এক্সপ্লোর

সোনু নিগমের পর আজান নিয়ে ট্যুইট করে বিতর্কে সুচিত্রা কৃষ্ণমূর্তি

মুম্বই: সোনু নিগমের পর সুচিত্রা কৃষ্ণমূর্তি। আজান বিতর্কে সরব ফের বলিউডের কেউ। ট্যুইটারে ভোরে মাইকে আজান তাঁর না-পসন্দ বলে জানিয়েছেন গায়িকা-অভিনেত্রী সুচিত্রা। সামগ্রিকভাবে ধর্মস্থানে লাউডস্পিকারের ব্যবহারেই আপত্তি তুলেছেন তিনি। আজান 'জোর করে চাপানো ধর্মীয় রীতি' বলে ট্যুইট করেছেন সুচিত্রা। ট্যুইটে লিখেছেন, ভোর ৪টে ৪৫-এ ঘরে ফিরে চরম অস্বস্তিকর, কান ফাটানো আজানের ধ্বনি শুনতে হল। এধরনের জোর করে চাপানো ধর্মীয় বাড়াবাড়ির চেয়ে জীবনে খারাপ কিছু নেই। এজন্য তাঁকে নিন্দা, প্রশংসা দুটোই শুনতে হচ্ছে। তিনি সোনু নিগমকে অনুকরণ করছেন বলে কটাক্ষ করেন একজন। সুচিত্রা পাল্টা ২০০৯ সালে নিজের লেখা একটি ব্লগ শেয়ার করেন। সমাজবাদী পার্টি নেতা জুহি সিংহ সমালোচনা করে বলেন, আগেও এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা হয়েছে। বুঝতে পারি না, এরা কী ধরনের মানুষ। আজান শুনলে মন শুদ্ধ হয় বলে জানি। তাতে ওর কী সমস্যা, জানতে ইচ্ছা হয়। হয়তো নিদ্রাই বেশি দরকারি ওর কাছে। আরেকজন ট্যুইট করেন, হিন্দুধর্ম মতে ব্রহ্ম মূহূর্তে জেগে ওঠা ভাল কাজ। পাল্টা সুচিত্রার ট্যুইট, আমি নিজের ইচ্ছেয় ব্রহ্মমূহূর্তে জেগে উঠি, প্রার্থনা, যোগ, রেওয়াজ করি। ভগবান বা কর্তব্যের কথা মনে করিয়ে দেওয়ার জন্য আমার পাবলিক লাউডস্পিকার লাগে না। সঠিক সময়ে আজান বা যে কোনও প্রার্থনায় তাঁর কোনও আপত্তি নেই বলে জানান সুচিত্রা, তবে একইসঙ্গে ট্যুইট করেন, তা বলে ভোর পাঁচটায় গোটা তল্লাটকে জাগিয়ে দেওয়া সভ্য আচরণ নয়। প্রসঙ্গত, গত এপ্রিলেই ট্যুইটে ভোরে মাইকে আজানে ঘুমের ব্যাঘাত ঘটার কথা জানিয়ে তীব্র সমালোচিত হন সোনু নিগম। তাঁকে ধর্মীয় ইস্যুতে বিভেদ বাঁধানোর দায়ে অভিযুক্ত করা হয়। যদিও সোনু নিজের অবস্থানে অটল থেকে এক মৌলবির ফতোয়াকে পাল্টা চ্যালেঞ্জ জানান। ওই মৌলবি সোনুর মাথা কামিয়ে দিতে পারলে ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেন। সোনু নিজেই মাথা মুড়িয়ে ওই মৌলবির কাছে পুরস্কারের টাকা চান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget