এক্সপ্লোর

Binge Watching: রাত জেগে নাগাড়ে 'বিঞ্জ ওয়াচ' করছেন? আপনার স্বাস্থ্যে একাধিক সমস্যা তৈরি করবে এই অভ্যাস

Health Tips: যাঁদের মাথা যন্ত্রণার সমস্যা রয়েছে তাঁরা রাত জেগে ঘর অন্ধকার করে কম আলোয় সিনেমা, ওয়েব সিরিজ দেখার অভ্যাস অবিলম্বে ত্যাগ করুন। অন্যথায় মাথা ব্যথার সমস্যা বাড়তে পারে।

Binge Watching: উইকেন্ড মানেই বিঞ্জ ওয়াচিং (Binge Watching) করছেন? এমন কোনও ওয়েব সিরিজ (Web Series) নেই যা দেখেননি। রিলিজের পর সিরিজ না দেখা হলে মন উচাটন হচ্ছে? তাহলে বিঞ্জ ওয়াচিংয়ের কিছু নেতিবাচক প্রভাব আপনার মধ্যে পড়েছে একথা বলা যায়। সপ্তাহ শেষে কাজের চাপ থেকে মুক্তির জন্য নিঃসন্দেহে সিনেমা, ওয়েব সিরিজ দেখুন, একা বা পছন্দের সঙ্গীর সঙ্গে বিঞ্জ ওয়াচিংও করুন। কিন্তু অভ্যাস বা নেশা না হলেই আপনার জন্য মঙ্গলের। নাহলে একাধিক সমস্যায় ভুগতে হতে পারে আপনাকে।

বিঞ্জ ওয়াচিংয়ের নেতিবাচক প্রভাব

  • সাধারণত রাত জেগে বিঞ্জ ওয়াচিংয়েরই প্রবণতা বেশি দেখা যায়। এক্ষেত্রে রাতের ঘুমে সমস্যা হতে পারে। টানা রাত জেগে সিনেমা, সিরিজ, খেলা কিছুই দেখা স্বাস্থ্যের পক্ষে ভাল নয়। কারণ একটানা বিঞ্জ ওয়াচিং করলে অর্থাৎ ধরে নিন প্রতি উইকেন্ডেই আপনি এমনটা করছেন তাহলে গ্যাজেট আপনার নেশা হয়ে যাবে। একা থাকলে, ফাঁক পেলেই হাতে মোবাইল বা ট্যাব নিয়ে আপনি কিছু দেখতে বসে যাবেন।
  • রাত জেগে বিঞ্জ ওয়াচ করলে ঘুমের বারোটা বাজতে বেশি সময় লাগবে না। অনিদ্রার সমস্যায় ভুগতে পারেন আপনি। রাতে ঠিকভাবে ঘুম না হলে সারাদিন ক্লান্তি লাগবে আপনার। কাজের প্রতি অনীহা জন্মাবে। কাজের মাঝে ঘুম পেতে পারে। ক্লান্ত শরীরের কারণে মনঃসংযোগের অভাব হতে পারে। সারাদিনই একটা ঝিমানি ভাব দেখা যাবে রাতে সঠিকভাবে ঘুম না হলে।
  • যাঁদের মাথা যন্ত্রণার সমস্যা রয়েছে তাঁরা রাত জেগে ঘর অন্ধকার করে কম আলোয় মোবাইল, ট্যাব বা ল্যাপটপে সিনেমা, ওয়েব সিরিজ দেখার অভ্যাস অবিলম্বে ত্যাগ করুন। অন্যথায় মাথা ব্যথার সমস্যা বাড়তে পারে। এছাড়াও কম আলোয় এবং মোবাইল বা ওই জাতীয় ইলেকট্রনিক্স ডিভাইসের স্ক্রিনের আলোয় চোখে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই সময় থাকতেই সতর্ক হওয়া প্রয়োজন।
  • বিঞ্জ ওয়াচিংয়ের সঙ্গে আসে মিডনাইট স্ন্যাকিংয়ের প্রবণতা। অর্থাৎ রাত জেগে কিছু দেখার সঙ্গে সঙ্গে চলতে থাকে মুখও। মিডনাইট স্ন্যাকিং মানেই মেনুতে থাকে চিপস, পপকর্ন, কোল্ড ড্রিঙ্ক, আইসক্রিম বা বিভিন্ন প্যাকেটজাত ফ্রায়েড ফুড। এইসব খাবারই স্বাস্থ্যের পক্ষে খারাপ। দ্রুত ওজন বৃদ্ধি করে মিডনাইট স্ন্যাকিংয়ের প্রবণতা। 
  • বিভিন্ন গবেষণা এবং সমীক্ষায় দেখা গিয়েছে যাঁরা নিয়মিত ভাবে বিঞ্জ ওয়াচিংয়ে অভ্যস্ত তাঁরা ক্রমশ সামাজিক মেলামেশা থেকে দূরে সরে যাচ্ছে।এমনকি মস্তিষ্কের প্রখরতা কমতে পারে তাঁদের। রাত জেগে বিঞ্জ ওয়াচ করার জেরে দিনে ক্লান্ত অবসন্ন শরীরে আর কাজ করার শক্তি পাবেন না আপনি। এই অভ্যাস বাড়িয়ে দিতে পারেন আপনার অবসাদের মাত্রাও।  

আরও পড়ুন- তাড়াহুড়োয় জল দিয়ে গিলে খাবার খাচ্ছেন? অজান্তেই ডেকে আনছেন বিপদ, ভালভাবে চিবিয়ে খেলে কী কী উপকার?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget