এক্সপ্লোর

Sumanta Mukherjee: 'মাস্টারমশাই, আপনি কিন্তু কিছু দেখেননি' বলা সুমন্ত এবার নিজেই মাস্টারমশাইয়ের ভূমিকায়!

Sumanta Mukherjee: 'মাস্টারমশাই, আপনি কিছু দেখেননি', পর্দায় এই সংলাপ ছিল তাঁরই। 'আতঙ্ক' ছবিতে সেই হুমকি দিয়েছিলেন সুমন্ত মুখোপাধ্যায়। আর এবার তিনি নিজেই সেই মাস্টারমশাইয়ের ভূমিকায়।

কলকাতা: 'মাস্টারমশাই.. আপনি কিন্তু কিছু দেখেননি', পর্দায় এই সংলাপ ছিল তাঁরই। ঠাণ্ডা গলার সেই হুমকি শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বইয়ে দেয় এখনও। 'আতঙ্ক' ছবিতে সেই হুমকি দেওয়া হয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়কে (Soumitra Chatterjee)। দিয়েছিলেন সুমন্ত মুখোপাধ্যায় (Sumanta Mukherjee)। আর এবার তিনি নিজেই সেই মাস্টারমশাইয়ের ভূমিকায়। দেখে ফেলেছেন একটা খুনও!

শিলাদিত্য মৌলিকের (Shiladitya Moulick) ছবি 'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি'-তে মাস্টারমশাইয়ের ভূমিকায় অভিনয় করছেন সুমন্ত মুখোপাধ্যায়। যে সংলাপ তাঁর মুখে কালজয়ী হয়েছিল, সেই সংলাপের নামাঙ্কিত ছবিতে মাস্টারমশাইয়ের ভূমিকায় অভিনয় করে কেমন লাগছে? এবিপি লাইভের প্রশ্নের উত্তরে একটু হেসে সুমন্ত বললেন, 'এই অভিজ্ঞতাটা বেশ মজার। আতঙ্ক ছবির এই সংলাপটা নিয়ে যে একটা আস্ত ছবি হতে পারে সেটা আমি ভাবতেই পারিনি। পরিচালক শিলাদিত্য মৌলিক এই সাহস দেখাচ্ছেন। ছবির চিত্রনাট্যও বেশ গুছিয়ে লেখা। সংলাপও বেশ আধুনিক। তবে আতঙ্ক ছবির গল্পের থেকে আলাদা। কেবল একটা মিল আছে। গল্প প্রদক্ষিণ হয় মাস্টারমশাইয়ের একটি খুন দেখে ফেলা নিয়ে। ছাত্র রাজনীতি এই ছবির একটা বড় অংশ জুড়ে রয়েছে।'

আরও পড়ুন: Sabyasachi Chowdhury Exclusive: 'সেই ৫০ টাকাটা আমার কাছে এখনও রাখা আছে..'

ছবিতে নুসরত জাহানের (Nusrat Jahan) বাবার চরিত্রে অভিনয় করছেন সুমন্ত। এই ছবিতে অভিনয় করছেন এক ঝাঁক তরুণ প্রজন্ম। সবার সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন? সুমন্ত বলছেন, 'নুসরতকে আমার প্রতিভাবান শিল্পী বলেই মনে হয়েছে। বেশ সাবলীল অভিনয়। আরও একজনের কথা আলাদা করে বলতে হয়, সেটা দেবাশীষ (মণ্ডল)। অভিনয় নিয়ে ওর বেশ পড়াশোনা রয়েছে। কাজ করার সময় ও যা যা বক্তব্য রাখছে তা বেশ ভেবেচিন্তে।'

ছবির পাশাপাশি ধারাবাহিক 'গৌরী এল'-তে অভিনয় করছেন সুমন্ত। এছাড়া 'ফেলনা'-র কাজ তো রয়েছেই। এত কিছু একসঙ্গে সামলান কীভাবে? একটু হেসে সুমন্ত বললেন, 'কিভাবে যেন হয়ে যায় সব। গৌরী এল-র শ্যুটিং এখন বাইরে হচ্ছে। কলকাতায় ফিরলে আমার অংশের শ্যুটিং শুরু হবে। এই মাসের শেষের দিক থেকে সম্প্রচার শুরু হওয়ার কথা শুনছি।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget