এক্সপ্লোর

Sushant Singh Rajput Case : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তের ক্লোজার রিপোর্ট জমা সিবিআই-এর, কী আছে তাতে

Bollywood News : অবশেষে ক্লোজার রিপোর্টে সেই বিষয়ে খোলসা করল সিবিআই (CBI)। কী বলেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ?

Bollywood News : ঘটনার প্রায় প্রায় পাঁচ বছর পর জমা পড়ল সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput Case) মামলার ক্লোজার রিপোর্ট। বলিউডের (Bollywood News) হার্টথ্রবের মৃত্যু ঘিরে তোলপাড় হয়ে গিয়েছিল মুম্বইয়ের বলিউড ইন্ডাস্ট্রি। খুন না আত্মহত্যা তা জানতেই শুরু হয়েছিল তদন্ত। অবশেষে ক্লোজার রিপোর্টে সেই বিষয়ে খোলসা করল সিবিআই (CBI)। কী বলেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ?

ক্লোজার রিপোর্টে কী বলা হয়েছে 
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মুম্বাইতে তার বাসভবনে মৃত্যুর ঘটনায় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) আদালতে একটি ক্লোজার রিপোর্ট জমা দিয়েছে। যেখানে মৃত্যুর কারণ আত্মহত্যা বলে নিশ্চিত করেছে কেন্দ্রীয় সংস্থা। সুশান্তকে 14 জুন, 2020-এ বান্দ্রায় তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে, মামলাটি আত্মহত্যা বলে মনে হয়েছিল। কিন্তু পরে তদন্ত সিবিআই-এর কাছে হস্তান্তর করা হয়। এবার যার চূড়ান্ত রিপোর্ট আদালতে জমা দিয়েছে সংস্থা।

কী অবস্থায় পাওয়া গিয়েছিল দেহ
সেই সময় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সুশান্তের মৃতদেহ পাওয়া গিয়েছিল। কিন্তু ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। পরে, সুশান্তের পরিবার রিয়া চক্রবর্তী এবং অন্যদের বিরুদ্ধে পাটনায় একটি এফআইআর দায়ের করে, আত্মহত্যায় প্ররোচনা, চুরি সহ অন্যান্য অভিযোগ করে।

কার সুপারিশে সিবিআই তদন্ত
পরবর্তীকালে বিহার সরকারের সুপারিশে কেন্দ্রীয় সরকার সিবিআই তদন্তের অনুমোদন দেয়। 19 আগস্ট, 2020-এ, সুপ্রিম কোর্ট সিবিআইকে তদন্তের দায়িত্ব নেওয়ার নির্দেশ দেয় ও কেন্দ্রীয় সংস্থাকে তদন্ত পরিচালনার সম্পূর্ণ কাজ করতে বলে।

সম্প্রতি প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মর্মান্তিক মৃত্যুকে ঘিরে বিতর্ক আবারও মাথাচাড়া দিয়ে উঠেছিল। সুশান্তের কাকার ছেলে নীরজ কুমার সিং বাবলু, তার মৃত্যুর তদন্ত পুনরায় চালু করার জন্য মহারাষ্ট্র সরকারকে অনুরোধ করেছিলেন। এই বলে যে, এটি সুশান্তের মৃত্যুর সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিবরণ তুলে ধরতে পারে।

দিশা সালিয়ানের মৃত্যুর পাঁচ বছর পর এই নতুন ঘটনা ঘটে। তার বাবা সতীশ সালিয়ান, শিবসেনা-ইউবিটি নেতা আদিত্য ঠাকরে এবং অন্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবিতে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তার আইনজীবী নিশ্চিত করেছিলেন।

সেই সময় নীরজ কুমার সিং বাবলু আইএএনএস-এর সঙ্গে কথা বলে তার উদ্বেগের বিষয়ে জানান। তিনি বলেন, "এত বছর পরে এই সমস্যাটি আবার স্পটলাইটে এসেছে। সুশান্তকে মৃত পাওয়া যাওয়ার কয়েকদিন আগে দিশার মৃত্যু ঘটেছিল। আমরা সবসময় বিশ্বাস করি, এর মধ্যে কোনও লিঙ্ক আছে। কারণ দিশাকেও খুন করা হয়েছিল, কিন্তু পুলিশ তা ধামাচাপা দিয়েছে। 

সেরা শিরোনাম

Big Boss Bangla: ঘরের দেওয়ালে লেখা সমস্ত 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর! ফের নতুন বিতর্ক বিগ বসে
ঘরের দেওয়ালে লেখা সমস্ত 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর! ফের নতুন বিতর্ক বিগ বসে
Govinda-Sunita: '৪০ বছরের বিয়ে আমাদের, মেরামত করার চেষ্টা করব..' গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন সুনীতা
'৪০ বছরের বিয়ে আমাদের, মেরামত করার চেষ্টা করব..' গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন সুনীতা
Vicky Katrina: দীপাবলির দিন ছেলের ছবি প্রকাশ করলেন ভিকি-ক্যাটরিনা, সদ্যই এক বছর পূর্ণ করেছে বিহান
দীপাবলির দিন ছেলের ছবি প্রকাশ করলেন ভিকি-ক্যাটরিনা, সদ্যই এক বছর পূর্ণ করেছে বিহান
Bollywood News: সলমনের বায়োপিক তৈরি হবে কি? ‘অনেকে ডুবে যাবে’, ইঙ্গিতপূর্ণ মন্তব্য ‘ভাইজানে’র
সলমনের বায়োপিক তৈরি হবে কি? ‘অনেকে ডুবে যাবে’, ইঙ্গিতপূর্ণ মন্তব্য ‘ভাইজানে’র

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget