এক্সপ্লোর
গুগল সার্চে সানি লিওনকে টপকে গেলেন প্রিয়া

মুম্বই: ইন্টারনেটের নতুন ডার্লিং এখন প্রিয়া প্রকাশ ভারিয়ার। ত্রিশূরের বিমলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী প্রিয়া গুগলের মোস্ট সার্চড সেলিব্রিটি। মালয়ালম ছবির টিজারে তাঁর চোখের ইশারা গোটা দেশের নজর কেড়ে নিয়েছে। ওরু আদার লাভ নামে ওই ছবির টিজারের জেরে রাতারাতি গোটা দেশের ড্রিমগার্ল হয়ে উঠেছেন প্রিয়া। গুগল সার্চের দিক থেকে দেখলে জনপ্রিয়তায় তিনি ছাপিয়ে গিয়েছেন দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ এমনকী সানি লিওনকে। প্রথম ভারতীয় সেলেব হিসেবে ইনস্টাগ্রামে নাম লেখানোর প্রথম দিনই ৬,১০,০০০ ফলোয়ার পেয়েছেন প্রিয়া। এখন তাঁর ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ৩০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মোহিনীআট্যমের প্রশিক্ষিত নৃত্যশিল্পী প্রিয়া গান গাইতে ও বেড়াতে ভালবাসেন। গোটা দেশ তাঁর প্রেমে পাগল হয়ে উঠলেও হায়দরাবাদের এক যুবক আবার তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছেন। তাঁর দাবি, ছবির গানে মুসলিমদের ভাবাবেগে আঘাত করা হয়েছে।
Before You Go
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ






















