এক্সপ্লোর

'Gadar 2': অগ্রিম বুকিংয়ে প্রথম দিনের ৩০ হাজার টিকিট বিক্রি সানি-আমিশার 'গদর ২' ছবির

'Gadar 2' Advance Booking: ৩০ হাজার টিকিট বিক্রি হয়েছে কেবলমাত্র প্রথম দিন অর্থাৎ ১১ অগাস্ট মুক্তির দিনেই এবং এটি মাল্টিপ্লেক্সে টিকিট বিক্রির হিসেব। এরপর সিঙ্গল স্ক্রিনের টিকিটের হিসেব রয়েছে। 

নয়াদিল্লি: আগামী সপ্তাহে, ১১ অগাস্ট মুক্তি পাচ্ছে 'গদর ২' (Gadar 2)। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির টিকিটের অগ্রিম বুকিং (Advance Ticket Booking)। সানি দেওল (Sunny Deol), আমিশা পটেল (Ameesha Patel) অভিনীত এই ছবি ইতিমধ্যেই বেশ ভাল সাড়া পেতে শুরু করেছে। অনিল শর্মা পরিচালিত এই ছবিতে অভিনয় করছেন পরিচালকের ছেলে উৎকর্ষ শর্মাও। অগ্রিম বুকিংয়ে কত আয় করল এই ছবি? 

শুরু হয়েছে 'গদর ২' ছবির অগ্রিম বুকিং

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সানি ও আমিশার 'গদর ২' ছবির টিকিটের অগ্রিম বুকিং। একাধিক সূত্র মারফৎ খবর, ইতিমধ্যেই এই ছবি ৩০ হাজার টিকিট বিক্রি করে ফেলেছে। 'পিভিআর'-ই বিক্রি করেছে প্রায় ১২ হাজার টিকিট। অন্যদিকে, 'সিনেপলিস' বিক্রি করেছে প্রায় ৯ হাজার ৩৫০ টিকিট। 

৩০ হাজার টিকিট বিক্রি হয়েছে কেবলমাত্র প্রথম দিন অর্থাৎ ১১ অগাস্ট মুক্তির দিনেই এবং এটি মাল্টিপ্লেক্সে টিকিট বিক্রির হিসেব। এরপর সিঙ্গল স্ক্রিনের টিকিটের হিসেব রয়েছে। 

সম্প্রতি ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ বলেন, 'একাধিক রটনা শোনা যাচ্ছে যে ছবিতে নাকি সানি দেওলের চরিত্র অতটা গুরুত্বপূর্ণ নয় এবং অনিল শর্মা নাকি বেশি তাঁর ছেলে উৎকর্ষের ওপরেই ফোকাস করেছেন। আমি অনিল শর্মাকে জিজ্ঞেস করি এই ব্যাপারে, এবং আমি জি-কেও জিজ্ঞেস করি। তাঁরা প্রত্যেকেই বলেন এই সমস্ত মিথ্যা, সানি দেওল ছবিতে শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছেন এং গদর হচ্ছেন সানি দেওলই।'

প্রসঙ্গত, ওই একইদিনে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের 'ওহ মাই গড ২'। দুটি ছবিরই প্রথম ভাগ বিপুল সাফল্য লাভ করেছিল। ২০১২ সালে মুক্তি পায় 'ওহ মাই গড'। ফলে মনে করা হচ্ছে বক্স অফিসে জোর টক্কর হতে চলেছে আগামী সপ্তাহে। 

আরও পড়ুন: 'Ghoomer': 'অন্ধকার প্রেক্ষাগৃহ'-এর অভিজ্ঞতাকে হারানো কঠিন, মত 'ঘুমর' অভিনেতা অভিষেক বচ্চনের

কিছুদিন আগে 'সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন'-এর তরফে 'U/A' ছাড়পত্র পেয়েছে 'গদর ২'। সূত্রের খবর, ছবিতে দেখানো এক দাঙ্গার দৃশ্যে, লোকজনকে, 'হর হর মহাদেব' রব তুলতে শোনা যায়, সেটি বাদ দেওয়া হয়েছে। এছাড়া 'শিব তাণ্ডব' শব্দবন্ধ বদলানো হয়েছে। কিছু কটূ শব্দের বদল ঘটানো হয়েছে। এছাড়া 'ডিফেন্স মিনিস্টার'-এর পদ ঠিক করে 'রক্ষা মন্ত্রী' করা হয়েছে। 'তিরঙ্গা' শব্দের বদলে 'ঝান্ডা' ব্যবহার করা হয়েছে এবং সেই অনুযায়ী একটি সংলাপও বদলানো হয়েছে। এখানেই শেষ নয়। 'বতা দে সখী' নামক ঠুমরি গানে বদল করে 'বতা দে পিয়া কাহাঁ বিতায়ি শাম' করা হয়েছে। 'দোনো এক হি তো হ্যায়। বাবা নানক নে ভি ইয়েহি কহাঁ হ্যায়' সংলাপ বদলে করা হয়েছে 'এক নুর তে সব জগ উপাজে। বাবা নানক নে ভি ইয়েহি কহাঁ হ্যায়' এবং সেই সঙ্গে পবিত্র কোরান ও ভগবৎ গীতার রেফারেন্স দেওয়া হয়েছে। এছাড়া ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের যে প্রসঙ্গ দেখানো হয়েছে তার জন্য যথাযথ তথ্য, প্রমাণ ও স্ট্যাটিসটিক্স জমা দিতে বলা হয় নির্মাতাদের। ছবিতে ব্যবহৃত শ্লোক ও মন্ত্রের অনুবাদও জমা দিতে হয় নির্মাতাদের। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget