এক্সপ্লোর

Raj-Subhashree: ঠোঁটে ঠোঁট রেখে ট্রোলড রাজ-শুভশ্রী

Subhashree Ganguly Trolled: বছর শেষের রাতে স্বামীকে প্রকাশ্যে চুম্বনের ছবি পোস্ট করতেই নেটিজেনদের দ্বারা ট্রোলড হলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সঙ্গে কটাক্ষের শিকার হয়েছেন রাজ চক্রবর্তীও।

কলকাতা: বছর শেষের রাত। নীল নিয়নের আলো, অসংখ্য মানুষের ভিড়। তবু তার মধ্যেই প্রেমের স্বর্গ তৈরি করলেন দুজনে। নীল আলোর মায়ায় ঠোঁটের নেশায় ডুবে গেলেন দুজনেই। আর সেই অন্তরঙ্গ মুহূর্তের ছবি সমাজমাধ্যমে পোস্ট করতেই ট্রোলের বন্যা। নেটিজেনদের কটাক্ষের শিকার হলেন দুই তারকা। রাজ এবং শুভশ্রী (Subhashree Ganguly)। স্বামী রাজের (Raj Chakraborty) সঙ্গে কাটানো ঘনিষ্ঠ মুহূর্তের ছবি প্রকাশ্যে আনতেই তুমুল ট্রোলড হলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। 

নিউ ইয়ার্স ইভের (New Year Celebration) আবহ। আর বছর শেষের সেই রাতে উৎসবে মেতে উঠেছিলেন টলিপাড়ার চর্চিত জুটি রাজ-শুভশ্রী। একমাস আগে দ্বিতীয়বার মা হয়েছেন নায়িকা, কিন্তু তার পরেও রাজ-শুভশ্রীর ‘উই টাইম’-এ ভাটা পড়েনি। ২০২৪-কে বরণ করে নিয়ে রাতপার্টিতে মজে উঠেছিলেন নতুন বাবা-মা। মাঠভর্তি লোকের সামনেই শুভশ্রীর ঠোঁটের গভীরে পাড়ি দিয়েছিলেন রাজ চক্রবর্তী।

তাঁদের লিপলক-এর সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে শুভশ্রী (Subhashree Ganguly) ক্যাপশনে লিখেছিলেন, 'হ্যাপি নিউ ইয়ার'। মিনি স্কার্ট, টপ, কালো লেদারের জ্যাকেট আর সঙ্গে পায়ে মানানসই স্নিকার্সে অন্যরকম লাগছিল শুভশ্রীকে। রাজও (Raj Chakraborty) পোশাকে কম যাননি। ফরম্যাল প্যান্ট আর ব্লেজারে তিনিও যেন তাঁর দৃশ্যের একমাত্র নায়ক।  

এই ছবিটি পোস্ট (Instagram Post) করতেই নেটিজেনরা যেন মূল্যবোধের পসরা সাজিয়ে নিয়ে বসে। অনেকেই পোস্টের কমেন্টে লেখেন, ‘সারাক্ষণ নিজেদের হ্যাপি কাপল প্রমাণের চেষ্টা’। অনেকে আবার পরামর্শ দিয়েছেন, বাড়ির অন্দরে চুমু খেতে। বেশিরভাগ জনই ‘তৃতীয় সন্তান’ নিয়ে অকারণ আক্রমণ শানালেন দম্পতিকে। একজন লেখেন, ‘তিন নম্বর সন্তানের প্রস্তুতি নাকি?’ অনেকে আবার প্রকাশ্যে চুমু খাওয়াকে ভারতীয় সংস্কৃতির বিরুদ্ধ আচরণ বলেও তোপ দাগেন। কেউ আবার বিধায়কের এমন আচরণকে ‘অভব্য’ তকমা দেন।   

২০২৩ রাজ-শুভশ্রী দুজনের জন্যই স্মরণীয় বছর। কারণ এই বছরেই তিন থেকে চার হয়েছেন তাঁরা। গত ৩০ নভেম্বর কন্যা সন্তান ইয়ালিনির জন্ম দেন শুভশ্রী। এখনও মেয়ের মুখ কাউকেই দেখাননি অভিনেত্রী। তাঁর অপেক্ষায় দিন গুনছেন ফ্যানেরা । নতুন বছরে ভক্তদের সেই আশা পূরণ করবেন রাজশ্রী, আশাবাদী তারা। ২০২৩ সালেই মুক্তি পেয়েছে শুভশ্রীর প্রথম ওটিটি কনটেন্ট-‘ইন্দুবালা ভাতের হোটেল’। এই সিরিজের জন্য ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন নায়িকা। নতুন বছরেও ফের পরিচালক দেবালয় ভট্টাচার্যের সঙ্গে হাত মেলাচ্ছেন শুভশ্রী। তবে এই সিরিজের কোনও সিকোয়েল আসবে না, স্পষ্ট করেছেন নায়িকা।

আরও পড়ুন: Ankush Hazra: একী হাল অঙ্কুশের ! আহত পা নিয়ে নতুন বছরের শুভেচ্ছা বার্তা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget