এক্সপ্লোর

সুশান্ত নন, ফ্ল্যাটের ইএমআই দিতেন নিজেই, ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট শেয়ার করে দাবি অঙ্কিতার

কিন্তু অঙ্কিতা এই দাবি খারিজ করে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ পোস্ট করেছেন অভিনেত্রী অঙ্কিতা।

মুম্বই: বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ঘটনায় আর্থিক তছরুপের মামলার তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)। এই মামলায় সুশান্তর প্রাক্তন গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী ও প্রাক্তন ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। এরইমধ্যে ইডি-এর এক আধিকারিক দাবি করেছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের অ্যাকাউন্ট থেকে তাঁর প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখন্ডের ফ্ল্যাটের ইএমআই কাটা হত। ওই ফ্ল্যাটের রেজিস্ট্রেশন সুশান্তর নামেই। ফ্ল্যাটটি রয়েছে মালাডে। কিন্তু অঙ্কিতা এই দাবি খারিজ করে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ পোস্ট করেছেন অভিনেত্রী অঙ্কিতা। ইনস্টাগ্রামে অঙ্কিতা লিখেছেন, ‘‘যাবতীয় জল্পনার অবসান ঘটাতে চাই। যতটা সম্ভব নিজেকে স্বচ্ছ রাখার চেষ্টা করছি। ফ্ল্যাটের রেজিস্ট্রেশন ও যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে ফ্ল্যাটের ইএমআই কাটা হয়, তা দিলাম। এর চেয়ে বেশি আমার আর কিছু বলার নেই।’’ ১ জানুয়ারি ২০১৯ থেকে ১ মার্চ ২০২০ পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি (যেখানে দেখা যাচ্ছে ইএমআই কাটা হয়েছে) পোস্ট করেছেন অঙ্কিতা।
সেইসঙ্গে ফ্ল্যাট ক্রয়ের একটি ই-স্ট্যাম্প পেপারও অঙ্কিতা শেয়ার করেছেন। যাতে দেখা যাচ্ছে যে, অঙ্কিতার এই ফ্ল্যাট ২০১৩-তে কেনা হয়েছিল। এজন্য তিনি ৬.৭৫ লক্ষ টাকার স্ট্যাম্প ডিউটিও দিয়েছিলেন।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল, অঙ্কিতার ফ্ল্যাটের জন্য সুশান্ত ইনস্টলমেন্টে সাড়ে চার কোটি টাকা দিয়েছিলেন। ইডির এক অফিসারকে উদ্ধৃত করে গত শুক্রবার সংবাদসংস্থা এএনআই টুইট করেছিল, ‘‘সুশান্ত সিংহ রাজপুত ও তাঁর বান্ধবী তথা অভিনেত্রী অঙ্কিতা যে ফ্ল্যাটে থাকতেন, তার ইএমআই দিতেন প্রয়াত অভিনেতা। ওই ফ্ল্যাটটি রেজিস্ট্রি হয়েছিল সুশান্তের নামেই।’’ সুশান্তর দিদি শ্বেতা সিংহ কীর্তি অঙ্কিতার পোস্টে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, তুমি একজন ভিন্ন ধরনের মহিলা। তোমাকে নিয়ে আমি গর্বিত। সুশান্তের ঘনিষ্ঠ বন্ধু মহেশ শেট্টি লিখেছেন, তোমার নিজে বলার দরকার নেই। তোমাকে নিয়ে আমরা সবাই গর্বিত। উল্লেখ্য,  সুশান্তের প্রাক্তন কর্মচারী রজত মেওয়াটি, পঙ্কজ দুবে, দীপেশ সবন্তকে শনিবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তদন্তকারী সংস্থা সূত্রের খবর, আগামী সপ্তাহে জিজ্ঞাসাবাদ করা হতে পারে সুশান্তের পরিবারকে। গত ১৪ জুন মুম্বইয়ের একটি অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয়েছিল সুশান্তের মৃতদেহ। তার পরেই অভিনেতার বাবা কে কে সিংহ অভিযোগ করেছিলেন, সুশান্তের অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকা সরানো হয়েছে। সুশান্তের মৃত্যুর পর টাকা তছরুপের অভিযোগে তদন্ত শুরু করেছে ইডি। ইতিমধ্যেই এই মামলায় ইডি দু’বার জিজ্ঞাসাবাদ করেছে প্রয়াত অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীকে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে রিয়ার বাবা ও ভাইকেও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget