এক্সপ্লোর

Suhotra Mukhopadhay Exclusive: 'বাড়ির সমর্থন ছিল না, অবসাদ থেকে পালানোর জন্য অভিনয়কে বেছে নিয়েছিলাম'

Suhotra Mukhopadhay on his early life: তিনি নাকি অভিনয় শুরু করেছিলেন নিজের জন্য, নাকি নিজের থেকে পালানোর জন্য? সুহোত্র বলছেন, 'বাড়ি থেকে প্রথমে আমার অভিনয়ে আসার সিদ্ধান্তকে সমর্থন করেনি কেউই।'

কলকাতা: অভিনয়ে আসার কোনও পরিকল্পনা ছিল না তাঁর। এই পেশাকে বেছে নিয়েছিলেন ব্যক্তিগত জীবনের কিছুটা টালমাটাল সময়েই। নিজের থেকে পালানোর সবচেয়ে সোজা উপায় মনে হয়েছিল অন্য চরিত্র হয়ে ওঠা। সময় পেরিয়েছে। তরুণ সেই অভিনেতাই এখন টলিউডের নতুন প্রজন্মের অন্যতম পরিচিত মুখ। পরিচালকদের পছন্দও বটে। 'দ্য একেন' থেকে 'ব্যোমকেশ হত্যামঞ্চ', 'ইন্দু' থেকে 'ডাকঘর', অবাধ বিচরণ অভিনেতা সুহোত্র মুখোপাধ্যায়ের (Suhatra Mukherjee)। এবিপি লাইভের (ABP Live) সঙ্গে ফেলে আসা সময় ফিরে দেখলেন অভিনেতা। 

তিনি নাকি অভিনয় শুরু করেছিলেন নিজের জন্য, নাকি নিজের থেকে পালানোর জন্য? সুহোত্র বলছেন, 'বাড়ি থেকে প্রথমে আমার অভিনয়ে আসার সিদ্ধান্তকে সমর্থন করেনি কেউই। প্রত্যেক মধ্যবিত্ত পরিবারে যেমনটা হয়, আমার গল্পটাও ব্যতিক্রম ছিল না। এই পেশায় সবাই উজ্জ্বল ভবিষ্যৎ তৈরী করতে পারে না। আমায় নিয়ে বাড়ির সবারও সেই আশঙ্কাই ছিল। যে সময় অভিনয় শুরু করি, তখন নিজেকে নিয়ে আমি খুশি ছিলাম না। অবসাদগ্রস্ত হয়ে পড়ছিলাম। অভিনয় করব ঠিক করে ফেলেছি ততদিনে, কিন্তু রাস্তাটা আমার কাছে অজানা ছিল। তারপর আস্তে আস্তে অভিনেতা হয়ে ওঠার এই সফরটাকে আমি তারিয়ে তারিয়ে উপভোগ করতে শুরু করলাম। কীভাবে নিজেকে ভুলে একজন অন্য চরিত্র হয়ে ওঠা যায়, সেটা শিখলাম। নিজের অবসাদ, বিরক্তি সবকিছু থেকে সেই সময়ে পালাতে সাহায্য করেছিল অভিনয়। এখন অভিনয়কে ভালোবাসি, প্রতিটা মুহূর্ত উপভোগ করি। এখন একটা কাজ থেকে আরও একটা কাজের ডাক পাই, পরিচালকের প্রশংসা আমায় সাহস দেয়, শেখায়ও। ভবিষ্যৎ ভাবি না কখনও। আমি দেখতে চাই অভিনয়ের সফরটা আমায় কোথায় নিয়ে যায়।'

আরও পড়ুন: Suhotra Mukhopadhay Exclusive: 'অনেক গুণী মানুষ অজিতের অভিনয় করেছেন, সেই তালিকায় নিজের নাম দেখে ভালো লাগছে'

সুহোত্র এবার 'ব্যোমকেশ হত্যামঞ্চ'-র অজিত। সেই সুযোগও সুহোত্রর কাছে এসেছিল বেশ আচমকাই। তখন 'দ্য একেন'-এর শ্যুটিং চলছে। দার্জিলিং থেকে ডুয়ার্সের পথে এক জায়গায় দাঁড়িয়ে চা খাচ্ছিলেন তিনি। হটাৎ ফোন বেজে উঠল, ওপারে অরিন্দম শীল (Arindam Sil)। বললেন, 'সুহোত্র, তোমার সঙ্গে এক আগে একদিন গল্প হল মনে আছে? তখন তোমায় বলিনি। আমি আমার পরবর্তী ব্যোমকেশের অজিত হিসেবে তোমায় ভাবছি। তুমি কি কাজটা করবে?' ঘোর কাটিয়ে রাজি হয়ে গেলেন। এখন প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় ব্যোমকেশ আর নিজেকে বড়পর্দায় দেখার অপেক্ষায় সুহোত্র।

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget