এক্সপ্লোর

R Balki Movie Update: পরবর্তী ছবি ঘোষণা করলেন পরিচালক আর বালকি

পরবর্তী ছবি ঘোষণা করলেন পরিচালক আর বালকি। মুখ্য চরিত্রে থাকবেন সানি দেওল, দলকির সলমান, শ্রেয়া ধন্বন্তরি ও পূজা ভট্ট।

নয়াদিল্লি: জনপ্রিয় হিন্দি ছবি 'প্যাডম্যান' ও 'পা' খ্যাত বলিউড চিত্র পরিচালক আর বালকি তাঁর পরবর্তী প্রজেক্টের কথা ঘোষণা করলেন সম্প্রতি। ছবিতে একাধিক অভিনেতাকে একসঙ্গে কাজ করতে দেখা যাবে। তাঁর পরবর্তী ছবি একটি থ্রিলার। সিনেমায় মুখ্য চরিত্রে দেখা যাবে, সানি দেওল, দলকির সলমান, শ্রেয়া ধন্বন্তরি ও পূজা ভট্টকে। 'চিনি কম' পরিচালক আর বালকি এই প্রথম কোনও থ্রিলার ছবি তৈরি করতে চলেছেন। 

পরিচালক-লেখক আর বালকি একটি স্টেটমেন্টে তাঁর পরবর্তী ছবির কথা ঘোষণা করেন। ২০২২ সালের প্রথম দিকেই পর্দায় মুক্তি পাবে ছবিটি। পরিচালক জানিয়েছেন এমন একটি ঘরানায় তিনি এবার কাজ করতে চলেছেন যা তাঁর কাছে একেবারে নতুন। স্বভাবতই বেশ উৎসাহিত তিনি। এই নতুন ছবিটি তৈরি হবে চারজন প্রধাবন চরিত্রকে নিয়ে বলেও জানিয়েছেন তিনি।

বেশ কয়েক বছর বড় পর্দায় সেভাবে দেখা যায়নি বিখ্যাত অভিনেতা সানি দেওলকে। এই থ্রিলার ছবির মাধ্যমে তিন বছর পর হিন্দি ছবিতে ফিরছেন তিনি। 'গদার' অভিনেতার ব্যাপারে কথা বলতে গিয়ে বালকি জানান, 'সানির সঙ্গে কাজ করতে পেরে আমি আনন্দিত, যাঁর পর্দায় উপস্থিতি কত কিছু বলে দেয়। সানি কাজে ফেরায় আমি খুশি এবং আশা করছি এই নতুন অ্যাডভেঞ্চার ওঁর সিনেমার তালিকায় নতুন দিক সঞ্চার করবে।'

ছবিতে দেখা যাবে 'দ্য ফ্যামিলি ম্যান' ও 'স্ক্যাম ১৯৯২' খ্যাত শ্রেয়া ধন্বন্তরিকেও। এই ছবিতে তিনি দলকির সলমানের বিপরীতে অভিনয় করবেন। ২০১৯ সালে ইমরান হাশমির বিপরীতে 'হোয়াই চিট ইন্ডিয়া' ছবি দিয়ে বলিউডে পা রাখেন তিনি। তাঁকে শেষ দেখা গেছিল হংসল মেহতার 'স্ক্যাম ১৯৯২' সিরিজে, সুচেতা দালালের চরিত্রে।

ছবিতে স্বমহিমায় ফিরতে চলেছেন বিখ্যাত অভিনেত্রী পূজা ভট্টও। ওটিটিতে 'বম্বে বেগমস' সিরিজে কামব্যাক করেন অভিনেত্রী। বহু বছর পর পূর্ণদৈর্ঘ্যের সিনেমায় দেখা যাবে তাঁকে। আলিয়া ভট্ট, সঞ্জয় দত্ত ও আদিত্য রায় কপূর অভিনীত 'সড়ক ২' ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গেছে তাঁকে।

পরিচালক আর বালকির শেষ ছবি 'প্যাডম্যান' মুক্তির পর বক্স অফিসে ভালই সাফল্য লাভ করেছিল। ছবিতে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, রাধিকা আপ্তে ও সোনম কপূর। সমাজকর্মী অরুণাচলম মুরুগনন্থমের জীবনীর উপর নির্ভর করে তৈরি হয়েছিল কমেডি ড্রামা ঘরানার ছবিটি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Srijla Guha: নতুন সিরিজে সৃজলা গুহ, আবেগ, প্রেমের মিশেলে তৈরি করবেন 'কলকাতা কোলাজ'
নতুন সিরিজে সৃজলা গুহ, আবেগ, প্রেমের মিশেলে তৈরি করবেন 'কলকাতা কোলাজ'
Swarup Biswas: 'এই বিশ্বাস ব্রাদার্স দিনের পর দিন জমি-বাড়ি দখল করেছে', স্বরূপ গ্রেফতার হতেই তোপ সৌরভের
'এই বিশ্বাস ব্রাদার্স দিনের পর দিন জমি-বাড়ি দখল করেছে', স্বরূপ গ্রেফতার হতেই তোপ সৌরভের
Rudranil Ghosh on Swarup Arrest: 'ধর্মের কল বাতাসে নড়ে', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই বিস্ফোরক রুদ্রনীল ঘোষ
'ধর্মের কল বাতাসে নড়ে', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই বিস্ফোরক রুদ্রনীল ঘোষ
Swarup Biswas News: অরূপ বিশ্বাসের ভাইকে ঘিরে 'চোর চোর' স্লোগান! নিরাপত্তার কথা ভেবে স্বরূপকে রাখা হল লালবাজারে!
অরূপ বিশ্বাসের ভাইকে ঘিরে 'চোর চোর' স্লোগান! নিরাপত্তার কথা ভেবে স্বরূপকে রাখা হল লালবাজারে!

ভিডিও

শিবপ্রসাদের সঙ্গে মনোমালিন্য হয়? মহিলা পরিচালক বলে সুযোগ কম পেয়েছেন? অকপট নন্দিতা রায়
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০৩.০৬.২৬): তৃণমূলের নিয়ন্ত্রণ পুরোপুরি হারালেন মমতা, এবার হাতছাড়া হতে চলেছে প্রতীকও?
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget