এক্সপ্লোর

Sunny Leone: ইম্ফলে সানি লিওনের ফ্যাশন শোয়ের ভেন্যুর কাছে প্রবল বিস্ফোরণ

Sunny Leone Update: রবিবার যে স্থানে ফ্যাশন শো হওয়ার কথা, তার ১০০ মিটারের মধ্যেই এই বিস্ফোরণ হয়েছে বলে খবর সূত্রের। এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি। পরমপাট পুলিশ স্টেশনে মামলা দায়ের করা হয়েছে।

নয়াদিল্লি: একের পর এক বিপদ অভিনেত্রী সানি লিওনের (Sunny Leone) জীবনে। অনুষ্ঠান করতে যাওয়ার কথা ইম্ফলের (Imphal) হাপতা কাঞ্জেইবাঙে (Hapta Kangjeibung)। অনুষ্ঠান স্থলের কাছেই শনিবার হল প্রবল বিস্ফোরণ (Blast)। 

সানি লিওনের অনুষ্ঠানস্থলে বিস্ফোরণ

পুলিশ সূত্রে খবর, এক শক্তিশালী হ্যান্ড গ্রেনেড ফাটল ইম্ফলে সানি লিওনের ফ্যাশন শোয়ের (fashion show) কাছে। তবে কোনও হতাহতের খবর মেলেনি। পুলিশ আরও জানিয়েছে যে এই বিস্ফোরণের পিছনে রয়েছে জঙ্গী কার্যকলাপ।

রবিবার যে স্থানে ফ্যাশন শো হওয়ার কথা, তার ১০০ মিটারের মধ্যেই এই বিস্ফোরণ হয়েছে বলে খবর সূত্রের। এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি। পরমপাট পুলিশ স্টেশনে মামলা দায়ের করা হয়েছে। এই ফ্যাশন শোয়ের মাধ্যমে মণিপুরের হ্যান্ডলুম, খাদি দ্রব্য ও সেখানকার পর্যটনকে প্রচারে আলোয় আনাই ছিল লক্ষ্য। 

প্রসঙ্গত, সম্প্রতি শ্যুটিং করতে গিয়ে আহত হন অভিনেত্রী সানি লিওন। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই খবর শেয়ার করেন অভিনেত্রী। সম্প্রতি একটি তামিল ছবিতে কাজ করেছেন সানি। সেখানে যথেষ্ট প্রশংসিত হয়েছিল তাঁর অভিনয়। এরপর আগামী ছবির কাজও শুরু করে দিয়েছেন তিনি। গত ৩১ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। সেখানে দেখা যায়, একেবারে সিনেমার কস্টিউমে বসে রয়েছেন সানি। শার্ট টপ আর কালো ঘাগরায় একেবারে অন্যরকম দেখাচ্ছে তাঁকে। অভিনেত্রী একটি সোফায় বসে তাঁর পায়ের রক্ত মুছে নিচ্ছেন। সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সানি। সঙ্গে দিয়েছেন কান্নার ইমোজি।

আরও পড়ুন: AskSRK: কেমন হতে পারে সলমনের আগামী ছবি 'কিসি কা ভাই কিসি কি জান'-এর ব্যবসা? উত্তর দিলেন বাদশাহ

কর্মক্ষেত্রে, গত বছর মুক্তি পেয়েছে সানি লিওনের একটি মিউজিক ভিডিও। সেখানে তাঁকে রেমো ডি'সুজার সঙ্গে পা মেলাতে দেখা যায়। গানের নাম 'নাচ বেবি'। ভূমি ত্রিবেদী ও ভিপিন পাটওয়ার এই গানের হাত ধরে প্রথমবার একসঙ্গে দেখা যায় সানি লিওন ও রেমো ডি'সুজাকে। একসঙ্গে এক ফ্রেমে রেমো ও সানিকে দেখা যাবে, খবর প্রকাশ্যে আসতেই পুরো গানের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। সানি লিওনের কথায়, 'এটি একটি গরবা নাচের গান। এই কাজটা করতে পেরে ভীষণ খুশি। আমার "রাখী" ভাই হিতেন্দ্র কাপোপারা এই কাজটি করতে বলেছিলেন। সেই সঙ্গে রেমোর সঙ্গে কাজ করতে পারা একেবারে অন্যরকম একটা অভিজ্ঞতা।' 'মাচাও মিউজিক' ও এই গানের প্রযোজক পীষূষ জৈন বলেন, 'সানি আমাদের পরিবারের সদস্য।' সানির অভিনয়ের সঙ্গে নাচের মিশেল, এই গানটিকে অন্য মাত্রা দেয়। এই মিউজিক ভিডিওয় বিনা পারিশ্রমিকে কাজ করতে রাজি হন সানি লিওনি, জানান প্রযোজক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Sreemoyee Chattoraj: মেয়ে খুব ছোট, দ্বিতীয় সন্তান আসার খবরে চিন্তায় ছিলেন শ্রীময়ী! সাহস জুগিয়েছিলেন টলিউডেই একজন
মেয়ে খুব ছোট, দ্বিতীয় সন্তান আসার খবরে চিন্তায় ছিলেন শ্রীময়ী! সাহস জুগিয়েছিলেন টলিউডেই একজন
Tollywood News: শরীরে ২টি শিশুর আকারের টিউমার, গুরুতর অস্ত্রোপচার করতে হল বাঙালি অভিনেত্রীকে!
শরীরে ২টি শিশুর আকারের টিউমার, গুরুতর অস্ত্রোপচার করতে হল বাঙালি অভিনেত্রীকে!
Kanchan-Sreemoyee: দ্বিতীয়বার মা হচ্ছেন, খবর আড়ালেই রেখেছিলেন শ্রীময়ী! আবার বাবা হলেন কাঞ্চন
দ্বিতীয়বার মা হচ্ছেন, খবর আড়ালেই রেখেছিলেন শ্রীময়ী! আবার বাবা হলেন কাঞ্চন

ভিডিও

CM Suvendu Adhikari:
Sujan Chakraborty:
Bankura News: আর্থিক প্রতারণা থেকে তোলাবাজির অভিযোগ, বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেতা
Dharmatala NEET Protest News: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
NEET Protest: Delhi-তে শুরু, আন্দোলনের ঝাঁঝ ছড়াল গোটা দেশজুড়ে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget