এক্সপ্লোর

Super Singar Update: লালনের গান, হাতে হাত রেখে নাচলেন পিহু-ঋষি

বসন্ত আসার আগেই গানের মঞ্চে বসন্তের ছোঁয়া। সুপার সিঙ্গার সিজন ৩-এর মঞ্চে পালিত হল হান্ড্রেড পান্সেন্ট লাভ উইক। ধারাবাহিকের জুটিরা ভাসলেন প্রেমের সুরে, কেউ কেউ আবার নিজেই যোগ দিলেন গানের প্রতিযোগীতায়।

কলকাতা: বসন্ত আসার আগেই গানের মঞ্চে বসন্তের ছোঁয়া। সুপার সিঙ্গার সিজন ৩-এর মঞ্চে পালিত হল হান্ড্রেড পান্সেন্ট লাভ উইক। ধারাবাহিকের জুটিরা ভাসলেন প্রেমের সুরে, কেউ কেউ আবার নিজেই যোগ দিলেন গানের প্রতিযোগীতায়। গানের মঞ্চে হাজির হলেন বরণ, মন ফাগুন, ধূলোকণা ও গ্রামের রানি বিনাপাণী ধারাবাহিকের নায়ক নায়িকারা। 

গোলাপি শাড়িতে মঞ্চে হাজির হয়েছিলেন 'মন ফাগুন' ধারাবাহিকের 'পিহু' ওরফে সৃজিলা গুহ। সঙ্গে অবশ্যই ছিলেন পর্দার ঋষি সেন ওরফে শন। 'বাতাসে গুন গুন' গানে একসঙ্গে নাচ করেন তাঁরা। এই ধারাবাহিকের হাত ধরেই প্রথম অভিনয় জগতে পা রেখেছেন সৃজিলা। ইতিমধ্যেই তাঁর সঙ্গে শনের জুটি বেশ জনপ্রিয় হয়েছে দর্শকদের মধ্যে। গোটা মঞ্চ সাজানো হয়েছিল ভালোবাসার থিমে। লাল ক্রিস্টাল ও হার্টের ছবিতে শন-সৃজিলার নাচ প্রেমের আমেজ ছড়াল দর্শক, বিচারক, প্রতিযোগীদের মধ্যেও। ধারাবাহিকের গল্প অনুযায়ী ঋষি ও পিহুর মধ্যেও সেতু বাঁধছে প্রেম। 

মঞ্চে র‌্যাপ গান পরিবেশন করেন পর্দার লালন ওরফে ইন্দ্রাশীষ রায়। ধারাবাহিকের মত মঞ্চেও তিনি সপ্রতিভ। মঞ্চে এসেছিলেন বরণ ধারাবাহিকের নায়িকা তিথি ওরফে ইন্দ্রাণী পাল। সোনু নিগমের সঙ্গে মঞ্চ ভাগ করেন তিনি। তাঁর সঙ্গে দাঁড়িয়ে গান গেয়েছেন সঙ্গীতশিল্পী। শুধু গান নয়, ইন্দ্রাণীর হাত ধরে নাচও করেন সোনু। 

শুধু নাচ গান নয়। মঞ্চে আয়োজন হয়েছিল ফুচকা প্রতিযোগীতারও। সেখানে অংশ নেন শন-সৃজিলা হল অন্যান্যরাও। সব মিলিয়ে জমজমাট সুপার সিঙ্গারের মঞ্চ। 

এই প্রথম নয়, সুপার সিঙ্গারের মঞ্চে আগেও আয়োজন হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের। 'সুুপার সিঙ্গার'-এর মঞ্চে হামেশাই খুনসুটিতে মাতেন যীশু ও বিচারক কুমার শানু, কৌশিকী চক্রবর্তী ও কুমার শানু। ভাইফোঁটার শ্যুটিংয়েই যীশুর কপালে ফোঁটা দেন কৌশিকী। ফোঁটা নিতে একেবারেই রাজি ছিলেন না যীশু। তাই তিনি যাতে পালাতে না পারেন, প্রতিযোগীদের গোল করে দাঁড়ানের নির্দেশ দিয়েছিলেন কৌশিকী। এরপর যীশুর কপালে ফোঁটা দিয়ে, কবিতা বলে তাঁকে বরণও করেন কৌশিকী। বিচারকের আসনে বসে হাসিতে ফেটে পড়লেন কুমার শানু, সোনু নিগম, মোনালী ঠাকুর।

 

 

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget