এক্সপ্লোর
এবার লেখিকা সানি লিওন, বইয়ের নাম ‘সুইট ড্রিমস’

মুম্বই: সিনেমা অনেক হল। এবার বই লিখছেন সানি লিওন। খান বারো ছোট গল্পের একটি বই লিখেও ফেলেছ্নে তিনি। নাম দিয়েছেন ‘সুইট ড্রিমস’। সানি জানিয়েছেন, লেখালেখির কথা গুরুত্ব দিয়ে কখনও না ভাবলেও তাঁর মাথায় নানা সময় নানা আইডিয়া এসেছে। এই প্রথম দিনের আলো দেখতে চলেছে সেগুলো। তবে সানি যখন, গল্পগুলোয় একটু ‘ইরোটিক’ ছোঁয়া থাকা স্বাভাবিক। যে প্রকাশনা সংস্থা বইটি বার করছে, তাদেরও নাকি তেমনটাই চাহিদা ছিল। বিষয়টা চ্যালেঞ্জ হিসেবে নেন এক সময়ের অ্যাডাল্ট ছবির এই অভিনেত্রী। এর মাস তিনেকের মধ্যেই লেখা হয় বারোটি গল্প। তবে এই গল্পগুলো সবই কাল্পনিক, এর মধ্যে তাঁর জীবন খুঁজতে গেলে হতাশ হতে হবে বলে সানি আগে থেকেই সাবধান করে দিয়েছেন।
Before You Go
Bikram Chatterjee: নিরুপায় হয়ে অনেক কিছু মেনে নিতে বাধ্য হচ্ছিলাম, যাঁরা বিরোধিতা করতেন, কাজ চলে যেত: বিক্রম
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
জেলার

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















