এক্সপ্লোর

Gadar 2: 'দঙ্গল' ও 'কেজিএফ: চ্যাপ্টার ২'-কে পিছনে ফেলে নয়া রেকর্ড গড়ল সানির 'গদর ২'

Sunny Deol: ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে রবিবার পোস্ট করে জানান 'গদর ২' ছবির বক্স অফিস কালেকশনের পরিমাণ। ভারতে এখনও কত আয় করেছে এই ছবি?

নয়াদিল্লি: ১১ অগাস্ট মুক্তি পেয়েছে সানি দেওল (Sunny Deol) ও আমিশা পটেল (Ameesha Patel) অভিনীত 'গদর ২' (Gadar 2)। মুক্তির পর থেকেই বিপুল ব্যবসা করে চলেছে এই ছবি এবং ভাঙছে একের পর এক রেকর্ড। আরও ভারি হল রেকর্ডের পাল্লা। হিন্দি ছবির মধ্যে সর্বকালের সর্বোচ্চ ব্যবসার নিরিখে তৃতীয় স্থানে পৌঁছল 'গদর ২'। পিছনে ফেলল আমির খানের (Aamir Khan) 'দঙ্গল' (Dangal) ও যশের (Yash) 'কেজিএফ চ্যাপ্টার ২'-কে (KGF Chapter 2)। 

'গদর ২' ছবির মুকুটে নয়া পালক

সর্বকালের হিন্দি ছবির ব্যবসার নিরিখে 'গদর ২' জায়গা করে নিল তৃতীয় স্থানে। সেই হিসেবে সানি দেওলের এই ছবি পিছনে ফেলল আমির খান অভিনীত 'দঙ্গল' ও দক্ষিণের জনপ্রিয় 'কেজিএফ চ্যাপ্টার ২' ছবিকে। 

ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে রবিবার পোস্ট করে জানান 'গদর ২' ছবির বক্স অফিস কালেকশনের পরিমাণ। ভারতে এই ছবি এখনও পর্যন্ত ৪৩৯.৯৫ কোটি অর্থাৎ প্রায় ৪৪০ কোটি টাকা আয় করে ফেলেছে। 

তরণ আদর্শ লেখেন, ''কেজিএফ ২'কে টপকে গেল, এরপর আছে 'বাহুবলী ২'... 'দঙ্গল'-এর সর্বকালীন আয় পেরিয়ে যাওয়ার পর 'গদর ২' পেরিয়ে গেল 'কেজিএফ ২' হিন্দির আয়ও... 'গদর ২' এখন তৃতীয় সর্বোচ্চ ব্যবসা করা হিন্দি ছবি ভারতের... বক্স অফিস রেকর্ড এখনও ভেঙে চলেছে এই ছবি.... তৃতীয় সপ্তাহে শুক্রবার ৭.১০ কোটি, শনিবার ১৩.৭৫ কোটি আয়, অর্থাৎ মোট ৪৩৯.৯৫ কোটি টাকা করেছে।'

এর আগে এক্সিবিটর ও ডিস্ট্রিবিউটর সানি খান্না সংবাদ সংস্থা আইএএনএসকে বলেছিলেন, 'এই ছবি সপ্তাহান্তে প্রেক্ষাগৃহের প্রায় ৭৫ থেকে ৮০ শতাংশ ভরিয়ে রেখেছে। এই ছবির হাত ধরে এমন অনেক প্রেক্ষাগৃহ প্রাণ ফিরে পেয়েছে যেগুলি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। জাতীয় স্তরের মাল্টিপ্লেক্স চেনের কথা বাদ দিলেও, যে সমস্ত ছোট মাল্টিপ্লেক্সে কিছুদিন আগেও ৮ শতাংশ বুকিং হচ্ছিল, সেখানেও ৬০ শতাংশ পূর্ণ হচ্ছে দর্শকাসন, এবং সবটাই 'গদর ২'-এর জন্য সম্ভব হয়েছে।'

একাধিক ট্রেড অ্যানালিস্টের দাবি এই ছবির আয় বৃদ্ধি পেয়েছে স্বাধীনতা দিবসের দিন থেকে। ওই দিন 'গদর ২' বিপুল ব্যবসা করে। তবে দ্বিতীয় শনিবার ছবির আয় পড়ে যায় ৩০ শতাংশ মতো। যদিও 'পাঠান', যা এখনও সর্বোচ্চ ব্যবসা করা হিন্দি ছবি, তারও দ্বিতীয় শনিবার ব্যবসা নিম্নমুখী হয়েছিল, তবে 'গদর ২' ফের মাথা তুলেছে, এবং এই মুহূর্তে 'অপ্রতিরোধ্য' এই ছবি, তা বলাই যায়। 

আরও পড়ুন: New Bengali Serial: ছোটপর্দায় ফিরছেন 'ফড়িং', নতুন ধারাবাহিকে খেয়ালির বিপরীতে থাকছেন অনুভব

এই সময়ে প্রেক্ষাগৃহে বিভিন্ন অঞ্চলের ছবি চলছে। অ্যানালিস্টদের মতে এখন প্রেক্ষাগৃহ ও ইন্ডাস্ট্রির জন্য সব মিলিয়েই খুব ভাল সময়। একদিকে যেমন সানি দেওলের 'গদর ২' চলছে, সেই সঙ্গে চলছে অক্ষয় কুমারের 'ওএমজি ২', রজনীকান্তের 'জেলার' ও চিরঞ্জীবীর 'ভোলা শঙ্কর'। উল্লেখ্য প্রত্যেকটি ছবিই বেশ ভালই ব্যবসা করছে প্রেক্ষাগৃহে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget