এক্সপ্লোর

Subhashree Ganguly: আরও একবার সোশ্য়াল মিডিয়ায় ট্রোলের শিকার শুভশ্রী! কী জবাব অভিনেত্রীর?

Subhashree Ganguly Trolled: যদিও নেতিবাচক মন্তব্য়ের পাশাপাশি ভাল ভাল কমেন্টও পড়েছে অভিনেত্রীর ছবিতে

কলকাতা:  আরও একবার সোশ্য়াল মিডিয়ায় ট্রোলের শিকার হলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়। গতকাল অর্থাৎ সোমবার সোশ্য়াল মিডিয়ার বেশ কয়েকটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে স্বামী রাজ চক্রবর্তী ও ছেলে ইভানের সঙ্গে ছুটি কাটাচ্ছেন তিনি। প্রতিটি ছবিতেই খোশমেজাজে ধরা দিয়েছেন 'ইন্দুবালা' অভিনেত্রী। তাঁর গাঢ় লাল লিপস্টিক নজর কেড়েছে আলাদা করে। একটি ছবিতে দেখা যাচ্ছে হাসি হাসি মুখে সেলফিতে ধরা দিচ্ছেন টলিপাড়ার এই নায়িকা। এই ছবি পোস্ট করার পরই শুরু হয় ট্রোলিং। কেউ তাঁর শারীরিক গঠন নিয়ে নেতিবাচক মন্তব্য় করেন তো কেউ তাঁকে বলেন 'গরীবের করিনা'! যদিও নেতিবাচক মন্তব্য়ের পাশাপাশি ভাল ভাল কমেন্টও পড়েছে অভিনেত্রীর ছবিতে। অনেক অনুরাগীরাই ভালবাসার ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে।

প্রসঙ্গত, দ্বিতীয়বার মা হতে চলেছেন টলিউডের প্রথম সারির অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কিছুদিন আগে, সোশ্যাল মিডিয়ায়  ইউভানের একটি ছবি পোস্ট করেন শুভশ্রী ও রাজ দুজনেই। সেখানে হাসি মুখ দেখা যাচ্ছিল পুঁচকে ইউভানের। পরনে সাদা টি-শার্ট। তাতে লেখা 'বিগ ব্রাদার' অর্থাৎ বড় দাদা। মুখ দেখা না গেলেও পরিষ্কার বোঝা যাচ্ছে ছেলের দুই হাত শক্ত করে ধরে রয়েছেন রাজ ও শুভশ্রী। ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, 'ইউভানের পদোন্নতি হয়েছে বড় দাদায়।' 

 

এই ছবি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে শুভেচ্ছার বন্যা বয়ে যায় সোশ্য়াল মিডিয়ায়। অভিনেত্রীর পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন, নুসরত জাহান, দর্শনা বণিক, শ্রীমা ভট্টাচার্য, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, বিক্রম চট্টোপাধ্যায়, মিথিলা, মৌনি রায়, দেবলীনা কুমার প্রমুখ তারকারা। অন্যদিকে একই পোস্ট করেছিলেন হবু বাবা রাজ চক্রবর্তীও। তাঁর পোস্টেও দম্পতিকে শুভেচ্ছা জানান কৌশানি মুখোপাধ্যায়, সৌমিতৃষা, সৌরভ দাস প্রমুখ। মৌনি রায় লিখেছিলেন, 'খুদের জন্য অনেক ভালবাসা। আমি প্রিয় মাসি হব, কোনও সন্দেহ নেই।' শুধু তারকারাই নন, শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরাও। 

উল্লেখ্য়, কাজের ক্ষেত্রে এখন বেশ ব্যস্ত রাজ চক্রবর্তী। ওটিটিতে পা রাখতে চলেছেন তিনি। তাঁর পরিচালনায় 'আবার প্রলয়' মুক্তির অপেক্ষায় জি ফাইভে। ইতিমধ্য়েই মুক্তি পেয়েছে টিজার। মুখ্য ভূমিকায় দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। অন্যদিকে ওটিটিতে পা রেখেছেন অভিনেত্রীও। মুক্তি প্রাপ্ত 'ইন্দুবালা ভাতের হোটেল' বেশ জনপ্রিয়তা লাভ করে। এই তারকা দম্পতি আপাতত তাঁদের জীবনের পরবর্তী অধ্যায়ে প্রবেশের অপেক্ষায়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Actor Imran Khan Detained: ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী

ভিডিও

Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda
Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget