এক্সপ্লোর

Dharmendra News: ‘ধর্মেন্দ্রজী কা বেটা’...নামের পাশে বাবার পরিচয় জুড়লেন সানি দেওল

Sunny Deol: ‘বর্ডার ২’ ছবিকে ঘিরে দর্শকদের মধ্যে উৎসাহ চোখে পড়ছে।

নয়াদিল্লি: বাবার ছত্রছায়া থেকে বেরিয়ে নিজস্ব পরিচিতি গড়ে তুলেছেন। কিন্তু সদ্য পিতৃহারা সানি দেওল,৭০ বছর বয়সে পৌঁছে বাবা ধর্মেন্দ্রর পরিচয়কেই আঁকড়ে ধরছেন। বাবার পরিচয়ে নতুন করে পরিচয় দিচ্ছেন নিজের। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘বর্ডার ২’ ছবিতে নিজেকে ধর্মেন্দ্রর ছেলে বলেই পরিচয় দিলেন তিনি। (Sunny Deol)

‘বর্ডার ২’ ছবিকে ঘিরে দর্শকদের মধ্যে উৎসাহ চোখে পড়ছে। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘বর্ডার’ ছবির সিকোয়েল সেটি। ‘বর্ডার’ ছবির পরিচালক ছিলেন জেপি দত্তা। ‘বর্ডার ২’ ছবিটিতে পরিচালনা করেছেন অনুরাগ সিংহ। আর সেই ছবিতেই নিজেকে ধর্মেন্দ্রর ছেলে বলে পরিচয় দিয়েছেন সানি। (Dharmendra News)

ছবির শুরুতে যখন অভিনেতা-অভিনেত্রীদের নাম ফুটে ওঠে স্ক্রিনে, সেখানে সানি দেওল লেখা ছিল স্পষ্ট ভাষাতেই। তবে তার নীচে লেখা ছিল ‘ধর্মেন্দ্রজী কা বেটা’, যা নজর কেড়েছে সকলের। সোশ্যাল মিডিয়ায় সেই নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই। ‘বর্ডার ২’ ছবির মাধ্য়মে সানি বাবা ধর্মেন্দ্রকে শ্রদ্ধার্ঘ জানিয়েছেন বলে মনে করছেন তাঁরা। 

সিনেমা হলে ছবি দেখে এসে সোশ্যাস মিডিয়ায় সেই নিয়ে নিজের মতামত জানিয়েছেন অনেকেই। একজন লেখেন, ‘অসাধারণ শ্রদ্ধার্ঘ ধর্মেন্দ্রজীকে। ধর্মেন্দ্রর ছেলে বলে সানির নাম দেখানো হয়েছে। অনেকে হয়ত বলবেন আহামরি কিছু নয়। কিন্তু যাঁরা সমব্যথী, তাঁরা বুঝতে পারছেন এর নেপথ্যে কতটা আবেগ রয়েছে’। আর একজন লেখেন, ‘বর্ডার ২ ছবির হাইলাইট-ই সানির নামের সঙ্গে ধর্মেন্দ্রর নামের উল্লেখ থাকা। ধর্মন্দ্রর প্রতি অসাধারণ শ্রদ্ধার্ঘ’।

গত ২৪ নভেম্বর, ৯০ বছরের জন্মদিনের আগে মারা গিয়েছেন ধর্মেন্দ্র। মুম্বইয়ের ব্রিচ ক্য়ান্ডি হাসপাতাল থেকে বাড়িতে এনে রাখা হয়েছিল। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শেষ বার ‘ইক্কিস’ ছবিতে অভিনয় করেন ধর্মেন্দ্র। তাঁর মৃত্যুর পর, ১ জানুয়ারি মুক্তি পায় ছবিটি। অন্য দিকে, ‘বর্ডার ২’ ছবিটি তৈরি হয়েছে ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে প্রেক্ষাপটে। সানির সঙ্গে ছবিতে রয়েছেন দিলজিৎ দোসাঞ্ঝ, বরুণ ধওয়ন, অহন শেট্টি, মোনা সিংহ, সোনম বাজওয়া, আনিয়া সিংহ, মেধা রানা। 

 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, বাগদান সারছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, বাগদান সারছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget