এক্সপ্লোর

Gadar 2: মুক্তি পেল 'গদর ২'-র ট্রেলার, জমকালো অনুষ্ঠানে হাজির কলাকুশলীরা

Gadar 2 trailer launch: ১১ অগাস্ট মুক্তি পাবে অনিল শর্মা পরিচালিত ছবি 'গদর ২'।

কলকাতা:  আগামী মাসের শুরুর দিকেই মুক্তি পাচ্ছে সানি দেওল ও আমিশা প্য়াটেল অভিনীত ছবি 'গদর ২'। আর গতকাল কার্গিল দিবসে প্রকাশ্য়ে এল ছবির ট্রেলার। জমকালো এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সানি দেওয়ল ও আমিশা পটেল সহ ছবির অন্য়ান্য় কলাকুশলীরা। এদিনের ইভেন্টে সানি দেওয়ল (Sunny Deol ) ও আমিশা পটেলকে (Amisha Patel) দেখা  গেল তারা সিং ও সাকিনার বেশে। 

আরও পড়ুন...

রাত জেগে নাগাড়ে 'বিঞ্জ ওয়াচ' করছেন? আপনার স্বাস্থ্যে একাধিক সমস্যা তৈরি করবে এই অভ্যাস

উল্লেখ্য়, পরিচালক অনিল শর্মা এই পাওয়ার প্যাকড ট্রেলারটির মাধ্য়মে দেশপ্রেমের আবেগকে জাগিয়ে তুলেছেন। ১৯৭১ সালের 'ক্রাশ ইন্ডিয়া মুভমেন্ট'-এর মধ্যে তারা সিং, সাকিনা ও তাদের ছেলে উৎকর্ষ এক হয়ে কীভাবে লড়াই করেছিলেন সেই গল্পই উঠে আসতে চলেছে এই ছবিতে। ট্রেলারেই স্পষ্ঠ যে ছবিতে দুর্দান্ত অ্য়াকশান সিকোয়েন্সের দেখা মিলতে চলেছে।

প্রসঙ্গত, 'গদর: এক প্রেম কথা' বক্সঅফিসে চূড়ান্ত সাফল্য় লাভ করেছিল। মোট ১০০ কোটি টাকার ব্য়বসা করেছিল এই ছবি। আমির খানের 'লাগান'-এর সঙ্গেও রীতিমত টক্কর চলে এই ছবির।

উল্লেখ্য়, ছবির শ্য়ুটিং চলাকলীন আমিশা পটেল (Ameesha Patel) অভিযোগ তোলেন ছবির সেটের চরম অব্যবস্থা নিয়ে। অভিনেত্রী সমস্ত অভিযোগই আনেন পরিচালক অনিল শর্মার প্রযোজনা সংস্থার বিরুদ্ধে (Director Producer Anil Sharma)। সেই প্রসঙ্গে মুখও খোলেন অনিল শর্মা। তাঁর দাবি ছিল এই সমস্ত অভিযোগ একেবারে মিথ্যা। 

পরপর একাধিক ট্যুইটে আমিশা পটেল লিখেছিলেন, 'অনুরাগীদের অপর এক চিন্তার বিষয় ছিল অনিল শর্মা প্রোডাকশনসকে ঘিরে যা 'গদর ২'-এর শেষ শিডিউলে ঘটে মে মাসের শেষের দিকে চণ্ডীগড়ে। মেকআপ আর্টিস্ট, কস্টিউম ডিজাইনার প্রমুখদের অনিল শর্মার প্রোডাকশন হাউজ থেকে প্রাপ্য পারিশ্রমিক না পাওয়া নিয়ে একাধিক প্রশ্ন ছিল।'

আমিশার পোস্টের জবাবে এক জাতীয় সংবাদ সংস্থাকে পরিচালক অনিল শর্মা জানিয়েছিলেন যে, অভিনেত্রী কেন এমন বলছেন তাঁর কোনও ধারণাই নেই। তিনি জানিয়েছিলেন যে এই সমস্ত অভিযোগের কোনওটাই সত্যি নয় এবং একইসঙ্গে পরিচালক অভিনেত্রীকে ধন্যবাদ জানান তাঁর প্রযোজনা সংস্থাকে বিখ্যাত করে দেওয়ার জন্য। তিনি বলেন, 'এর থেকে বড় কী হতে পারে? আমাদের নতুন প্রযোজনা সংস্থাকে বিখ্যাত করে দেওয়ার জন্য ওঁকে ধন্যবাদ।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক
Rampurhat Road Name Row| Netaji Subhas Chandra Bose-র নামাঙ্কিত রাস্তা Shyama Prasad Mukherjee-র নামে
Nirmal Ghosh Arrested | নির্মল ঘোষ গ্রেফতার হতেই পানিহাটিতে উৎসবের আবহ
Rampurhat Road Name Row |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget