ক্রেতা, এই জনপ্রিয় দোকানকে ২.৮ লক্ষ টাকা জরিমানা করল আদালত
মেয়াদোত্তীর্ণ ম্যাগি খেয়ে অসুস্থ ক্রেতা, এই জনপ্রিয় দোকানকে ২.৮ লক্ষ টাকা জরিমানা করল আদালত
FIFA World Cup 2026: মেসির রেকর্ড ছোঁয়ার সুযোগ হাতছাড়া করলেন, বিশ্বকাপে দৌড় শেষ এমবাপের
মেসির রেকর্ড ছোঁয়ার সুযোগ হাতছাড়া করলেন, বিশ্বকাপে দৌড় শেষ এমবাপের
Embed widget